/indian-express-bangla/media/media_files/2025/12/15/jio-happy-new-year-plan-2025-12-15-14-55-44.jpg)
হ্যাপি নিউ ইয়ার প্ল্যানের বড় চমক
Reliance Jio Happy New Year 2026 Plan: রিলায়েন্স জিও নতুন হ্যাপি নিউ ইয়ার ২০২৬ প্রিপেইড প্ল্যান চালু করেছে, যেখানে গ্রাহকরা বিনামূল্যে গুগল জেমিনি প্রো সুবিধা উপভোগ করতে পারবেন।
দেশের শীর্ষ টেলিকম সংস্থা জিও তাদের প্রিপেইড প্ল্যান পোর্টফোলিও সম্প্রসারণ করে নতুন রিচার্জ প্ল্যানে ঘোষণা করেছে। হ্যাপি নিউ ইয়ার ২০২৬-এর আওতায় চালু হওয়া এই প্ল্যানগুলিতে গ্রাহকরা দীর্ঘমেয়াদী বৈধতা, বিনোদনের সুবিধা এবং AI পরিষেবা পাবেন। নতুন প্ল্যানগুলির দাম শুরু হচ্ছে ১০৩ টাকা থেকে। ৫০০-টাকার মাসিক প্ল্যান এবং ৩৫৯৯-টাকার বার্ষিক প্ল্যান রয়েছে।
আরও পড়ুন- ফের দেশজুড়ে বাড়তে চলেছে রিচার্জ প্ল্যানের দাম? রিপোর্ট সামনে আসতেই তোলপাড়
বার্ষিক রিচার্জের ক্ষেত্রে, Jio Hero প্ল্যানটি মাত্র ৩,৫৯৯ দামে পাওয়া যাচ্ছে। এতে গ্রাহকরা পাবেন ৩৬৫ দিনের বৈধতা। পাশাপাশি গ্রাহকরা প্রতিদিন ২.৫ জিবি ডেটা, সীমাহীন ৫জি ডেটা, সীমাহীন ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি SMS মেসেজ পাবেন। এছাড়াও ১৮ মাসের জন্য Google Gemini Pro সাবস্ক্রিপশন সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে এই প্ল্যানে।
মাসিক রিচার্জের ক্ষেত্রে, Jio Super Celebration প্ল্যানের দাম ৫০০ টাকা। এটির বৈধতা ২৮ দিন। ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি ডেটা, সীমাহীন ভয়েস কলিং এবং ১০০টি SMS পাবেন। বিনোদনের জন্য এতে ইউটিউব প্রিমিয়াম, জিও হটস্টার, সনি লিভ, ডিসকভারি প্লাস,হইচই অন্তর্ভুক্ত। এছাড়াও ১৮ মাসের জন্য Google Gemini Pro সাবস্ক্রিপশন বিনামূল্যে দেওয়া হবে।
আরও পড়ুন- ইলেকট্রিক স্কুটারের বাজারে ভূমিকম্প! ২ লক্ষ মানুষ এই মডেলটি কিনেছেন, আস্থা অর্জনে শীর্ষে এই সংস্থা
Jio Flexi Pack মাত্র ১০৩ টাকায় পাওয়া যাচ্ছে, যার বৈধতা ২৮ দিন। এতে মোট ৫ জিবি ডেটা পাওয়া যাবে এবং আঞ্চলিক কন্টেন্ট অ্যাক্সেস করার সুবিধা থাকবে। বিনোদনের জন্য গ্রাহকরা তিনটি প্যাক বেছে নিতে পারবেন। হিন্দি প্যাকে রয়েছে JioHotstar, Zee5 এবং SonyLIV; আন্তর্জাতিক প্যাকে রয়েছে JioHotstar, FanCode, Lionsgate এবং Discovery+; এবং আঞ্চলিক প্যাকে রয়েছে JioHotstar, SunNXT, Kancha Lanka এবং Hoichoi।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us