/indian-express-bangla/media/media_files/2026/01/26/redmi-note-15-pro-plus-launch-price-specs-prebooking-offers-2026-01-26-18-32-45.jpg)
Redmi Note 15 Pro+ তে চমকের ছড়াছড়ি
Redmi Note 15 Pro সিরিজের নতুন মডেল Redmi Note 15 Pro+ ভারতের বাজারে ২৯ জানুয়ারি লঞ্চ হতে যাচ্ছে। লঞ্চের আগে ফোনটির দাম ও কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ইতিমধ্যেই লিক হয়েছে। এই সিরিজের ফোনে থাকবে ১.৫কে OLED ডিসপ্লে, ১২০Hz রিফ্রেশ রেট এবং ৩২০০ নিটস পিক ব্রাইটনেস। ডিসপ্লেতে Corning Gorilla Glass Victus 2 প্রটেকশন এবং Dolby Vision সাপোর্ট থাকবে।
ফোনের ক্যামেরা দিক থেকেও রয়েছে বড় চমক। এতে ২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা দেওয়া হয়েছে, যা OIS সাপোর্ট সমেত। সেলফির জন্য থাকবে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।প্রো সি সিরিজের ফোনে Snapdragon 7s Gen 4 চিপসেট ব্যবহার করা হয়েছে, যা ৪nm প্রসেসিং প্রযুক্তিতে তৈরি। ফোনে ১২জিবি পর্যন্ত ফিজিক্যাল র্যাম এবং ১২জিবি ভার্চুয়াল র্যাম সমর্থন রয়েছে, অর্থাৎ সর্বোচ্চ ২৪জিবি র্যাম পর্যন্ত ব্যবহার সম্ভব। ব্যাটারির কথা বলতে গেলে, এতে রয়েছে ৬৫০০mAh ব্যাটারি, যা ১০০W ফাস্ট চার্জিং এবং ২২.৫W রিভার্স চার্জিং সমর্থন করবে।
লঞ্চের আগে প্রি-বুকিং অফারও শুরু হয়েছে। আগ্রহী গ্রাহকরা ১,৯৯৯ টোকেন প্রাইস দিয়ে ফোনটি প্রি-বুক করতে পারবেন। প্রি-বুকিং-এ ১ বছরের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট এবং Redmi Watch Move ফ্রি হিসেবে দেওয়া হবে।
লিক তথ্য অনুযায়ী, Redmi Note 15 Pro+ ৮GB + ২৫৬GB ভ্যারিয়েন্টে ভারতীয় বাজারে দাম হবে ৩৮,৯৯৯ টাকা এবং ১২GB র্যাম + ২৫৬GB স্টোরেজ ভ্যারিয়েন্টও পাওয়া যাবে।
Redmi Note 15 Pro+ সিরিজের এই নতুন ফোনটি হাই-এন্ড মডেল হিসেবে বাজারে আসছে এবং প্রি-বুকিং অফারসহ শক্তিশালী স্পেসিফিকেশন নিয়ে ব্যবহারকারীদের আকর্ষণ করার চেষ্টা করবে।
আরও পড়ুন- সোশ্যাল মিডিয়া থেকে আয় কোটি কোটি টাকা, তালিকায় শীর্ষে এই ৫ ভারতীয় তারকা
আরও পড়ুন-গিজার ফেটে মর্মান্তিক মৃত্যু, তোলপাড় দেশজুড়ে, কীভাবে সুরক্ষিত থাকবেন?
আরও পড়ুন-হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার, বছরের শুরুতেই বিরাট ধামাকা
আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি!
আরও পড়ুন-এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us