/indian-express-bangla/media/media_files/2025/09/07/jio-hotstar-plan-2025-09-07-20-20-34.jpg)
Jio Hotstar Plan: জিও হটস্টার প্ল্যান!
Jio Hotstar : বছরের শুরুতেই গ্রাহকদের জন্য বড় চমক দিল Jio Hotstar। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মটি কম দামে বিনোদন পৌঁছে দিতে নতুন মাসিক সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে। ৭৯ টাকা থেকে শুরু হওয়া এই নতুন পরিকল্পনায় ব্যবহারকারীরা এখন মোবাইল, সুপার এবং প্রিমিয়াম এই তিনটি বিভাগেই মাসিক সাবস্ক্রিপশন নিতে পারবেন। ফলে দীর্ঘমেয়াদি সাবস্ক্রিপশনের বাধ্যবাধকতা ছাড়াই নিজের প্রয়োজন অনুযায়ী প্ল্যান বেছে নেওয়ার সুযোগ মিলবে।
Jio Hotstar জানিয়েছে, দর্শকদের দেখার অভ্যাসে পরিবর্তন এবং বড় পর্দায় কনটেন্ট দেখার প্রবণতা বাড়ার কারণেই সাবস্ক্রিপশন কাঠামোতে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন মাসিক প্ল্যানগুলি আগামী ২৮ জানুয়ারি থেকে কার্যকর হবে।
সবচেয়ে সস্তা মোবাইল প্ল্যান
শুধুমাত্র স্মার্টফোনে কনটেন্ট দেখেন এমন ব্যবহারকারীদের জন্য এই প্ল্যানের দাম রাখা হয়েছে মাসে ৭৯ টাকা। এই প্ল্যানে একসঙ্গে একটি মাত্র মোবাইল ডিভাইসে স্ট্রিমিং করা যাবে এবং ভিডিও কোয়ালিটি সর্বোচ্চ ৭২০পি এইচডি। এটি একটি অ্যাড অন প্ল্যান এবং এতে হলিউড কনটেন্ট অন্তর্ভুক্ত নয়।
তবে মোবাইল প্ল্যান ব্যবহারকারীদের জন্য আলাদা করে হলিউড কনটেন্ট দেখার সুবিধাও চালু করেছে JioHotstar। এর জন্য প্রতি মাসে ৪৯ টাকা মূল্যের একটি হলিউড অ্যাড-অন প্ল্যান নেওয়া যাবে। ব্যবহারকারীরা চাইলে এই অ্যাড-অন ত্রৈমাসিক বা বার্ষিক ভিত্তিতেও বেছে নিতে পারেন । সংস্থার দাবি, এতে দর্শকরা শুধুমাত্র পছন্দের কনটেন্টের জন্যই খরচ করবেন।
মাঝারি মাত্রায় ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে সুপার প্ল্যান। মাসিক ১৪৯ টাকা দামের এই প্ল্যানে মোবাইল, ল্যাপটপ ও স্মার্ট টিভিতে একসঙ্গে দুটি ডিভাইসে স্ট্রিমিং করা যাবে। ভিডিও কোয়ালিটি থাকবে সর্বোচ্চ ১০৮০পি ফুল এইচডি। এটি বিজ্ঞাপন-সমর্থিত হলেও বেস প্যাকেই হলিউড কনটেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। পারিবারিক ব্যবহারের জন্য এই প্ল্যানটিকে একটি ভারসাম্যপূর্ণ বিকল্প।
সবচেয়ে প্রিমিয়াম অভিজ্ঞতার জন্য রয়েছে প্রিমিয়াম প্ল্যান। মাসে ২৯৯ টাকা খরচে এই প্ল্যানে একসঙ্গে চারটি ডিভাইসে স্ট্রিমিং, ৪কে রেজোলিউশন এবং ডলবি ভিশন সাপোর্ট পাওয়া যাবে। প্রায় সমস্ত কনটেন্ট বিজ্ঞাপন-মুক্ত হলেও লাইভ স্পোর্টস ও লাইভ শোয়ের ক্ষেত্রে বিজ্ঞাপন দেখানো হবে। এই প্ল্যানে কোনও অতিরিক্ত খরচ ছাড়াই হলিউড কনটেন্টও অন্তর্ভুক্ত থাকবে। বড় পর্দায় সিনেমা ও সিরিজ দেখেন এমন পরিবারগুলিকে লক্ষ্য করেই এই প্ল্যানটি তৈরি করা হয়েছে।
আরও পড়ুন- সোশ্যাল মিডিয়া থেকে আয় কোটি কোটি টাকা, তালিকায় শীর্ষে এই ৫ ভারতীয় তারকা
আরও পড়ুন-গিজার ফেটে মর্মান্তিক মৃত্যু, তোলপাড় দেশজুড়ে, কীভাবে সুরক্ষিত থাকবেন?
আরও পড়ুন-হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার, বছরের শুরুতেই বিরাট ধামাকা
আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি!
আরও পড়ুন-এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us