Redmi Note 15 5G: স্মার্টফোনের বাজারে বড় চমক, নতুন বছরে ধামাকা ফিচারে চমকে দেবে Redmi Note 15 5G

Redmi Note 15 5G: উল্লেখ্য, Redmi Note 15 5G-এর পাশাপাশি সংস্থা একই দিনে Redmi Note 15 Pro মডেলও লঞ্চ করতে পারে। সব মিলিয়ে নতুন বছরে বাজেট স্মার্টফোন বাজারে বড় চমক দিতে চলেছে শাওমি।

Redmi Note 15 5G: উল্লেখ্য, Redmi Note 15 5G-এর পাশাপাশি সংস্থা একই দিনে Redmi Note 15 Pro মডেলও লঞ্চ করতে পারে। সব মিলিয়ে নতুন বছরে বাজেট স্মার্টফোন বাজারে বড় চমক দিতে চলেছে শাওমি।

author-image
IE Bangla Tech Desk
New Update
Redmi Note 15 5G, Redmi Note 15 launch, 108MP camera phone, Redmi smartphone India, budget 5G phone, AMOLED display 120Hz, Snapdragon 6 Gen 3, HyperOS 2, Redmi Note 15 price, Xiaomi India, smartphone launch 2026

স্মার্টফোনের বাজারে বড় চমক

Redmi Note 15 5G: ২০২৬ সালের প্রথম স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি শুরু করে দিয়েছে চিনা স্মার্টফোন সংস্থা শাওমি। সংস্থাটি আগামী ৬ জানুয়ারি ভারতে লঞ্চ করতে চলেছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা-যুক্ত নতুন স্মার্টফোন Redmi Note 15 5G। ইতিমধ্যেই ফোনটির একাধিক গুরুত্বপূর্ণ ফিচার সংস্থা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।

Advertisment

Redmi Note 15 5G-তে থাকবে ৬.৭৭ ইঞ্চির বড় AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। কার্ভড ডিজাইনের এই ডিসপ্লেতে সর্বোচ্চ ৩৩০০ নিটস পিক ব্রাইটনেস থাকবে, ফলে সরাসরি রোদেও স্ক্রিন স্পষ্ট দেখা যাবে। একই সঙ্গে ফোনটির পাতলা ডিজাইনও  নজর কেড়েছে। এই সিরিজের ফোনগুলির থিকনেস মাত্র ৭.৩৫ মিমি।

ক্যামেরা সেগমেন্টে Redmi Note 15 5G-তে দেওয়া হয়েছে ১০৮ মেগাপিক্সেলের শক্তিশালী প্রাইমারি সেন্সর, ৪কে কোয়ালিটির ভিডিও রেকর্ড করা যাবে। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেট-আপ থাকবে, আর সামনে সেলফির জন্য ইন-ডিসপ্লে পাঞ্চ-হোল ক্যামেরা দেওয়া হয়েছে।

পারফরম্যান্সের দিক থেকে ফোনটিতে থাকবে Qualcomm Snapdragon 6 Gen 3 প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজের সাপোর্ট। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটি Android 15-এর উপর ভিত্তি করে HyperOS 2-এ চলবে। পাশাপাশি IP66 রেটিং থাকায় ফোনটি ধুলো ও জল প্রতিরোধী হবে।

ব্যাটারি সেকশনেও ফোনটি শক্তিশালী। Redmi Note 15 5G-তে থাকছে ৫৫২০mAh ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। বাজেট সেগমেন্টে এই সমস্ত ফিচার নিয়ে ফোনটির সম্ভাব্য দাম রাখা হতে পারে ১৫ হাজার টাকার নিচে।

উল্লেখ্য, Redmi Note 15 5G-এর পাশাপাশি সংস্থা একই দিনে Redmi Note 15 Pro মডেলও লঞ্চ করতে পারে। সব মিলিয়ে নতুন বছরে বাজেট স্মার্টফোন বাজারে বড় চমক দিতে চলেছে শাওমি।

আরও পড়ুন-হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার, বছরের শুরুতেই বিরাট ধামাকা

আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি!

আরও পড়ুন-এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ

redmi