পোর্শে নিয়ে স্টেডিয়াম মাতালেন শচীন, ফিচার,ডিজাইন থেকে দাম, দেখুন এক ক্লিকেই

কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার তাঁর বিলাসবহুল গাড়ির সংগ্রহের জন্য বরাবরই সংবাদ শিরোনামে। সম্প্রতি একটি স্টেডিয়ামের ভেতরে তাঁকে লাল রঙের পোর্শে ৯১১ স্পোর্টস কার চালাতে দেখা যায়।

কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার তাঁর বিলাসবহুল গাড়ির সংগ্রহের জন্য বরাবরই সংবাদ শিরোনামে। সম্প্রতি একটি স্টেডিয়ামের ভেতরে তাঁকে লাল রঙের পোর্শে ৯১১ স্পোর্টস কার চালাতে দেখা যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Sachin Tendulkar Porsche 911, Porsche 911 Carrera India, Sachin car collection, luxury sports car India, Porsche 911 specs, celebrity car India, Sachin Tendulkar news, Porsche 911 price India

পোর্শে নিয়ে স্টেডিয়াম মাতালেন শচীন, ফিচার,ডিজাইন থেকে দাম, দেখুন এক ক্লিকেই

কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার তাঁর বিলাসবহুল গাড়ির সংগ্রহের জন্য বরাবরই সংবাদ শিরোনামে। সম্প্রতি একটি স্টেডিয়ামের ভেতরে তাঁকে লাল রঙের পোর্শে ৯১১ স্পোর্টস কার চালাতে দেখা যায়। উপস্থিত দর্শকদের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে। এই বিশেষ মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভক্তরা তাঁদের প্রিয় ক্রিকেটারকে এমন একটি দুর্দান্ত স্পোর্টস গাড়ি চালাতে দেখে উচ্ছ্বসিত হয়ে  প্রতিক্রিয়াও জানিয়েছেন।

Advertisment

আরও পড়ুন- আরও পড়ুন-গিজার ফেটে মর্মান্তিক মৃত্যু, তোলপাড় দেশজুড়ে, কীভাবে সুরক্ষিত থাকবেন?

আরও পড়ুন-হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার, বছরের শুরুতেই বিরাট ধামাকা

সূত্রের খবর, শচীন যে গাড়িটি চালাচ্ছিলেন সেটি পোর্শে ৯১১ ক্যারেরা। পোর্শে সংস্থার এই মডেলটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও আইকনিক স্পোর্টস কারগুলির মধ্যে অন্যতম। আকর্ষণীয় নকশা, দুর্দান্ত গতি এবং অসাধারণ ড্রাইভিং অভিজ্ঞতার জন্য পোর্শে ৯১১ গাড়ি প্রেমীদের কাছে বিশেষ জনপ্রিয়।

পোর্শে ৯১১ ক্যারেরায় রয়েছে ৩.০ লিটার সিক্স  সিলিন্ডারের পেট্রোল ইঞ্জিন, যা প্রায় ২৯০ কিলোওয়াট শক্তি এবং ৪৫০ নিউটন মিটার টর্ক জেনারেট করতে সক্ষম। এই গাড়িটি মাত্র ৩.৯ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৌঁছে যায়। এর সর্বোচ্চ গতি প্রায় ২৯৪ কিলোমিটার প্রতি ঘণ্টা। 

আরও পড়ুন-iPhone 18 Series: বড় চমক অ্যাপেলের! iPhone 18 সিরিজের ফিচার ও দাম অবাক করার মত, কবে লঞ্চ?

ফিচারের দিক থেকেও পোর্শে ৯১১ ক্যারেরা অত্যন্ত প্রিমিয়াম। এতে রয়েছে ম্যাট্রিক্স এলইডি হেডলাইট, এলইডি ডিআরএল, পার্কিং সেন্সর এবং ২১ ইঞ্চির বড় অ্যালয় হুইল। গাড়ির ইন্টিরিয়রের ডিজাইনও বেশ আকর্ষণীয়। এতে রয়েছে ১২.৬৫ ইঞ্চির কার্ভড ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ১০.৯ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যাতে অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে সাপোর্ট করে। এছাড়াও স্পোর্টস সিট, ডার্ক থিম ইন্টিরিয়র, অ্যাম্বিয়েন্ট লাইটিং এবং পুশ-বোতাম স্টার্টের মতো আধুনিক সুবিধা রয়েছে।

ভারতে পোর্শে ৯১১ কুপ এবং টার্বো কুপ এই দুই ভেরিয়েন্টে উপলব্ধ। এই বিলাসবহুল গাড়ির  এক্স-শোরুম দাম প্রায় ১.৯৯ কোটি টাকা থেকে শুরু করে টপ ভেরিয়েন্টে ৩.৮০ কোটি টাকা। পাশাপাশি, গ্রাহকদের পছন্দ অনুযায়ী গাড়িটি কাস্টমাইজ করার জন্য বিভিন্ন বিশেষ বিকল্পও অফার করে পোর্শে। শচীন টেন্ডুলকারের স্টেডিয়ামে পোর্শে ৯১১ চালানোর দৃশ্য ফের একবার তাঁর বিলাসবহুল জীবনযাপন এবং গাড়িপ্রেমের দিকটি তুলে ধরেছে।

আরও পড়ুন-ইলেকট্রিক স্কুটারের বাজারে ভূমিকম্প! লঞ্চ হল সুজুকি e-ACCESS, জানুন, রেঞ্জ, ফিচার থেকে দাম

Car