Samsung Galaxy S26 Ultra: পাশে বসে ফোনের স্ক্রিনে উঁকি দেওয়ার দিন শেষ, অত্যাধুনিক ফিচারে লঞ্চ হতে চলেছে প্রিমিয়াম Galaxy S26 Ultra

Samsung Galaxy S26 Ultra: Samsung Galaxy S26 Ultra-এর অফিসিয়াল ইমেজে প্রথমবারে জন্য প্রকাশ্যে

Samsung Galaxy S26 Ultra: Samsung Galaxy S26 Ultra-এর অফিসিয়াল ইমেজে প্রথমবারে জন্য প্রকাশ্যে

author-image
IE Bangla Tech Desk
New Update
Samsung Galaxy S26 Ultra, Galaxy S26 Ultra leak, Samsung Galaxy S26 Ultra design, Samsung Galaxy S26 Ultra colors, Samsung Galaxy S26 Ultra specifications, Samsung Galaxy S26 Ultra camera, Samsung Galaxy S26 Ultra launch date, Samsung Galaxy S26 series, Samsung flagship smartphone, Galaxy Unpacked 2026

Samsung Galaxy S26 Ultra-এর অফিসিয়াল ইমেজে প্রথমবারে জন্য প্রকাশ্যে

Samsung Galaxy S26 Ultra-এর অফিসিয়াল ইমেজে প্রথমবারে জন্য প্রকাশ্যে। সংস্থার বহু প্রতীক্ষিত Galaxy S26 সিরিজটি ফেব্রুয়ারির শেষ দিকে লঞ্চ হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। লঞ্চের আগেই এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ডিজাইন ও রঙের ভ্যারিয়েন্ট সামনে এসেছে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, Samsung Galaxy S26 Ultra-তে থাকবে শক্তিশালী ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং নতুন পিল-শেপ ক্যামেরা মডিউল। পাশাপাশি এবার ওয়্যারলেস পাওয়ার শেয়ারিং ফিচারের উপর বিশেষ জোর দিতে চলেছে স্যামসাং।

Advertisment

লিক হওয়া তথ্য অনুযায়ী, Galaxy S26 সিরিজের সবচেয়ে দামি মডেল Galaxy S26 Ultra-তে ডিজাইনে বড় পরিবর্তন দেখা যাবে। Android Headlines-এর রিপোর্টে জানানো হয়েছে, ফোনটির রিয়ার প্যানেলে থাকছে ভার্টিক্যাল পিল-শেপ ক্যামেরা আইল্যান্ড, যেখানে তিনটি ক্যামেরা লেন্স আলাদা আলাদা রিংয়ের সঙ্গে বসানো হয়েছে। এই নতুন ডিজাইন আগের মডেলগুলির থেকে আলাদা বলেই মনে করা হচ্ছে।

Samsung Galaxy S26 Ultra-এর বডি ও কালার ভ্যারিয়েন্ট সম্পর্কেও তথ্য সামনে এসেছে। ফোনটি ভায়োলেট এবং ব্ল্যাক এই দুই রঙে আসতে পারে। রিপোর্ট অনুযায়ী, ফোনটির ডাইমেনশন হতে পারে ১৬৩.৬ × ৭৮.১ × ৭.৯ মিমি এবং ওজন প্রায় ২১৪ গ্রাম। দাবি করা হচ্ছে, আগের Galaxy S25 Ultra-এর তুলনায় এটি প্রায় ০.৩ মিমি পাতলা এবং ৪ গ্রাম হালকা হবে।

স্পেসিফিকেশনের দিক থেকেও Galaxy S26 Ultra বেশ শক্তিশালী হতে চলেছে। ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট ব্যবহৃত হতে পারে। সঙ্গে থাকতে পারে ৫০০০mAh ব্যাটারি। ওয়্যারলেস চার্জিংয়ের পাশাপাশি ওয়্যারলেস পাওয়ার শেয়ারিং ফিচারও দেওয়া হতে পারে, যার মাধ্যমে ফোনটি নিজে চার্জ হওয়ার পাশাপাশি অন্যান্য অ্যাকসেসরিজও চার্জ করতে পারবে।

ডিসপ্লের ক্ষেত্রে Galaxy S26 Ultra-তে ৬.৯ ইঞ্চির বড় AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এবার নতুন ‘প্রাইভেসি ডিসপ্লে’ ফিচার যুক্ত করতে পারে সংস্থা, যার ফলে পাশে বসা কেউ সহজে ফোনের স্ক্রিনে উঁকি দিতে পারবে না। ফোনটির রিয়ার ক্যামেরা সেটআপে থাকতে পারে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স। সেলফির জন্য সামনে থাকতে পারে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।

Samsung Galaxy S26 Ultra-এর লঞ্চ ডেট নিয়েও জল্পনা চলছে। বিভিন্ন লিকে দাবি করা হয়েছে, আগামী ২৫ ফেব্রুয়ারি Galaxy Unpacked ইভেন্টে Galaxy S26 সিরিজ লঞ্চ করতে পারে স্যামসাং। যদিও এখনও পর্যন্ত সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে লঞ্চ ডেটের ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়া থেকে আয় কোটি কোটি টাকা, তালিকায় শীর্ষে এই ৫ ভারতীয় তারকা

আরও পড়ুন-গিজার ফেটে মর্মান্তিক মৃত্যু, তোলপাড় দেশজুড়ে, কীভাবে সুরক্ষিত থাকবেন?

আরও পড়ুন-হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার, বছরের শুরুতেই বিরাট ধামাকা

আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি!

আরও পড়ুন-এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ

samsung