/indian-express-bangla/media/media_files/2025/11/07/pan-aadhaar-link-deadline-status-check-2025-2025-11-07-11-34-45.jpg)
নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড, ডেড লাইন বেঁধে বড় নির্দেশ সরকারের
pan aadhaar link: ৩১ ডিসেম্বরের মধ্যে প্যান-আধার লিঙ্ক বাধ্যতামূলক, না হলে নিষ্ক্রিয় হবে কার্ড — জানুন কীভাবে অনলাইনে চেক ও লিঙ্ক করবেন
আরও পড়ুন-প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনে ধামাকা অফার, পান ৪১,০০০-এর বিরাট ছাড়
আধার কার্ড এখন প্রতিটি নাগরিকের জন্য অপরিহার্য পরিচয়পত্রে পরিণত হয়েছে। সরকারি সুবিধা গ্রহণ থেকে শুরু করে আর্থিক কাজকর্ম—সব ক্ষেত্রেই আধার কার্ডের প্রয়োজন পড়ে। তাই, সরকার এবার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে। অতীতে এই সময়সীমা একাধিকবার বাড়ানো হলেও, এবার সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে—৩১ ডিসেম্বর, ২০২৫-এর মধ্যে সমস্ত প্যান কার্ডধারীদের তাদের আধার কার্ডের সঙ্গে প্যান লিঙ্ক করতে হবে।
সরকারি নির্দেশ অনুযায়ী, যারা নির্ধারিত সময়ের মধ্যে প্যান-আধার লিঙ্ক করবেন না, তাঁদের প্যান কার্ড ১ জানুয়ারি, ২০২৬ থেকে নিষ্ক্রিয় (inactive) হয়ে যাবে। অর্থাৎ, এরপর সেই কার্ড কোনো আর্থিক বা সরকারি কাজে ব্যবহার করা যাবে না। তাই এখনও যারা নিশ্চিত নন যে তাঁদের আধার ও প্যান লিঙ্ক হয়েছে কিনা, তাঁদের জন্য নিচে সহজ ধাপে জানানো হলো কীভাবে তা পরীক্ষা করবেন এবং প্রয়োজনে কীভাবে অনলাইনে লিঙ্ক করবেন।
আরও পড়ুন- তৈরি হতে চলেছে নয়া ইতিহাস! বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হওয়ার দৌড়ে ইলন মাস্ক
অনলাইনে প্যান-আধার লিঙ্কের স্টেটাস পরীক্ষা করার ধাপ
১. প্রথমে আপনার মোবাইল বা ল্যাপটপে আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট খুলুন — https://www.incometax.gov.in/iec/foportal/
২. হোমপেজে বাম দিকে নিচে থাকা ‘Link Aadhaar Status’ অপশনটিতে ক্লিক করুন।
৩. নতুন পেজে আপনার PAN নম্বর ও Aadhaar নম্বর দিন।
৪. তথ্য প্রবেশের পর সাবমিট করুন, এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি জানতে পারবেন আপনার প্যান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করা আছে কিনা।
SMS-এর মাধ্যমে প্যান-আধার লিঙ্ক স্ট্যাটাস জানার উপায়
১. আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন — UIDPAN <আধার নম্বর> <প্যান নম্বর>।
২. এই বার্তাটি পাঠান ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ নম্বরে।
৩. কিছুক্ষণের মধ্যেই আপনি একটি রিপ্লাই পাবেন, যেখানে জানানো হবে আপনার প্যান ও আধার লিঙ্ক হয়েছে কিনা।
সরকারের এই নিয়মের ফলে ভবিষ্যতে ট্যাক্স সংক্রান্ত কাজ আরও সহজ ও স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে। তাই যারা এখনও লিঙ্ক করেননি, তারা দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করে নিন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us