/indian-express-bangla/media/media_files/2025/11/21/nothing-os-4-android-16-update-release-november-21-2025-11-21-14-38-24.jpg)
কোন কোন ডিভাইসে Nothing OS 4.0 আপডেট মিলবে?
Nothing OS 4.0 Update Released November 21: চিনা স্মার্টফোন নির্মাতা নাথিং (Nothing) অবশেষে বহু জল্পনা ও টানা টিজারের পর আজ লঞ্চ করতে চলেছে উন্নত অপারেটিং সিস্টেম Nothing OS 4.0। একটি অফিসিয়াল পোস্টের মাধ্যমে সংস্থা জানিয়েছে, বহু প্রতীক্ষিত আপডেট ব্যবহারকারীদের ফোন ব্যাবহারের অভিজ্ঞতাকে আরও মসৃণ ও উন্নত করে তুলবে। নতুন সফটওয়্যারটি আজ, ২১ নভেম্বর থেকেই সাধারণ ইউজারদের জন্য সামনে আনা হবে। সর্বশেষ অপারেটিং সিস্টেমটি Android 16-এর উপর বেসড করে তৈরি বলে জানা গেছে।
সংস্থার তথ্য অনুযায়ী, Nothing OS 4.0 হবে তাদের AI-first software vision–এর মূল কেন্দ্রবিন্দু। গত অক্টোবরের শেষ দিকে কোম্পানি এই আপডেটের ওপেন বিটা সংস্করণ প্রকাশ করেছিল, যেখানে হাজারো ব্যবহারকারী অংশ নেন। নাথিং কমিউনিটিতে কোম্পানি পরীক্ষকদের ধন্যবাদ জানিয়ে বলেছে, প্রাপ্ত প্রতিক্রিয়ার ভিত্তিতে এখন স্টেবল ভার্সন রিলিজের জন্য প্রস্তুত।
কোন কোন ডিভাইসে Nothing OS 4.0 আপডেট মিলবে?
যদিও কোম্পানি এখনও আনুষ্ঠানিক ডিভাইস লিস্ট প্রকাশ করেনি, ওপেন বিটা ভার্সনে অন্তর্ভুক্ত মডেলগুলোই প্রথম আপডেট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি—
Nothing Phone 2
Nothing Phone 3
Nothing Phone 2a
Nothing Phone 2a Plus
Nothing Phone 3a
Nothing Phone 3a Pro
পরবর্তী ধাপে Phone 3a Lite এবং CMF সাব-ব্র্যান্ডের ডিভাইসগুলোকেও আপডেট তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে।
Nothing OS 4.0–এ কী কী নতুন ফিচার?
নতুন অপারেটিং সিস্টেমে Android 16-এর ফিচারের সঙ্গে যুক্ত হয়েছে নাথিং-এর নিজস্ব মিনিমাল ও ডিজাইন-কেন্দ্রিক সফটওয়্যার দর্শন। আপডেটটিতে থাকছে—
Extra Dark Mode: গাঢ় কালার টোনে উন্নত কনট্রাস্ট
Pop-Up View: মাল্টিটাস্কিংয়ের জন্য ফ্লোটিং উইন্ডো
2×2 Quick Settings Tile: নতুন বড় আকারের কুইক সেটিংস লেআউট
নতুন লক স্ক্রিন ক্লক ডিজাইন
Essential Apps সাপোর্ট
User-created Widgets, যা Nothing Playground-এ শেয়ার করা যাবে
আজ থেকে শুরু হওয়া সাধারণ রিলিজের পরে আপডেটটি ধাপে ধাপে ব্যাচ আকারে সকল সমর্থিত ডিভাইসে পৌঁছবে। Nothing OS 4.0- সংস্থার এ বছরের সবচেয়ে বড় সফটওয়্যার আপডেট, যা নতুন ইন্টারফেস, উন্নত AI টুলস এবং কাস্টমাইজেশনের মাধ্যমে নাথিং-এর সফটওয়্যার ইকোসিস্টেমকে এক নতুন স্তরে নিয়ে যাবে বলে দাবি কোম্পানির।
আরও পড়ুন- আইফোনে ৫টি বড় আপগ্রেড, ক্যামেরা থেকে ডিজাইন, বদলে যাবে অভিজ্ঞতা!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us