গয়না কিনুন সঠিক দামে, ঠিকানা গুগল পে

ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের মজ্জায় রয়েছে সোনার ব্যবহার। যার ফলে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ যেখানে বিপুল ভাবে সোনা কেনাবেচা হয়। তাই এদেশে প্রয়োজনীয় পরিষেবা দেবে গুগল পে।

ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের মজ্জায় রয়েছে সোনার ব্যবহার। যার ফলে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ যেখানে বিপুল ভাবে সোনা কেনাবেচা হয়। তাই এদেশে প্রয়োজনীয় পরিষেবা দেবে গুগল পে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বৃহস্পতিবার ভারতের ধাতু (সোনা, রুপো) পরিশুদ্ধকারী সংস্থা এমএমটিসি-পিএএমপির সঙ্গে গাঁটছড়া বাধার কথা ঘোষণা করে গুগল। যার ফলে আগামীদিনে সোনা কেনাবেচার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন গুগল পে। তবে এই পরিষেবা প্রথমবার নয়। পেটিএম, মোবিকউইক এবং ফোন পে অ্যাপলিকেশনের মাধ্যমে ইতিমধ্যেই এই সুবিধা পাওয়া যায়।

Advertisment

গুগল এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের একমাত্র এলবিএমএ স্বীকৃত স্বর্ণ শোধনাগারের সঙ্গে জোট বাধার ফলে, গুগল পে ব্যবহারকারীরা খাঁটি ২৪ ক্যারোটের সোনা কিনতে পারবে।

publive-image যখন তখন, সঠিক দামে, সর্বশেষ ট্রেন্ডি খাঁটি সোনার গয়না কিনুন অ্যাপের মাধ্যমে।

গুগল পে'র ভারতীয় কর্মকর্তা অম্বরিশ কেনঘে বলেন, " ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের মজ্জায় রয়েছে সোনার ব্যবহার। যার ফলে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, যেখানে বিপুল ভাবে সোনা কেনাবেচা হয়। ভারতীয়রা প্রতি বছর বিয়ে ছাড়া যে কোনো অনুষ্ঠান ( অক্ষয় তৃতীয়া, দ্বীপাবলি) পালন করতে সোনা কিনে থাকে। তাই এদেশে প্রয়োজনীয় পরিষেবা দেবে গুগল পে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নয়া ফিচার! এবার সহজেই ইগনোর করা যাবে মেসেজ

মার্কিন সংস্থার দাবি, গুগল পে'র মাধ্যমে সোনা কিনলে যাবতীয় তথ্য MMTC-PAMP আওতায় নিরাপদে গচ্ছিত থাকবে। যখন তখন, সঠিক দামে, সর্বশেষ ট্রেন্ডি, খাঁটি সোনার গয়না কিনুন অ্যাপের মাধ্যমে। সবটাই দেখতে পাবেন গুগল পে অ্যাপে।

এদিকে, দিল্লি হাইকোর্ট রিজার্ভ ব্যাঙ্কের কাছে জানতে চেয়েছিল, কোনো অথারাইজেশন ছাড়া কীভাবে গুগল পে আর্থিক লেনদেন করতে পারে? ঠিক তার একদিন পরই গুগল ঘোষণা করে সোনা কেনাবেচার নয়া পরিষেবার কথা। শীর্ষ আদালত এই বিষয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং গুগল ইন্ডিয়ার কাছে নোটিস জারি করেছে।

আরও পড়ুন:শুক্রবার থেকে খেলা যাবে না পাবজি

গুগলের মুখপাত্র বলেছেন, "ইউপিআই (ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস) পরিকাঠামোর মাধ্যমে গুগল পে দিয়ে টাকা আদান প্রদান করা হয়। যার লিঙ্ক রয়েছে ব্যাঙ্কের সঙ্গে। বিধিবদ্ধ নিয়ম ও নিরাপত্তার অধীনে এই পরিষেবার জন্য লাইসেন্সের কোন প্রয়োজন নেই, "।