MacBook Air M4 : সুনামির বেগে কমল MacBook Air M4 এর দাম, ক্রোমার ব্ল্যাক ফ্রাইডে সেলে কত দামে পাবেন এই প্রিমিয়াম ল্যাপটপ?

MacBook Air M4 Price Drop : ক্রোমার ব্ল্যাক ফ্রাইডে সেলে বিপুল ছাড়ে মিলছে MacBook Air M4। মাত্র ৫৫,৯১১ টাকায় ল্যাপটপটি কেনার সুযোগ পাচ্ছেন আপনি। অফারটি ৩০ নভেম্বর পর্যন্ত প্রযোজ্য।

MacBook Air M4 Price Drop : ক্রোমার ব্ল্যাক ফ্রাইডে সেলে বিপুল ছাড়ে মিলছে MacBook Air M4। মাত্র ৫৫,৯১১ টাকায় ল্যাপটপটি কেনার সুযোগ পাচ্ছেন আপনি। অফারটি ৩০ নভেম্বর পর্যন্ত প্রযোজ্য।

author-image
IE Bangla Tech Desk
New Update
MacBook Air M4, Croma Black Friday sale, MacBook discount India, MacBook Air M4 price, Apple laptop deals, student offer MacBook, M4 MacBook Air features, Croma sale 2024, Apple Silicon M4, MacBook Air battery, MacBook Air display, MacBook Air performance

ক্রোমার ব্ল্যাক ফ্রাইডে সেলে বিপুল ছাড়ে মিলছে MacBook Air M4

MacBook Air M4 Price Drop :  ক্রোমার ব্ল্যাক ফ্রাইডে সেলে বিপুল ছাড়ে মিলছে MacBook Air M4। মাত্র ৫৫,৯১১ টাকায়  ল্যাপটপটি কেনার সুযোগ পাচ্ছেন আপনি। অফারটি ৩০ নভেম্বর পর্যন্ত প্রযোজ্য।

Advertisment

ভারতে MacBook Air M4-এর লঞ্চ প্রাইজ ছিল ৯৯,৯০০ টাকা। অফার চলাকালীন প্রিমিয়াম এই ল্যাপটপটি  আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ৮৮,৯১১টাকায়। তার সঙ্গে ক্রোমা দিচ্ছে ১০,০০০ টাকার  ব্যাংক ডিসকাউন্ট। এছাড়া পুরোনো পিসি বা ম্যাকবুক এক্সচেঞ্জ করলে মিলছে ১০,০০০ টাকার অতিরিক্ত বোনাস। সব মিলিয়ে কার্যকর দাম দাঁড়াচ্ছে ৫৫,৯১১ টাকায় ।

তবে অফার লোভনীয় হলেও কেনার আগে জানা জরুরি MacBook Air M4 -এর ফিচার্স 

ডিজাইন

MacBook Air M4-এর স্লিম ও প্রিমিয়াম অ্যালুমিনিয়াম বডি নজর কাড়তে বাধ্য। ডিভাইসটি খুবই হালকা। এতে রয়েছে দু’টি Thunderbolt 4 পোর্ট, একটি MagSafe চার্জিং পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক। MagSafe পোর্ট বড় সুবিধা তার টান লাগলে চার্জার নিজে থেকেই খুলে যায়, ফলে ডিভাইস পড়ে যাওয়ার সম্ভাবনা কম।

Advertisment

পারফরম্যান্স

Apple Silicon-এর ধারাবাহিকতায় M4 চিপসেটও শক্তিশালী। দৈনন্দিন কাজ, ক্রিয়েটিভ ওয়ার্ক, মাল্টিটাস্কিং সব ক্ষেত্রেই এটি অত্যন্ত স্মুথ। তবে গেমিংয়ের জন্য ম্যাকবুক এয়ার আদর্শ নয়। ফ্যানবিহীন হওয়ায় ব্যবহারকালে কোনও অতিরিক্ত শব্দ হয় না।

ডিসপ্লে

এতে রয়েছে ১৩.৬-ইঞ্চির Liquid Retina ডিসপ্লে। OLED না হলেও এই LCD প্যানেলটি এই দামে অন্যতম সেরা। P3 ওয়াইড কালার গ্যামাট সাপোর্ট করার ফলে ফটোগ্রাফি ও এডিটিংয়ের জন্য এটি বেশ উপযোগী।

ব্যাটারি

ব্যাটারি লাইফেও Apple Silicon-এর জয়জয়কার। রিভিউতে দেখা গেছে, মাল্টিটাস্কিং চালিয়েও ডিভাইসটি ১০ ঘণ্টার বেশি ব্যাকআপ দিতে পারে। ব্যাটারি পারফরম্যান্সে এখনও উইন্ডোজ ল্যাপটপকে ছাপিয়ে Apple এগিয়ে।

সব মিলিয়ে, ক্রোমার ব্ল্যাক ফ্রাইডে সেলে MacBook Air M4 এই দামে পাওয়া নিঃসন্দেহে বড় সুযোগ, বিশেষ করে যারা প্রিমিয়াম পারফরম্যান্স সহ একটি লাইটওয়েট ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য।

আরও পড়ুন- ভারতে এল নতুন প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন

আরও পড়ুন- নতুন প্রজন্মের এসইউভি, দাম শুরু মাত্র ১১.৪৯ লক্ষ টাকায়

আরও পড়ুন- ভাঁজ করা আইফোনের দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে, সবচেয়ে দামি ফোনটিও এর সামনে সস্তা

MacBook Air M4