/indian-express-bangla/media/media_files/2025/12/09/redmi-note-15-5g-2025-12-09-15-14-07.jpg)
মিডরেঞ্জ স্মার্টফোনের বাজারে ভূমিকম্প!
Redmi Note 15 5G: মিডরেঞ্জ স্মার্টফোনের বাজারে ভূমিকম্প! রেডমি লঞ্চ করতে চলেছে Redmi Note 15 5G। মঙ্গলবার প্রকাশিত টিজারে জানানো হয়েছে, এই মডেলটি বাজারে আসবে 108 Master Pixel Edition নামে। টিজারের ঝলক প্রকাশ পেতেই রেডমি ভক্তদের মধ্যে উন্মাদনা আরও বেড়েছে। ফোনটি ৬ জানুয়ারি ২০২৬-এ বাজারে আসতে চলেছে।
রেডিট ডাউন: শ'য়ে শ'য়ে ব্যবহারকারী বিভ্রাটের শিকার, ওয়েবসাইট, অ্যাপ কাজ করছে না
রেডমি নোট ১৫ ৫জি ১০৮ মাস্টার পিক্সেল স্পেশ্যাল এডিশন ভারতের বাজারে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। মঙ্গলবার এক্স-এ (X) পোস্ট করে এই ঘোষণা করেছে শাওমির সাব-ব্র্যান্ড রেডমি। যদিও ফোনটির মূল ফিচার বা স্পেসিফিকেশন এখনও সামনে আসেনি, তবে টিজারে দেখা গেছে এর ডিজাইনের ঝলক। স্মার্টফোনটি স্লিম বডি ডিজাইন ও কার্ভড ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। ডিভাইসটিতে মেটাল ফ্রেমও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। টিজার অনুযায়ী ফোনটির পাওয়ার বাটন ও ভলিউম কী ডান দিকে থাকতে পারে।
কয়েকটি সহজ টিপসেই ইলেকট্রিক স্কুটেরের ব্যাটারির থাকবে চাঙ্গা, পাবেন দুর্দান্ত রেঞ্জ, জানেন তো সেগুলি?
A new benchmark steps into the spotlight.
— Redmi India (@RedmiIndia) December 9, 2025
Meet REDMI Note 15 5G, the 108 Master Pixel Edition, engineered for those who demand more from every frame, every tap, every moment.
It’s Faster. Stronger. Simply Better.
Coming soon. pic.twitter.com/UGTOpUI95u
৬ জানুয়ারি ভারতে লঞ্চ রেডমি নোট ১৫ ৫জি ১০৮ মাস্টার পিক্সেল এডিশন
রেডমি এক্স–এ জানিয়েছে যে রেডমি নোট ১৫ ৫জি ১০৮ মাস্টার পিক্সেল এডিশন খুব শীঘ্রই ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে। ইতিমধ্যেই অ্যামাজনে ফোনটির জন্য একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে, যেখানে নিশ্চিত করা হয়েছে যে স্মার্টফোনটি ভারতে লঞ্চ হবে ৬ জানুয়ারি, ২০২৬। পাশাপাশি অ্যামাজনের মাধ্যমেই ফোনটি বিক্রি হবে। যদিও আসন্ন এই স্মার্টফোনটি কোনও স্পেসিফিকেশন এখনও প্রকাশ করা হয়নি।
গাড়ির পর ইলেকট্রিক স্কুটারও লঞ্চ করার পরিকল্পনা করছে ভিনফাস্ট, দেখুন কী কী বৈশিষ্ট্য থাকবে?
ডিজাইন টিজার অনুযায়ী, ফোনটিতে কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে এবং বডি বেশ স্লিম। রেডমির এই প্রিমিয়াম মিড-রেঞ্জ হ্যান্ডসেটে মেটাল ফ্রেম ব্যবহৃত হতে পারে।এদিকে, জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্রার (@heyitsyogesh) ইন্ডিয়ান ভার্সনের সম্ভাব্য স্পেসিফিকেশন ফাঁস করেছেন। তাঁর দাবি, স্মার্টফোনটিতে থাকতে পারে ৬.৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, থাকতে পারে Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট হাইপারওএস সফটওয়্যার। পিছনে থাকতে পারে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকতে পারে 6000mAh ব্যাটারি, সঙ্গে থাকবে 80W ফাস্ট চার্জিং।
বছর শেষে ধুঁয়াধার অফার! মিলছে বাম্পার ছাড়, জলের দামে কিনুন Sony-Samsung-এর ৬৫ ইঞ্চি স্মার্ট টিভি
এর আগে আরেকটি রিপোর্টে দাবি করা হয়েছিল, রেডমি নোট ১৫ ৫জি–তে থাকতে পারে ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১৫-বেসড হাইপারওএস ২। ফোনটির ওজন প্রায় ১৭৮ গ্রাম। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ফোনটিকে রাখা হবে মিডরেঞ্জ সেগমেন্টে। ধারণা করা হচ্ছে, দাম হতে পারে ২৫-৩০ হাজার টাকার আশেপাশে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us