/indian-express-bangla/media/media_files/2026/01/08/oppo-reno-15-series-launch-india-2026-01-08-16-01-21.jpg)
চিনা স্মার্টফোন নির্মাতা Oppo ভারতে তাদের জনপ্রিয় Reno সিরিজের নতুন লাইনআপ নিয়ে এসেছে।
চিনা স্মার্টফোন নির্মাতা Oppo ভারতে তাদের জনপ্রিয় Reno সিরিজের নতুন লাইনআপ নিয়ে এসেছে। নতুন Reno 15 সিরিজে মোট চারটি ফোন রয়েছে, যার মধ্যে রয়েছে Oppo Reno 15, Reno 15 Pro, Reno 15 Pro Mini এবং Reno 15c। এটি গত বছরের Reno 14 সিরিজের আপগ্রেড, এবং দীর্ঘদিন পর Oppo চারটি ফোন একসঙ্গে লঞ্চ করল। এর আগে ২০১৯ সালে কোম্পানি Reno 2 সিরিজের চারটি ফোন লঞ্চ করেছিল।
Oppo Reno 15c এর দাম ও বৈশিষ্ট্য:
Reno 15c দুটি স্টোরেজ ভেরিয়েন্টে এবং দুটি রঙে পাওয়া যাচ্ছে – Afterglow Pink এবং Twilight Blue। ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম ৩৪,৯৯৯ টাকা, আর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম ৩৭,৯৯৯ টাকা। ফোনে Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেট ব্যবহার করা হয়েছে, 12GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ সাপোর্ট করে। 6,500mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। পিছনে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP টেলিফটো ক্যামেরা এবং 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলের জন্য ফ্রন্টে 50MP ক্যামেরা রয়েছে।
The #OPPOReno15Series pricing is now official:
— OPPO India (@OPPOIndia) January 8, 2026
• OPPO Reno15c 5G starting at ₹34,999
• OPPO Reno15 5G starting at ₹45,999
• OPPO Reno15 Pro Mini 5G starting at ₹59,999
• OPPO Reno15 Pro 5G starting at ₹67,999#TravelWithReno#AIPortraitCamera#LiveItYourWaypic.twitter.com/iOhxPXh6RU
Oppo Reno 15 এর দাম ও বৈশিষ্ট্য:
Reno 15 তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ ৮ জিবি + ২৫৬ জিবি (৪৫,৯৯৯ টাকা), ১২ জিবি + ২৫৬ জিবি (৪৮,৯৯৯ টাকা) এবং ১২ জিবি + ৫১২ জিবি (৫৩,৯৯৯ টাকা)। পাশাপাশি তিনটি রঙের বিকল্প উপলব্ধ, গ্লেসিয়ার হোয়াইট, অরোরা ব্লু এবং টোয়াইলাইট ব্লু। এই ফোনে রয়েছে Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট, 12GB RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। পাশাপাশি থাকছে 6,500mAh ব্যাটারি এবং 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। 6.59-ইঞ্চি LTPS AMOLED ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট সহ কর্নিং গরিলা গ্লাস 7i সুরক্ষা।
Oppo Reno 15 Pro Mini ও Reno 15 Pro:
Reno 15 Pro Mini দুটি স্টোরেজ ভেরিয়েন্টে (১২ জিবি + ২৫৬ জিবি – ৫৯,৯৯৯ টাকা, ১২ জিবি + ৫১২ জিবি – ৬৪,৯৯৯ টাকা) এবং তিনটি রঙে (Glacial White, Aurora Blue, Twilight Blue) পাওয়া যাচ্ছে।
Reno 15 Pro দুটি স্টোরেজ ভেরিয়েন্টে (১২ জিবি + ২৫৬ জিবি – ৬৭,৯৯৯ টাকা, ১২ জিবি + ৫১২ জিবি – ৭২,৯৯৯ টাকা) এবং দুটি রঙে (Sunrise Gold, Cocoa Brown Blue) উপলব্ধ।
উভয় প্রো মডেলে রয়েছে ৬.৭৮ ইঞ্চি (Pro) এবং ৬.৩২ ইঞ্চি (Pro Mini) AMOLED ডিসপ্লে, ১২০Hz রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাস ৭। MediaTek Dimensity 8450 প্রসেসর, ১২GB RAM এবং ৫১২GB স্টোরেজ রয়েছে। পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে 200MP প্রাইমারি OIS ক্যামেরা, 50MP আল্ট্রা-ওয়াইড এবং 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ব্যাটারি যথাক্রমে 6,500mAh এবং 6,200mAh, উভয়েই 80W SuperVOOC ফাস্ট চার্জিং সমর্থন করে। সব ফোনই Android 16-এ বেসড ColorOS 16-এ চলে।
আরও পড়ুন-হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার, বছরের শুরুতেই বিরাট ধামাকা
আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি!
আরও পড়ুন-এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us