/indian-express-bangla/media/media_files/2025/12/08/jio-airtel-annual-prepaid-plans-2025-best-offers-data-benefits-2025-12-08-12-00-25.jpg)
আজই রিচার্জ করুন, ২০২৬ সালের শেষ পর্যন্ত অ্যাকটিভ থাকবে সিমকার্ড
২০২৫ সাল শেষের পথে। আর মাত্র কয়েকদিন পরই বিশ্ব পা দিতে চলেছে নতুন বছর ২০২৬-এ। প্রতি মাসে বারবার রিচার্জের ঝামেলা এড়াতে অনেকেই নতুন বছরে সাশ্রয়ী মূল্যের বার্ষিক প্ল্যানে স্যুইচ করতে চাইছেন। বার্ষিক প্ল্যানে একবার রিচার্জ করলেই সারা বছর কল, ডেটা ও এসএমএস ব্যবহারে আর কোনও চিন্তা থাকে না। এই পরিপ্রেক্ষিতে, জিও ও এয়ারটেলের জনপ্রিয় বার্ষিক রিচার্জ প্ল্যানগুলি কী কী? তা একনজরে দেখে নেওয়া যাক।
সস্তার প্ল্যানে বাজারে ভূমিকম্প! জিও-র নতুন এই অফারে মাথা ঘুরে যাবে
জিওর বার্ষিক প্ল্যানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি হলো ৩৯৯৯ টাকার প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২.৫ জিবি করে মোট ৯১২.৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। ভ্যালিডিটি পুরো ৩৬৫ দিন। এছাড়া রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং ৩ মাসের জন্য জিওহটস্টার সাবস্ক্রিপশন। সঙ্গে ১৮ মাসের জন্য গুগল জেমিনি প্রো সুবিধা এবং যোগ্য গ্রাহকদের জন্য আনলিমিটেড ৫জি ডেটাও অন্তর্ভুক্ত।
আপনার ফোন হারিয়ে গেলে কয়েক সেকেন্ডেই ব্লক হবে! ‘সঞ্চার সাথী’ অ্যাপের ৫টি শক্তিশালী ফিচার চোরদের রাতের ঘুম কাড়বে
এছাড়া, কম দামে আরেকটি বার্ষিক প্ল্যান হলো ৩৫৯৯ টাকার রিচার্জ। এই প্ল্যানে ৩৯৯৯ টাকার প্ল্যানের সব সুবিধাই থাকছে, শুধু FanCode সাবস্ক্রিপশন বাদে। দৈনিক ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, JioHotstar সাবস্ক্রিপশন এবং Google Gemini Pro সবই পাওয়া যাবে এক বছরের জন্য।
গাড়ির পর ইলেকট্রিক স্কুটারও লঞ্চ করার পরিকল্পনা করছে ভিনফাস্ট, দেখুন কী কী বৈশিষ্ট্য থাকবে?
এয়ারটেলও বার্ষিক রিচার্জ প্ল্যানের প্রতিযোগিতায় তালিকায় রয়েছে সবচেয়ে জনপ্রিয় প্ল্যান ৩৯৯৯ টাকার প্ল্যান। যাতে থাকছে আনলিমিটেড ৫জি সুবিধা, দৈনিক ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং স্প্যাম অ্যালার্ট সার্ভিস। এছাড়াও এক বছরের JioHotstar সাবস্ক্রিপশন ও একই মেয়াদের Perplexity Pro সাবস্ক্রিপশন, পেয়ে যান সম্পূর্ণ বিনামূল্যে।
অফারে ভরপুর! iPhone 13 থেকে iPhone Air-এ মেগা ডিসকাউন্ট, ৪০ হাজারের কমে কিনুন প্রিমিয়াম স্মার্টফোন
অন্যদিকে, এয়ারটেলের ৩৫৯৯ টাকার বার্ষিক প্ল্যান-এ JioHotstar সাবস্ক্রিপশন বাদে বাকি সব সুবিধাই পাওয়া যাবে। গ্রাহকরা প্রতিদিন ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং এক বছরের Perplexity Pro সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us