/indian-express-bangla/media/media_files/2025/12/09/reddit-down-2025-12-09-11-16-39.jpg)
রেডিট ডাউন
Reddit Crashes Worldwide: বিশ্বজুড়ে হঠাৎ করেই ক্র্যাশ করলো রেডিট। জনপ্রিয় প্ল্যাটফর্মটি ডাউন হওয়ার পর থেকেই ডাউনডিটেক্টরে একের পর এক অভিযোগ উঠতে থাকে। ব্যবহারকারীরা রেডিট কাজ না করার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। যদিও অনেকেই বিভ্রাট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, অন্যদিকে বিপুল সংখ্যক নেটিজেন এই পরিস্থিতিকে রীতিমতো ‘মিম স্টর্ম’-এ পরিণত করেছেন। এক্স-এ ভরে গেছে হাস্যকর পোস্টে। কেউ লিখছেন, “রেডিট কি সত্যিই ডাউন, নাকি শুধু আমারই কাজ করছে না?”আবার কেউ বলছেন, “জীবনে প্রথমবার গুরুত্বপূর্ণ কাজের জন্য রেডিট খুললাম, আর তখনই ডাউন!”
কয়েকটি সহজ টিপসেই ইলেকট্রিক স্কুটেরের ব্যাটারির থাকবে চাঙ্গা, পাবেন দুর্দান্ত রেঞ্জ, জানেন তো সেগুলি?
ডিসেম্বর মাস যেন পরিণত হয়েছে বড় বড় প্রযুক্তিগত বিভ্রাটের মাসে। কয়েকদিন আগেই ক্লাউডফ্লেয়ারের ব্যাপক সমস্যার পর এবার রেডিটও অচল হয়ে পড়ল। ডাউনডিটেক্টরের তথ্য অনুসারে, এখন পর্যন্ত ১৯,৪০০-র বেশি ব্যবহারকারী সমস্যার মুখে পড়ার কথা জানিয়েছেন। রিপোর্ট অনুযায়ী, ৭৩ শতাংশ অভিযোগ এসেছে ওয়েবসাইটে না খুলতে পারা। ২১ শতাংশ ব্যবহারকারী সার্ভার সংযোগ সমস্যার কথা জানান এবং প্রায় ৬ শতাংশ ব্যবহারকারী রেডডিট অ্যাপে লগইন করতে পারছেন না বলে জানিয়েছেন।
গাড়ির পর ইলেকট্রিক স্কুটারও লঞ্চ করার পরিকল্পনা করছে ভিনফাস্ট, দেখুন কী কী বৈশিষ্ট্য থাকবে?
রেডিটের এটাই সাম্প্রতিক প্রথম বড় বিভ্রাট নয়। এর আগে ১৫ নভেম্বরও হাজার হাজার ব্যবহারকারী একই ধরনের অচলাবস্থার মুখে পড়েছিলেন। বারবার সমস্যা দেখা দেওয়ায় ব্যবহারকারীদের ক্ষোভ প্রকাশ পাচ্ছে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে, বিশেষ করে এক্স এবং ডাউনডিটেক্টরে।
বছর শেষে ধুঁয়াধার অফার! মিলছে বাম্পার ছাড়, জলের দামে কিনুন Sony-Samsung-এর ৬৫ ইঞ্চি স্মার্ট টিভি
এর আগেও গত শনিবার রেডিটে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছিল। হাজার হাজার ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছিলেন। ডাউনডিটেক্টরের তথ্য বলছে, সেদিন মোবাইল অ্যাপেই সবচেয়ে বেশি সমস্যা দেখা যায়। ২৫ নভেম্বরও প্ল্যাটফর্মটি একই ধরনের সমস্যার কারণে প্রভাবিত হয়েছিল। তখন ৭,০০০-এর বেশি ভারতীয় ব্যবহারকারী অভিযোগ করেন। সেই সময়ে ৭৫ শতাংশ সমস্যা ছিল অ্যাপ-সংক্রান্ত, ২১ শতাংশ ওয়েবসাইট সংক্রান্ত এবং বাকি ৪ শতাংশ ব্যবহারকারী লগইন সমস্যার অভিযোগ জানান।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us