গিজার ফেটে মর্মান্তিক মৃত্যু, তোলপাড় দেশজুড়ে, কীভাবে সুরক্ষিত থাকবেন?

বাথরুমে স্নান করার সময় গিজার থেকে গ্যাস লিক হয়ে এক তরুণীর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ফের নতুন করে প্রশ্ন উঠছে বাড়িতে ব্যবহারের জন্য গ্যাস গিজার কতটা নিরাপদ...

বাথরুমে স্নান করার সময় গিজার থেকে গ্যাস লিক হয়ে এক তরুণীর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ফের নতুন করে প্রশ্ন উঠছে বাড়িতে ব্যবহারের জন্য গ্যাস গিজার কতটা নিরাপদ...

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
gas geyser safety, electric geyser safety, gas vs electric geyser, geyser accident India, Jalandhar geyser gas leak, bathroom geyser safety tips, carbon monoxide gas geyser, electric geyser advantages, gas geyser disadvantages, geyser safety precautions

গিজার ফেটে মর্মান্তিক মৃত্যু, তোলপাড় দেশজুড়ে, কীভাবে সুরক্ষিত থাকবেন?

পাঞ্জাবের জলন্ধরে সম্প্রতি ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। জন্মদিনের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়, যখন বাথরুমে স্নান করার সময় গিজার থেকে গ্যাস লিক হয়ে এক তরুণীর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ফের নতুন করে প্রশ্ন উঠছে বাড়িতে ব্যবহারের জন্য গ্যাস গিজার কতটা নিরাপদ, নাকি ইলেকট্রিক গিজারই তুলনামূলকভাবে বেশি সুরক্ষিত? বিশেষজ্ঞদের মতে, গিজার কেনার আগে এই বিষয়গুলি ভালোভাবে জানা অত্যন্ত জরুরি।

Advertisment

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গ্যাস গিজার সাধারণত এলপিজি বা পিএনজি গ্যাসে চলে এবং খুব দ্রুত জল গরম করতে পারে। তবে এই সুবিধার পাশাপাশি ঝুঁকিও কম নয়। গ্যাস পাইপ বা সংযোগস্থল থেকে লিক হওয়ার সম্ভাবনা সবসময় থেকেই যায়। বন্ধ বা কম বায়ুচলাচলযুক্ত বাথরুমে কার্বন মনোক্সাইডের মতো বিষাক্ত গ্যাস জমে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হতে পারে। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব কিংবা ছোট ও ঘেরা বাথরুমে গ্যাস গিজার বসানো হলে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।

অন্যদিকে, ইলেকট্রিক গিজার বিদ্যুৎচালিত হওয়ায় এতে গ্যাস লিকের ঝুঁকি থাকে না। সেই কারণে অনেকেই একে তুলনামূলকভাবে নিরাপদ বিকল্প হিসেবে দেখছেন। আধুনিক ইলেকট্রিক গিজারগুলিতে অটো-কাটঅফ, থার্মোস্ট্যাট এবং সুরক্ষা ভালভের মতো একাধিক সেফটি ফিচার থাকে। কম বায়ুচলাচলযুক্ত বাথরুমেও এগুলি ব্যবহার করা তুলনামূলকভাবে নিরাপদ বলে মনে করা হয়। যদিও সঠিক আর্থিং বা তারের ত্রুটি থাকলে বৈদ্যুতিক শকের সম্ভাবনা থাকে, তবু বিশেষজ্ঞদের মতে এই ঝুঁকি গ্যাস গিজারের তুলনায় কম।

সব দিক বিবেচনা করলে, নিরাপত্তাই যদি প্রধান অগ্রাধিকার হয় এবং বাথরুমে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকে, তবে ইলেকট্রিক গিজারই বেশি নিরাপদ বিকল্প। তবে যারা গ্যাস গিজার ব্যবহার করতে চান, তাঁদের অবশ্যই কিছু সতর্কতা মানতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, গ্যাস গিজার বাথরুমের বাইরে লাগানো উচিত, বাথরুমে জানালা রাখা এবং সিলিন্ডার বাইরে রাখাই শ্রেয়। জানালা কখনও ঢেকে রাখা যাবে না, যাতে বাতাস চলাচলে বাধা না পায়।

এছাড়াও, গ্যাস গিজার চালিয়ে স্নান করার বদলে আগে বালতি বা টব ভরে নেওয়ার পর গিজার বন্ধ করে স্নান করা নিরাপদ। স্নানের সময় শ্বাস নিতে সমস্যা হলে তা কখনওই অবহেলা করা উচিত নয় তাৎক্ষণিকভাবে দরজা খুলে বাইরে বেরিয়ে আসতে হবে। বাথরুমে বাতাস চলাচলের যথেষ্ট ব্যবস্থা থাকা জরুরি এবং স্নানের সময় বাথরুম সম্পূর্ণ বন্ধ রাখা উচিত নয়। সম্ভব হলে ভিতর ও বাইরে থেকে খোলা যায় এমন দুটি দরজার ব্যবস্থা রাখারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন-হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার, বছরের শুরুতেই বিরাট ধামাকা

আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি!

আরও পড়ুন-এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ

Tech News