/indian-express-bangla/media/media_files/2025/12/04/realme-p4x-5g-launch-price-specifications-vc-cooling-7000mah-battery-2025-12-04-18-56-06.jpg)
বাজেটে ফিট, পারফরমেন্সে সুপারহিট!
Realme P4x 5G Launch: রিয়েলমি ভারতে লঞ্চ করল তাদের P সিরিজের নতুন স্মার্টফোন Realme P4x 5G। এতে রয়েছে শক্তিশালী ৭,০০০mAh ব্যাটারি, ৪৫W ফাস্ট চার্জিং, পাওয়ারফুল প্রসেসর এবং ডুয়াল ক্যামেরা সেটআপসহ লেটেস্ট ফিচার। মূলত যারা পারফরম্যান্স-নির্ভর একটি দুর্দান্ত স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এটি একেবারে বাজেট ফ্রেন্ডলি একটি দারুণ বিকল্প।
দামের দিক থেকে দেখলে, Realme P4x 5G–এর ৬GB RAM ও ১২৮GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৫,৪৯৯ টাকা। ৮GB RAM + ১২৮GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা এবং টপ-এন্ড ৮GB RAM + ২৫৬GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে—ম্যাট সিলভার, এলিগ্যান্ট পিঙ্ক এবং লেক গ্রিন।
আরও পড়ুন- গাড়ির পর ইলেকট্রিক স্কুটারও লঞ্চ করার পরিকল্পনা করছে ভিনফাস্ট, দেখুন কী কী বৈশিষ্ট্য থাকবে?
ডিসপ্লে হিসেবে রয়েছে ৬.৭২ ইঞ্চির ফুল-HD LCD প্যানেল, যার রিফ্রেশ রেট ১৪৪Hz। কোম্পানির দাবি, ডিসপ্লে সর্বোচ্চ ১,০০০ নিটস ব্রাইটনেস দিতে সক্ষম, ফলে রোদে সহজেই স্ক্রিন দেখা যাবে। পাশাপাশি রয়েছে IP64 রেটিং, যা ধুলো ও হালকা জলছিটে থেকে সুরক্ষা দেয়।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬nm আর্কিটেকচারের MediaTek Dimensity 7400 Ultra চিপসেট। এর সঙ্গে রয়েছে সর্বোচ্চ ৮GB RAM এবং ২৫৬GB ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রোSD কার্ডের সাহায্যে ২TB পর্যন্ত বাড়ানো যাবে। ভার্চুয়াল RAM প্রযুক্তির মাধ্যমে আরও ১৮GB পর্যন্ত RAM ব্যবহার করা যাবে।
আরও পড়ুন- অফারে ভরপুর! iPhone 13 থেকে iPhone Air-এ মেগা ডিসকাউন্ট, ৪০ হাজারের কমে কিনুন প্রিমিয়াম স্মার্টফোন
ক্যামেরা সেগমেন্টে রয়েছে ডুয়াল রিয়ার সেটআপ। ৫০MP প্রাইমারি সেন্সর এবং ২MP সেকেন্ডারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে দেওয়া হয়েছে ৮MP ফ্রন্ট ক্যামেরা। দীর্ঘক্ষণ ব্যবহারে ফোন গরম হয়ে যাওয়ার সমস্যা আটকাতে আছে Frozen Crown Cooling System, যেখানে ৫৩০০mm² ভেপার চেম্বার ও স্টিল-সহ কপার-গ্রাফাইট কোটিং ব্যবহার করা হয়েছে। অডিওর জন্য রয়েছে Hi-Res সাউন্ড সাপোর্ট এবং OReality স্পিকার, যা আরও ভালো অডিও অভিজ্ঞতা দেবে।
ফোনটির বিশেষ আকর্ষণ ৭,০০০mAh ব্যাটারি, যা ৪৫W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট করে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনের পুরুত্ব মাত্র ৮.৩৯mm এবং ওজন ২০৮ গ্রাম। কানেক্টিভিটির দিক থেকে থাকছে ৫G, ৪G LTE, Bluetooth, GPS, Wi-Fi এবং USB Type-C পোর্ট।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us