ISRO Bluebird Block-2 Satellite Launch:বছরশেষে নয়া মাইল ফলক অর্জন ইসরোর, সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদী

ISRO Bluebird Block-2 Satellite Launch:ISRO-এর সবচেয়ে শক্তিশালী রকেট LVM3 (বা ‘বাহুবলী রকেট’) থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে আমেরিকার ব্লুবার্ড ব্লক-২ নামে একটি পরবর্তী প্রজন্মের কমিউনিকেশন স্যাটেলাইট।

ISRO Bluebird Block-2 Satellite Launch:ISRO-এর সবচেয়ে শক্তিশালী রকেট LVM3 (বা ‘বাহুবলী রকেট’) থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে আমেরিকার ব্লুবার্ড ব্লক-২ নামে একটি পরবর্তী প্রজন্মের কমিউনিকেশন স্যাটেলাইট।

author-image
IE Bangla Tech Desk
New Update
: ISRO, LVM3-M6, ব্লুবার্ড ব্লক-২, মার্কিন উপগ্রহ, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, শ্রীহরিকোটা, উৎক্ষেপণ, সবচেয়ে ভারী উপগ্রহ, 4G, 5G, NSIL, AST Space Mobile, বাণিজ্যিক মহাকাশ মিশন, মহাকাশ কক্ষপথ, বাহুবলী রকেট

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এক নতুন ইতিহাস গড়েছে।

ISRO Bluebird Block-2 Satellite Launch: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এক নতুন ইতিহাস গড়েছে। বুধবার সকাল ৮টা ৫৪ মিনিটে শ্রীহরিকোটার থেকে ISRO-এর সবচেয়ে শক্তিশালী রকেট LVM3 (বা ‘বাহুবলী রকেট’) থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে আমেরিকার ব্লুবার্ড ব্লক-২ নামে একটি পরবর্তী প্রজন্মের কমিউনিকেশন স্যাটেলাইট। এই সাফল্য কেবল প্রযুক্তিগত কৃতিত্ব নয়, এটি ভারতকে মহাকাশ ক্ষেত্রে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য একটি গ্লোবাল লিডার হিসেবে প্রতিষ্ঠিত করছে। 

Advertisment

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে LVM3-M6 রকেট ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লুবার্ড ব্লক-২ উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছে। ৬,১০০ কেজি ওজনের এই উপগ্রহটি এখন পর্যন্ত ভারতের মাটি থেকে উৎক্ষেপিত সবচেয়ে ভারী উপগ্রহ হিসেবে ইতিহাস গড়েছে।

এই উৎক্ষেপণ সকাল ৮:৫৪ মিনিটে দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে করা হয়। উৎক্ষেপনের প্রায় ১৫ মিনিটের পর ব্লুবার্ড ব্লক-২ উপগ্রহটি রকেট থেকে আলাদা হয়ে নিম্ন পৃথিবী কক্ষপথে (LEO) প্রায় ৫২০ কিলোমিটার উপরে সফলভাবে স্থাপন করা হয়। 
৬,৪০ টন ওজনের LVM3-M6, যা GSLV Mk-III নামেও পরিচিত, ISRO-এর একটি তিন-স্তরের রকেট। এটি ক্রায়োজেনিক ইঞ্জিন দ্বারা চালিত এবং দুটি S200 সলিড রকেট বুস্টার সাহায্যে উৎক্ষেপণ করা হয়। LVM3 রকেটটি ইসরোর অন্যতম প্রধান রকেট যেটি   চন্দ্রযান-২ এবং চন্দ্রযান-৩-এর মতো ফ্ল্যাগশিপ মিশনেও ব্যবহৃত হয়েছে। এর এই ষষ্ঠ উৎক্ষেপন এবং ব্লুবার্ড ব্লক-২ হলো LVM3-এর তৃতীয় বাণিজ্যিক মিশন।

