/indian-express-bangla/media/media_files/2026/02/27/narayan-murthy-ai-warning-youth-70-hours-work-demographic-dividend-2026-02-27-14-47-44.jpg)
৭০ ঘণ্টা কাজের পর AI নিয়ে বিস্ফোরক মন্তব্য, তোলপাড় ফেললেন নারায়ণ মূর্তি
৭০ ঘণ্টা কাজের মন্তব্যের পর ফের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে তরুণ সমাজকে সতর্ক করলেন নারায়ণ মূর্তি। তাঁর বক্তব্য, ভারতে বিপুল যুব জনসংখ্যা একদিকে যেমন শক্তি, তেমনই অন্যদিকে বড় চ্যালেঞ্জ। এই তরুণ প্রজন্ম যদি এআই-যুগের সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হয়, তবে ভবিষ্যতে তা দেশের জন্যই ‘ডেমোগ্রাফিক বিপর্যয়’-এ পরিণত হতে পারে।
নারায়ণ মূর্তির মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা কোনওভাবেই চাকরি কেড়ে নেওয়ার একমাত্র কারণ নয়। বরং যারা এআই ব্যবহার করতে জানে না, আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজেদের আপডেট করে না, তাদের জন্যই এটা এক বড় হুমকি। তাঁর বক্তব্যে স্পষ্ট, এআই যুগে টিকে থাকতে হলে দক্ষতা বাড়ানো ছাড়া অন্য কোনও বিকল্প নেই।
উৎপাদনশীলতার প্রসঙ্গ টেনে মূর্তি বলেন, উন্নত দেশে পরিণত হতে হলে ভারতের মত অসাধারণ উৎপাদনশীলতা প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা কাজের গতি ও মান দু’টোই বহুগুণ বাড়াতে পারে। কিন্তু পুরনো পদ্ধতিতে কাজ চালিয়ে গেলে এবং নতুন প্রযুক্তি আয়ত্ত না করলে বিশ্ব বাজারে পিছিয়ে পড়া অনিবার্য।
৭০ ঘণ্টা কাজের বিতর্কিত মন্তব্য ব্যাখ্যা করে তিনি আরও বলেন, এআই আসার পর ‘কঠোর পরিশ্রম’-এর সংজ্ঞাই বদলে গেছে। এখন বেশি সময় নয়, বরং বুদ্ধিদীপ্ত ও প্রযুক্তিনির্ভর পরিশ্রমই আসল চাবিকাঠি। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বিকল্প নয়, বরং মানুষের বুদ্ধিমত্তার সহায়ক।
ভারতের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড প্রসঙ্গে মূর্তি সতর্ক করে বলেন, যুব সমাজ যদি এআই, ডেটা অ্যানালিটিক্স এবং আধুনিক সফ্টওয়্যার দক্ষতায় পারদর্শী না হয়, তবে এই জনসংখ্যাগত সুবিধাই বড় বোঝায় পরিণত হতে পারে।
তিনি জোর দিয়ে জানান, এটি তরুণদের ভয় দেখানোর বার্তা নয়, বরং বাস্তবতার কঠিন সতর্কবার্তা। কেবল ডিগ্রি থাকলেই চলবে না ভবিষ্যতে টিকে থাকতে হলে প্রযুক্তিগত ভাবে দক্ষ হতে হবে। প্রযুক্তি ও দক্ষতার ভারসাম্যই সাফল্যের মূল চাবিকাঠি।
আরও পড়ুন- সোশ্যাল মিডিয়া থেকে আয় কোটি কোটি টাকা, তালিকায় শীর্ষে এই ৫ ভারতীয় তারকা
আরও পড়ুন-গিজার ফেটে মর্মান্তিক মৃত্যু, তোলপাড় দেশজুড়ে, কীভাবে সুরক্ষিত থাকবেন?
আরও পড়ুন-হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার, বছরের শুরুতেই বিরাট ধামাকা
আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি!
আরও পড়ুন-এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us