/indian-express-bangla/media/media_files/2025/12/27/pan-aadhaar-link-deadline-december-2025-bengali-news-2025-12-27-12-14-22.jpg)
৩১ ডিসেম্বরই শেষ দিন, প্যানের সঙ্গে আধার লিঙ্ক আছে তো?
Link PAN With Aadhaar: ডিসেম্বরের শেষ দিন, অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২৫-এর সময়সীমা ঘনিয়ে আসায় আধার এনরোলমেন্ট আইডি ব্যবহার করে যাঁরা প্যান কার্ড নিয়েছিলেন, তাঁদের জন্য প্যান–আধার লিঙ্ক করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই লিঙ্ক সম্পন্ন না হলে প্যান ‘অকার্যকর’ (Inoperative) হয়ে যেতে পারে। এর ফলে আয়কর রিটার্ন দাখিল, ট্যাক্স রিফান্ড পাওয়া এবং বিভিন্ন আর্থিক লেনদেনে বড়সড় সমস্যা দেখা দিতে পারে। তবে নতুন প্যান আবেদনকারীদের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়ার সময়ই স্বয়ংক্রিয়ভাবে আধার–প্যান লিঙ্ক হয়ে যায়।
আয়কর আইন, ১৯৬১-এর ধারা ১৩৯এএ অনুযায়ী, বিদ্যমান প্যান ধারকদের প্যানের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে প্যান–আধার লিঙ্ক করতে অতিরিক্ত ১,০০০ টাকা জরিমানা দিতে হতে পারে বলে জানিয়েছে আয়কর দপ্তর।
আধার-প্যান লিঙ্ক করার অনলাইন পদ্ধতি
আয়কর দপ্তরের ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে অনলাইনে সহজেই প্যান–আধার সংযোগ করা যায়। প্রথমে https://www.incometax.gov.in/iec/foportal/ ওয়েবসাইটে গিয়ে ‘Quick Links’-এর অধীনে থাকা ‘Link Aadhaar’ অপশনে ক্লিক করতে হবে (লগইন ছাড়াই)। এরপর প্যান নম্বর, আধার নম্বর এবং আধারে থাকা নাম হুবহু লিখে ‘Validate’ বাটনে ক্লিক করতে হবে। আধার-নথিভুক্ত মোবাইল নম্বরে পাঠানো ওটিপি (OTP) এন্টার করালে প্রক্রিয়া সম্পন্ন হবে।
সময়সীমার পরে লিঙ্ক করলে ই-পে ট্যাক্স অপশনের মাধ্যমে (Minor Head নির্বাচন করে) ১,০০০ টাকা জরিমানা জমা দিতে হবে। সমস্ত তথ্য জমা দেওয়ার পর একটি কনফার্মেশন মেসেজ দেখা যাবে এবং সাধারণত ৩ থেকে ৫ কার্যদিবসের মধ্যে লিঙ্ক স্ট্যাটাস আপডেট হয়ে যায়। আধারের মোবাইল নম্বর আপডেট থাকা জরুরি, কারণ ওটিপি যাচাইয়ের জন্য সেটিই ব্যবহৃত হয়।
প্যান–আধার লিঙ্ক না করলে কী হবে
৩১ ডিসেম্বরের মধ্যে প্যান–আধার সংযুক্ত না হলে ১ জানুয়ারি ২০২৬ থেকে প্যান অকার্যকর হয়ে যাবে। এর ফলে ফর্ম ১৫জি ও ১৫এইচ দাখিল, ডিম্যাট অ্যাকাউন্ট খোলা ও লেনদেন (NSDL/CDSL), আরবিআই বন্ডে বিনিয়োগ এবং সেবি নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন আর্থিক লেনদেনে সমস্যা হতে পারে। এমনকি আগেই জমা দেওয়া ফর্ম ১৫জি/১৫এইচ-ও প্যান লিঙ্ক না হওয়া পর্যন্ত বাতিল বলে গণ্য হবে।
কীভাবে প্যান–আধার লিঙ্ক স্ট্যাটাস যাচাই করবেন
প্যান–আধার লিঙ্ক হয়েছে কি না, তা অনলাইনে যাচাই করা যায়। ‘Link Aadhaar Status’ পোর্টালে গিয়ে প্যান ও আধার নম্বর দিয়ে ‘View Link Aadhaar Status’-এ ক্লিক করতে হবে।
এছাড়াও এসএমএসের মাধ্যমে জানতে চাইলে UID PAN <১২ সংখ্যার আধার নম্বর> <১০ সংখ্যার প্যান নম্বর> লিখে ৫৬৭৬৭৮ বা ৫৬১৬১ নম্বরে পাঠানো যেতে পারে।
আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি!
আরও পড়ুন-এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ
আরও পড়ুন- নতুন বছরে কতটা দামি হচ্ছে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম? জানলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন- আগামী এক বছর আর রিচার্জ নয়! বিরাট ঘোষণায় বাজারে সুনামি তুলল Jio, হ্যাপি নিউ ইয়ার প্ল্যানের বড় চমক
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us