/indian-express-bangla/media/media_files/2025/12/11/google-year-in-search-2025-india-5201314-meaning-top-searches-2025-12-11-15-17-12.jpg)
'৫২০১৩১৪' নম্বরটি বছরভর গুগলে সবচেয়ে বেশি সার্চ করেছেন ভারতীয়রা
5201314 Google Search: গুগল প্রকাশ করল ‘ইয়ার ইন সার্চ ২০২৫’ রিপোর্ট। প্রতিবছরের মতোই এ বছরও গুগল জানালো কোন কোন বিষয় সবচেয়ে বেশি সার্চ হয়েছে সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্মে। মোট ১২টি ক্যাটেগরিতে শীর্ষ সার্চ ট্রেন্ড প্রকাশ করেছে সংস্থা। যার মধ্যে রয়েছে সিনেমা, ব্যক্তিত্ব, এআই, ক্রীড়া ইভেন্ট, ম্যাচ, মহিলাদের ক্রিকেট, খবর, ভ্রমণ, রেসিপি, ‘what is’, ‘meaning’ এবং ‘near me’। বিশেষ করে ‘meaning’ ক্যাটেগরির আইটেমগুলি এ বছর ভারতীয় ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ সৃষ্টি করেছে।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে ভুলেও এই ছোট্ট কাজটি করবেন না, হতে পারে জেল-জরিমানা
২০২৫ সালে ‘meaning’ সেগমেনে ভারতীয়রা যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছেন, তার মধ্যে রয়েছে — ceasefire meaning, mock drill meaning, pookie meaning, mayday meaning, 5201314 meaning, stampede meaning, Ee Sala Cup Namde meaning, nonce meaning, latent meaning এবং incel meaning। এর মধ্যে পঞ্চম স্থানে থাকা '5201314' উল্লেখযোগ্যভাবে সারাবছর জুড়ে অন্যতম আলোচিত 'সার্চ কী ওয়ার্ড' হয়ে উঠেছে।
গুগলের ব্যাখ্যা অনুযায়ী, 5201314 একটি চিনা ইন্টারনেট স্ল্যাং, যার অর্থ “I love you for a lifetime”। এটি মান্দারিন উচ্চারণ থেকে তৈরি একটি সাংকেতিক সংখ্যা।
520 (উ-আর-লিং)–এর উচ্চারণ wo ai ni–এর মতো, যার অর্থ ‘I love you’।
1314 (ই-সান-ই-সি)–এর উচ্চারণ yi sheng yi shi–এর মতো, যার অর্থ ‘for a lifetime’ বা ‘চিরকালের জন্য’।
এই সংখ্যাযুক্ত কোডটি মূলত ভালোবাসা প্রকাশের জন্য ব্যবহৃত হয় এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়। ফলে একত্রে লিখলে 5201314–এর অর্থ দাঁড়ায় “I love you for a lifetime”।
২০২৫ সালে সামগ্রিকভাবে যেসব শব্দ সবচেয়ে বেশি সার্চ হয়েছে, তার তালিকায় রয়েছে—Indian Premier League, Google Gemini, Asia Cup, ICC Champions Trophy, Pro Kabaddi League, Maha Kumbh Mela, Women’s World Cup, Grok, Saiyaara এবং Dharmendra।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us