হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার, বছরের শুরুতেই বিরাট ধামাকা

নতুন বছরের শুরুতেই গ্রাহকদের জন্য বড় সুখবর দিল অ্যাপল। আইফোন ১৭-এর দামে বিরাট কাটছাঁট। অ্যাপলের এক্সক্লুসিভ পার্টনার iNvent-এর মাধ্যমে এই ফোনে মিলছে প্রায় ২০ শতাংশ পর্যন্ত ছাড়।

নতুন বছরের শুরুতেই গ্রাহকদের জন্য বড় সুখবর দিল অ্যাপল। আইফোন ১৭-এর দামে বিরাট কাটছাঁট। অ্যাপলের এক্সক্লুসিভ পার্টনার iNvent-এর মাধ্যমে এই ফোনে মিলছে প্রায় ২০ শতাংশ পর্যন্ত ছাড়।

author-image
IE Bangla Tech Desk
New Update
iPhone 17 price cut, iPhone 17 discount India, iPhone 17 offer iNvent, Apple iPhone 17 price drop, iPhone 17 cashback exchange, budget electric heater, cheap electric heater Amazon, winter electric heater India, low power room heater, Usha electric heater, Orpat heater price, Orient room heater, Longway Magma heater, শীতের হিটার, ইলেকট্রিক হিটার দাম, আইফোন ১৭ দাম কম, আইফোন ১৭ অফার

হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার

নতুন বছরের শুরুতেই গ্রাহকদের জন্য বড় সুখবর দিল অ্যাপল। আইফোন ১৭-এর দামে বিরাট কাটছাঁট। অ্যাপলের এক্সক্লুসিভ পার্টনার iNvent-এর মাধ্যমে এই ফোনে মিলছে প্রায় ২০ শতাংশ পর্যন্ত ছাড়। ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি রয়েছে ব্যাঙ্ক ছাড় ও এক্সচেঞ্জ বোনাস, যার ফলে আইফোন ১৭ এখন আগের তুলনায় অনেক কম দামে কেনা যাচ্ছে। অ্যাপল গত বছরের সেপ্টেম্বরে আইফোন ১৭ সিরিজ লঞ্চ করেছিল।

Advertisment

ভারতে আইফোন ১৭-এর প্রারম্ভিক দাম রাখা হয়েছে ৮২,৯০০ টাকা। এই ফোনটি ২৫৬ জিবি এবং ৫১২ জিবি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। বর্তমানে ক্রেতারা ৪,০০০ টাকার ফ্ল্যাট ক্যাশব্যাক পাচ্ছেন, যার ফলে ফোনটির কার্যকর দাম নেমে এসেছে ৭৮,৯০০ টাকায়। এর পাশাপাশি রয়েছে অতিরিক্ত ৪,০০০ টাকার ব্যাঙ্ক ছাড় এবং ৬,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস।

সব মিলিয়ে, এই অফারের আওতায় আইফোন ১৭-এর দাম শুরু হচ্ছে মাত্র ৬৮,৯০০ টাকা থেকে। যাঁদের কাছে পুরনো আইফোন রয়েছে এবং সেটি ভালো অবস্থায় আছে, তাঁরা এক্সচেঞ্জের মাধ্যমে আরও বেশি ছাড় পেতে পারেন। তবে এক্সচেঞ্জ বোনাস পেতে হলে পুরনো ফোনের অবস্থা ভালো হওয়া বাধ্যতামূলক। দিল্লি, বেঙ্গালুরু, নয়ডা, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ-সহ একাধিক শহরে iNvent-এর অফলাইন স্টোরে এই অফার পাওয়া যাচ্ছে।

ফিচারের দিক থেকেও আইফোন ১৭ যথেষ্ট শক্তিশালী। ফোনটিতে রয়েছে ৬.৩ ইঞ্চির প্রোমোশন ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৩,০০০ নিট উজ্জ্বলতা সাপোর্ট করে। ডিসপ্লেটি সুরক্ষিত থাকছে সিরামিক শিল্ড ২-এর মাধ্যমে। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে অ্যাপলের সর্বশেষ A19 বায়োনিক চিপসেট।

ক্যামেরা সেগমেন্টে আইফোন ১৭-এ রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এতে ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সঙ্গে রয়েছে ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ১৮ মেগাপিক্সেলের সেন্টার স্টেজ ক্যামেরা। আইফোন ১৭ iOS ২৬-এ চলে এবং এতে অ্যাপল ইন্টেলিজেন্সের আধুনিক ফিচারও অন্তর্ভুক্ত রয়েছে।

