Samsung Galaxy S26 Series Launch: Samsung Galaxy S26 সিরিজ লঞ্চ, শক্তিশালী ফিচার সহ দুর্দান্ত ক্যামেরা সেটআপ, লঞ্চ অফারে বিরাট ধামাকা

Samsung Galaxy S26 Series Launch: Samsung লঞ্চ করল ব্র্যান্ডের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S26 Series! ভারত-সহ বিশ্ববাজারে আনুষ্ঠানিকভাবে এই সিরিজের অধীনে তিনটি মডেল লঞ্চ করেছে সংস্থা Galaxy S26, Galaxy S26+ এবং Galaxy S26 Ultra।

Samsung Galaxy S26 Series Launch: Samsung লঞ্চ করল ব্র্যান্ডের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S26 Series! ভারত-সহ বিশ্ববাজারে আনুষ্ঠানিকভাবে এই সিরিজের অধীনে তিনটি মডেল লঞ্চ করেছে সংস্থা Galaxy S26, Galaxy S26+ এবং Galaxy S26 Ultra।

author-image
IE Bangla Tech Desk
New Update
Samsung Galaxy S26, Galaxy S26 Plus, Galaxy S26 Ultra, Samsung Galaxy S26 Series launch, Samsung mobile price India, Galaxy S26 features, Galaxy S26 Ultra camera, Samsung flagship smartphone, Android 16 One UI 8.5, Galaxy AI features, Samsung phone software update, Samsung pre order offer

Samsung লঞ্চ করল ব্র্যান্ডের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S26 Series!

Samsung Galaxy S26 Series Launch: Samsung লঞ্চ করল ব্র্যান্ডের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S26 Series! ভারত-সহ বিশ্ববাজারে আনুষ্ঠানিকভাবে এই সিরিজের অধীনে তিনটি মডেল লঞ্চ করেছে সংস্থা Galaxy S26, Galaxy S26+ এবং Galaxy S26 Ultra। উন্নত ক্যামেরা, দুর্দান্ত ডিসপ্লে, দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট এবং অন-ডিভাইস এআই ইন্টিগ্রেশনের সঙ্গে এই সিরিজ বাজারে এসেছে। 

Advertisment

আরও পড়ুন-দোল পূর্নিমার দিনেই বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ, কলকাতা থেকে কি দেখা যাবে এই গ্রহণ? 

Galaxy S26 সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে রয়েছে ৬.৩ ইঞ্চির FHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে। ফোনটিতে গ্যালাক্সির জন্য কাস্টমাইজ করা Exynos 2600 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ক্যামেরার ক্ষেত্রে পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল + ১০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৪,৩০০mAh ব্যাটারির সঙ্গে এই ফোনের ভারতে প্রারম্ভিক দাম রাখা হয়েছে ৮৭,৯৯৯ টাকা।

Advertisment

Galaxy S26+ মডেলে ডিসপ্লে আরও বড়। ৬.৭ ইঞ্চির QHD+ Dynamic AMOLED 2X। প্রসেসর ও ক্যামেরা সেটআপ স্ট্যান্ডার্ড S26-এর মতোই থাকলেও এতে দেওয়া হয়েছে বড় ৪,৯০০mAh ব্যাটারি। ভারতীয় বাজারে এই মডেলের শুরু দাম ১,১৯,৯৯৯ টাকা।

সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ফোন Galaxy S26 Ultra-তে রয়েছে ৬.৯ ইঞ্চির QHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে। এটি কোয়ালকমের শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 চিপসেটে চালিত। ক্যামেরা বিভাগে এই ফোনে দেওয়া হয়েছে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল + ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। ৫,০০০mAh ব্যাটারি সহ লঞ্চ হওয়া এই ফোনটির ভারতে প্রারম্ভিক দাম ১,৩৯,৯৯৯ টাকা। সংস্থার দাবি, এটি হার্ডওয়্যার-লেভেল প্রাইভেসি ডিসপ্লে সহ বাজারে আসা প্রথম স্মার্টফোন।

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়া থেকে আয় কোটি কোটি টাকা, তালিকায় শীর্ষে এই ৫ ভারতীয় তারকা

আরও পড়ুন-গিজার ফেটে মর্মান্তিক মৃত্যু, তোলপাড় দেশজুড়ে, কীভাবে সুরক্ষিত থাকবেন?

আরও পড়ুন-হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার, বছরের শুরুতেই বিরাট ধামাকা

আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি!

আরও পড়ুন-এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ

সফটওয়্যার দিক থেকে Galaxy S26 সিরিজের তিনটি ফোনই Android 16-বেসড One UI 8.5-এ চলে। এতে কনটেক্সচুয়াল অ্যাসিস্ট্যান্ট, রিয়েল-টাইম সামারাইজেশন, স্মার্ট সার্চ টুলের মতো Galaxy AI ফিচার এবং প্রাইভেসি-কেন্দ্রিক অন-ডিভাইস প্রসেসিং দেওয়া হয়েছে। পাশাপাশি, তিনটি মডেলই ওয়্যারলেস চার্জিং ও রিভার্স চার্জিং সাপোর্ট। স্যামসাং এই সিরিজে টানা সাত বছর সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

লঞ্চ উপলক্ষে সীমিত সময়ের প্রি-অর্ডার অফারও ঘোষণা করা হয়েছে। এই অফারের আওতায় গ্রাহকরা ২৫৬GB দামের মধ্যেই ৫১২GB স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে পারবেন। Galaxy S26 সিরিজ স্যামসাং-এর অফিসিয়াল ওয়েবসাইট, রিটেল স্টোর এবং পার্টনার প্ল্যাটফর্মগুলির মাধ্যমে প্রি-অর্ডার করা যাচ্ছে।

আরও পড়ুন-হুড়মুড়িয়ে পড়ল iPhone 17 Pro-র দাম, তাড়াতাড়ি করুন, এমন অফার জীবনে পাবেন না

Samsung offer samsung