ব্লুবার্ড ব্লক-২ একটি পরবর্তী প্রজন্মের কমিউনিকেশন স্যাটালাইট মডিউল।  যেটি সরাসরি সাধারণ স্মার্টফোনে উচ্চ-গতির 4G ও 5G ব্রডব্যান্ড সংযোগ সরবরাহ করবে। এটি পৃথিবীর যেকোনো স্থান থেকে ভয়েস কল, ভিডিও কল, মেসেজিং, স্ট্রিমিং এবং ডেটা পরিষেবা প্রদান করবে। বিশেষভাবে এটি এমন এলাকায়ও কাজ করবে যেখানে মোবাইল টাওয়ার নেই। এই উৎক্ষেপণটি মার্কিন কোম্পানি AST স্পেসমোবাইলের সঙ্গে  ইসরোর বাণিজ্যিক শাখা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেডের (NSIL) মধ্যে একটি বাণিজ্যিক চুক্তির অংশ। এই মিশনের সফল উৎক্ষেপণ ভারতের বাণিজ্যিক মহাকাশ খাতে উল্লেখযোগ্য অবদান রাখবে এবং ISRO-এর বিশ্বব্যাপী সক্ষমতা আরও শক্তিশালী করবে। 

AST SpaceMobile ইতিমধ্যেই ২০২৪ সালের সেপ্টেম্বরে পাঁচটি ব্লুবার্ড স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। কোম্পানিটি বিশ্বব্যাপী ৫০ টিরও বেশি মোবাইল অপারেটরের সঙ্গে  চুক্তি স্বাক্ষর করেছে। LVM3 এর কথা বলতে গেলে, এই রকেটটি ইতিমধ্যেই ৭২টি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে, যার মধ্যে রয়েছে চন্দ্রযান ২ এবং চন্দ্রযান ৩। এই উৎক্ষেপণ ছিল LVM3-এর ষষ্ঠ অপারেশনাল মিশন। মিশনের আওতায় ৬,১০০ কিলোগ্রাম ওজনের ব্লুবার্ড ব্লক-২ স্যাটেলাইটকে লো আর্থ অরবিটে স্থাপন করা হয়েছে। ISRO-এর মতে, এটি এখন পর্যন্ত LVM3-এর মাধ্যমে উৎক্ষেপিত সবচেয়ে ভারী পেলোড। এর আগে এই রেকর্ডটি ছিল CMS-03 স্যাটেলাইটের নামে।

ব্লুবার্ড ব্লক-২ স্যাটেলাইটের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি সরাসরি স্মার্টফোনে ৪জি এবং ৫জি নেটওয়ার্ক সরবরাহ করতে পারবে, যার জন্য আলাদা মোবাইল টাওয়ার বা এন্টেনার প্রয়োজন হবে না। এই প্রযুক্তি হিমালয়, মরুভূমি, সাগর বা বিমানসহ যে কোনও স্থানে ব্যাঘাত ছাড়াই কনেক্টিভিটি নিশ্চিত করবে।
 বন্যা, ভূমিকম্প বা ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগে নেটওয়ার্ক অচল হয়ে যায়, তখন এই স্যাটেলাইট জরুরি কমিউনিকেশন বজায় রাখতে সক্ষম হবে।

উৎক্ষেপণের সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে লেখেন, “ভারতের মহাকাশ ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ কৃতিত্ব। LVM3-M6-এর মাধ্যমে আমেরিকার ব্লুবার্ড ব্লক-২ স্যাটেলাইটকে নির্ধারিত কক্ষে স্থাপন করা হয়েছে। এটি ভারতে এখন পর্যন্ত উৎক্ষেপিত সবচেয়ে ভারী স্যাটেলাইট। আমাদের মহাকাশ বিজ্ঞানীদের  অভিনন্দন। ভারত মহাকাশের জগতে ক্রমাগত নতুন উচ্চতা স্পর্শ করছে।”

আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি!

আরও পড়ুন-এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ

আরও পড়ুন- নতুন বছরে কতটা দামি হচ্ছে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম? জানলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন- আগামী এক বছর আর রিচার্জ নয়! বিরাট ঘোষণায় বাজারে সুনামি তুলল Jio, হ্যাপি নিউ ইয়ার প্ল্যানের বড় চমক 

ISRO