Realme Watch 5: দেশের বাজারে ভূমিকম্প! সেরা স্মার্টওয়াচের তালিকায় কেন এগিয়ে Realme Watch 5? ফিচার জানলে চমকে যাবেন

Realme Watch 5: যদি আপনি একটি নতুন স্মার্টওয়াচ কেনার কথা ভেবে থাকেন তাহলে এই খবরটি আপনার জন্য বিশেষ হতে চলেছে। Realme ভারতে তাদের নতুন স্মার্টওয়াচ, Watch 5 লঞ্চ করেছে।

Realme Watch 5: যদি আপনি একটি নতুন স্মার্টওয়াচ কেনার কথা ভেবে থাকেন তাহলে এই খবরটি আপনার জন্য বিশেষ হতে চলেছে। Realme ভারতে তাদের নতুন স্মার্টওয়াচ, Watch 5 লঞ্চ করেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
"Realme Watch 5, Realme Watch 5 price in india, Realme Watch 5 features, realme smartwatch, smartwatch under 5000, watch under 5000, tech news

সেরা স্মার্টওয়াচে কেন এগিয়ে Realme Watch 5? ফিচার জানলে চমকে যাবেন

Realme Watch 5:  যদি আপনি একটি নতুন স্মার্টওয়াচ কেনার  কথা ভেবে থাকেন তাহলে এই খবরটি আপনার জন্য বিশেষ হতে চলেছে। Realme ভারতে তাদের নতুন স্মার্টওয়াচ, Watch 5 লঞ্চ করেছে। এই স্মার্টওয়াচটি সেই সকল ব্যবহারকারীদের জন্য উপযুক্ত যারা স্মার্ট ফিচারের পাশাপাশি সুবিশাল, স্ক্রিন, একাধিক হেলথ ট্র্যাকিং ফিচারের পাশাপাশি  দীর্ঘ ব্যাটারি লাইফ সহ একটি সেরা স্মার্ট ওয়াচের সন্ধান করছেন। Realme Watch 5, সম্পূর্ণরূপে ভারতে তৈরি। নতুন স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৯৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে। স্ক্রিনের ওপর থাকছে 2D ফ্ল্যাট গ্লাস কভার, সঙ্গে অ্যালুমিনিয়াম অ্যালয় ক্রাউন। সম্পূর্ণ মেটালিক বডি ডিজাইনের এই স্মার্ট ওয়াচে থাকছে ১০৮টি স্পোর্টস মোডসহ একাধিক আধুনিক ফিচার। 

Advertisment

গাড়ির পর ইলেকট্রিক স্কুটারও লঞ্চ করার পরিকল্পনা করছে ভিনফাস্ট, দেখুন কী কী বৈশিষ্ট্য থাকবে?

নতুন Realme Watch 5–এর দাম রাখা হয়েছে ৪,৪৯৯ টাকা। তবে লঞ্চ অফরে ৫০০ টাকা ছাড়ে মিলবে নয়া এই স্মার্ট ওয়াচ।  ফলে গ্রাহকরা ৩,৯৯৯ টাকায়। স্মার্টওয়াচটি ১০ ডিসেম্বর দুপুর ১২টা থেকে রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্টে বিক্রি শুরু হবে। রঙের বিকল্প হিসেবে থাকছে টাইটানিয়াম সিলভার, টাইটানিয়াম ব্ল্যাক, মিন্ট ব্লু এবং ভাইব্রেন্ট অরেঞ্জ। এই দামে এটি বাজারের অন্যান্য মডেল, Nothing Watch Pro 2, Noise Halo 2 ও Fastrack Radiant FX3–এর সঙ্গে প্রতিযোগিতায় নামতে চলেছে। 

আপনার ফোন হারিয়ে গেলে কয়েক সেকেন্ডেই ব্লক হবে! ‘সঞ্চার সাথী’ অ্যাপের ৫টি শক্তিশালী ফিচার চোরদের রাতের ঘুম কাড়বে

ঘড়িটিতে রয়েছে ১.৯৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ৩৯০×৪৫০ পিক্সেল এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৬০০ নিট। ৬০Hz রিফ্রেশ রেট, 2D ফ্ল্যাট গ্লাস, মেটাল ইউনিবডি ডিজাইন এবং অ্যালুমিনিয়াম-অ্যালয় ক্রাউন ঘড়িটির চেহারায় প্রিমিয়াম অনুভূতি যোগ করেছে। Realme Watch 5–এ রয়েছে GPS ট্র্যাকিং সিস্টেম, ৩০০-র বেশি কাস্টমাইজেবল ওয়াচ ফেস, NFC, ব্লুটুথ কলিং, ১০৮টি স্পোর্টস মোড এবং গাইডেড ওয়ার্কআউট ফিচার।

অফারে ভরপুর! iPhone 13 থেকে iPhone Air-এ মেগা ডিসকাউন্ট, ৪০ হাজারের কমে কিনুন প্রিমিয়াম স্মার্টফোন

হেলথ ট্র্যাকিংয়ের জন্য এতে রয়েছে SpO2, হৃদস্পন্দন ট্র্যাকিং, স্ট্রেস মনিটরিং, স্লিপ মনিটরিং, তিনটি ব্রেথিং এক্সারসাইজ মোড। রয়েছে বিশেষ  মিউজিক কন্ট্রোল সিস্টেম। রিয়েলমির দাবি, Realme Watch 5–এর ব্যাটারি স্ট্যান্ডার্ড ব্যবহারে ১৬ দিন এবং হালকা ব্যবহারে সর্বোচ্চ ২০ দিন পর্যন্ত চলবে।

ভাঁজ করা আইফোনের দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে, সবচেয়ে দামি ফোনটিও এর সামনে সস্তা

smartwatch realme