/indian-express-bangla/media/media_files/2026/02/24/express-adda-2026-02-24-13-45-27.jpg)
সুপার ইন্টেলিজেন্স নিয়ে বড় বার্তা স্যাম অল্টম্যানের
OpenAI CEO Sam Altman at Express Adda Updates : রাজধানী দিল্লিতে আয়োজিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করলেন ওপেন এআই-এর সিইও স্যাম অল্টম্যান। OpenAI-এর সিইও বলেন, প্রাথমিক সুপার ইন্টেলিজেন্স আসতে এখন আর বেশি সময় নেই।
আল্টম্যান জানান, এআই প্রযুক্তির অগ্রগতির গতি বিস্ময়কর। একসময় যে সিস্টেমগুলো উচ্চমাধ্যমিক স্তরের গণিতও সমাধান করতে পারত না, আজ সেগুলো গবেষণা-স্তরের গণিত সমাধান করছে এবং তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে নতুন ফলাফল দিচ্ছে। তাঁর বক্তব্য, এক পর্যায়ে সুপার ইন্টেলিজেন্স বড় সংস্থার সিইওদের চেয়েও ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম হবে এবং শীর্ষ বিজ্ঞানীদের থেকেও উন্নত গবেষণা করতে পারবে। তবে এই বিপুল সম্ভাবনার পাশাপাশি অনিশ্চয়তাও থাকবে বলে সতর্ক করেছেন তিনি।
ভারতের ভূমিকাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে আল্টম্যান বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারত শুধু এআই ব্যবহারই করবে না, ভবিষ্যৎ প্রযুক্তির রূপরেখা নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তাঁর দাবি, ভারতে প্রতি সপ্তাহে কোটি কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করছেন, যার বড় অংশই শিক্ষার্থী।
চাকরি ও অর্থনীতির উপর এআইয়ের প্রভাব প্রসঙ্গে তিনি স্বীকার করেন, অনেক পেশাই পরিবর্তনের মুখে পড়বে। তবে প্রযুক্তি ইতিহাস দেখায়, নতুন উদ্ভাবন পুরনো কাজ বদলে দেয়, পুরোপুরি শেষ করে না। মানুষ নতুন ও উন্নত কর্মক্ষেত্র খুঁজে নেয়। তিনি এটিকে এক প্রজন্মগত চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, আগামী প্রজন্মকে আরও ভালো সুযোগ দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে সতর্কবার্তাও দেন আল্টম্যান। তাঁর মতে, যদি কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ কোনও এক দেশ বা একক কোম্পানির হাতে কেন্দ্রীভূত হয়, তবে তা বিপজ্জনক হতে পারে। তিনি গণতান্ত্রিক, বহুপাক্ষিক ও সমন্বিত নিয়ন্ত্রণ ব্যবস্থার পক্ষে মত দেন, যা ছোটখাটো ভুলের ঝুঁকি থাকলেও একক আধিপত্যের চেয়ে নিরাপদ।
সবশেষে তিনি বলেন, দ্রুত বর্ধনশীল এআই প্রযুক্তি ভবিষ্যতে অত্যন্ত শক্তিশালী বায়ো-মডেল তৈরি করতে পারে, যা অপব্যবহারের ঝুঁকি তৈরি করবে। এই প্রেক্ষিতে আন্তর্জাতিক নজরদারির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি জানান, যেমন পারমাণবিক প্রযুক্তি পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা গঠিত হয়েছে, তেমনই এআই ক্ষেত্রেও বৈশ্বিক স্তরে নজরদারি কাঠামো গড়ে তোলা দরকার।
নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ এক্সপ্রেস আড্ডায় ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত গোয়েঙ্কার সঙ্গে একান্ত আলাপচারিতায় অংশ নেন। আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, কর্মসংস্থান, প্রতিযোগিতা এবং প্রযুক্তির সামাজিক প্রভাব নিয়ে খোলামেলা মত প্রকাশ করেন তিনি।
কর্মসংস্থানের উপর এআই-এর প্রভাব নিয়ে প্রশ্নের উত্তরে স্যাম অল্টম্যান বলেন, প্রযুক্তির ইতিহাস দেখলে বোঝা যায়,শিল্প বিপ্লবের সময়ও মানুষ চাকরি হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন ছিল, কিন্তু সেই আশঙ্কার অনেকটাই ভুল প্রমাণিত হয়েছিল। তাঁর মতে, এআই-এর পরিবর্তন তাৎক্ষণিকভাবে সমাজকে ওলটপালট করে দেবে,এমন ধারণা অতিরঞ্জিত। পরিবর্তন আসবে, তবে ধীরে ধীরে, এবং শেষ পর্যন্ত মানুষ নতুন কাজ ও নতুন সম্ভাবনা তৈরি করবে।
সামিটে অ্যানথ্রপিকের সিইও Dario Amodei-এর সঙ্গে করমর্দন না করার ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা শুরু হয়, তা নিয়েও মন্তব্য করেন অল্টম্যান। তিনি বলেন, “ইন্টারনেটে হাসির জন্য কিছু তো থাকতেই হবে।” তাঁর কথায়, প্রযুক্তি দুনিয়া ছোট হলেও পেশাগতভাবে অত্যন্ত প্রতিযোগিতামূলক। ঘটনাটিকে বাড়িয়ে দেখার প্রয়োজন নেই বলেও ইঙ্গিত দেন তিনি।
এ সময় তিনি ইলন মাস্কের প্রশংসা করে বলেন, মাস্ক অসাধারণ দক্ষতার সঙ্গে মানুষকে নিজের সেরাটা দেওয়ার জন্য অনুপ্রাণিত করেন। এআই-সাইকোসিস বা মানুষের এআই-এর প্রতি অতিরিক্ত নির্ভরতা প্রসঙ্গে অল্টম্যান বলেন, পৃথিবীতে অল্প কিছু মানুষ এআই-এর প্রেমে পড়বে এটা স্বাভাবিক। কিন্তু অধিকাংশ মানুষের কাছেই মানবিক সম্পর্কই সবচেয়ে মূল্যবান হয়ে থাকবে।
তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কখনও ChatGPT-কে কী প্রশ্ন করবেন না? জবাবে অল্টম্যান বলেন, “আমি কখনও ChatGPT-কে জিজ্ঞাসা করব না কীভাবে সুখী থাকা যায়।” উল্লেখ্য, স্যাম অল্টম্যান ২০১৫ সালে OpenAI-এর সহ-প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য কৃত্রিম জেনারেল ইন্টেলিজেন্স (AGI) বিকাশ। এআই-এর দ্রুত অগ্রগতি নিয়ে তিনি বলেন, এক বছর আগেও যেখানে এআই উচ্চ মাধ্যমিক স্তরের গণিত সমাধান করতে পারা ছিল বিস্ময়ের বিষয়, সেখানে এখন জটিল বৈজ্ঞানিক সমস্যাও সমাধান করা সম্ভব হচ্ছে। পদার্থবিদ্যার ক্ষেত্রেও একই রকম অগ্রগতি হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি ভারতে ChatGPT ব্যবহারের প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন অল্টম্যান।
আরও পড়ুন- সোশ্যাল মিডিয়া থেকে আয় কোটি কোটি টাকা, তালিকায় শীর্ষে এই ৫ ভারতীয় তারকা
আরও পড়ুন-গিজার ফেটে মর্মান্তিক মৃত্যু, তোলপাড় দেশজুড়ে, কীভাবে সুরক্ষিত থাকবেন?
আরও পড়ুন-হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার, বছরের শুরুতেই বিরাট ধামাকা
আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি!
আরও পড়ুন-এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us