নতুন বছরের শুরুতেই শীতের দাপট চরমে। পাহাড়ি অঞ্চলের পাশাপাশি সমতলেও পারদ দ্রুত নামছে, ফলে হাড়কাঁপানো ঠান্ডায় নাজেহাল সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে ঘরে বৈদ্যুতিক হিটার স্বস্তির অন্যতম ভরসা হয়ে উঠছে। যাঁরা শীতের মরসুমে কম বিদ্যুৎ খরচে সাশ্রয়ী দামে ইলেকট্রিক হিটার কিনতে চাইছেন, তাঁদের জন্য রয়েছে একাধিক ভালো বিকল্প। ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে বিদ্যুৎ সাশ্রয়ী বেশ কিছু ইলেকট্রিক হিটার ১,০০০ টাকার কাছাকাছি দামে পাওয়া যাচ্ছে।

ইলেকট্রিক হোম অ্যাপ্লায়েন্স নির্মাতা সংস্থা উষার ২ রড কোয়ার্টজ ইলেকট্রিক হিটার বর্তমানে পাওয়া যাচ্ছে ১,১৯৯ টাকায়। এই হিটারের দামে প্রায় ৪০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এতে রয়েছে ৮০০ ওয়াটের লো-পাওয়ার এলিমেন্ট, যা তুলনামূলকভাবে কম বিদ্যুৎ খরচ করে। নিরাপত্তার জন্য এতে কুল টাচ বডি ও টিপ-ওভার প্রোটেকশনের মতো সুবিধা দেওয়া হয়েছে। সংস্থার পক্ষ থেকে এই হিটারের সঙ্গে ১ বছরের ওয়ারেন্টিও মিলছে।

হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক অরপ্যাটের ইলেকট্রিক হিটারটি বিক্রি হচ্ছে ১,১৯০ টাকায়, যেখানে প্রায় ৮ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এই হিটারটিতে রয়েছে ২০০০ ওয়াটের শক্তিশালী এলিমেন্ট এবং হাই-পাওয়ার ব্লোয়ার, যা দ্রুত গরম বাতাস ছড়িয়ে দিতে সক্ষম। এতে ১০০০ ওয়াট ও ২০০০ ওয়াট দুটি আলাদা হিট সেটিং দেওয়া হয়েছে, ফলে ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয় করতে পারেন।

ওরিয়েন্ট ইলেকট্রিকের স্টার্ক কোয়ার্টজ রুম হিটার বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ১,০৯৯ টাকায়। এই হিটারের উপর দেওয়া হচ্ছে প্রায় ৫৯ শতাংশ ছাড়। এতে রয়েছে ৮০০ ওয়াটের লো-পাওয়ার কনজাম্পশন এলিমেন্ট, পাশাপাশি নিরাপত্তার জন্য টিপ-ওভার প্রোটেকশন এবং দুটি হিটিং রড দেওয়া হয়েছে। সংস্থার তরফে এই রুম হিটারের সঙ্গেও ১ বছরের ওয়ারেন্টি মিলছে।

সবচেয়ে সস্তা বিকল্প হিসেবে রয়েছে লংওয়ে ম্যাগমা ইলেকট্রিক রুম হিটার, যার দাম রাখা হয়েছে মাত্র ৭৯৯ টাকা। এই হিটারে প্রায় ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এতে ১০০০ ওয়াট ও ২০০০ ওয়াট দুটি মোড রয়েছে, যা বিদ্যুৎ সাশ্রয়ে সাহায্য করে। পাশাপাশি এতে রয়েছে অ্যাডভান্স ওভারহিট প্রোটেকশন, পিটিসি সিরামিক এলিমেন্ট এবং ১ বছরের ওয়ারেন্টি, যা বাজেটের মধ্যে একটি আকর্ষণীয় বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি!

আরও পড়ুন-এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ

আরও পড়ুন- নতুন বছরে কতটা দামি হচ্ছে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম? জানলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন- আগামী এক বছর আর রিচার্জ নয়! বিরাট ঘোষণায় বাজারে সুনামি তুলল Jio, হ্যাপি নিউ ইয়ার প্ল্যানের বড় চমক 

iPhone 17 series