Galaxy S26 Ultra:স্যামসাংয়ের নেক্সট ফ্ল্যাগশিপ মডেল Galaxy S26 Ultra নিয়ে বড়সড় আপডেট, কবে লঞ্চ? দামই বা কত?

Galaxy S26 Ultra:Galaxy S25 সিরিজ যেখানে জানুয়ারি ২০২৫-এ লঞ্চ হয়েছিল, সেখানে Galaxy S26 সিরিজের ক্ষেত্রে কৌশল বদলাতে চলেছে স্যামসাং।

Galaxy S26 Ultra:Galaxy S25 সিরিজ যেখানে জানুয়ারি ২০২৫-এ লঞ্চ হয়েছিল, সেখানে Galaxy S26 সিরিজের ক্ষেত্রে কৌশল বদলাতে চলেছে স্যামসাং।

author-image
IE Bangla Tech Desk
New Update
Samsung Galaxy S26 Ultra, Galaxy S26 launch date, Samsung Galaxy Unpacked 2026, Galaxy S26 Ultra price, Galaxy S26 Ultra features, Samsung flagship smartphone, Galaxy S26 Ultra colors, Samsung S26 series leak

স্যামসাংয়ের নেক্সট ফ্ল্যাগশিপ মডেল Galaxy S26 Ultra নিয়ে বড়সড় আপডেট

Galaxy S26 Ultra:স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S26 Ultra নিয়ে বড়সড় আপডেট সামনে এসেছে। নতুন একটি লিক অনুযায়ী, Galaxy S26 সিরিজ জানুয়ারি নয়, ফেব্রুয়ারি ২০২৬-এ লঞ্চ হতে চলেছে। একই সঙ্গে ফোনটির সম্ভাব্য বিক্রির সময়, দাম, রং এবং কিছু গুরুত্বপূর্ণ ফিচারের ইঙ্গিতও মিলেছে। স্যামসাংপ্রেমীদের জন্য এই খবরকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

Advertisment

টিপস্টার আইস ইউনিভার্সের তথ্য অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি ২০২৬-এ Galaxy Unpacked ইভেন্টে Galaxy S26 সিরিজ উন্মোচন করতে পারে স্যামসাং। এই ইভেন্টটি আমেরিকার সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, আগের তিনটি Galaxy S সিরিজও এখান থেকেই লঞ্চ করেছিল সংস্থা। ২০২৬ সালের Galaxy S লঞ্চের দিন ও স্থান নিয়ে এই প্রথম এত স্পষ্ট তথ্য সামনে এল।

Galaxy S25 সিরিজ যেখানে জানুয়ারি ২০২৫-এ লঞ্চ হয়েছিল, সেখানে Galaxy S26 সিরিজের ক্ষেত্রে কৌশল বদলাতে চলেছে স্যামসাং। রিপোর্ট অনুযায়ী, নতুন এআই ফিচার নিয়ে বড় পরিবর্তনের কাজ চলায় লঞ্চ কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। সেই কারণেই ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকের শেষের দিকে Galaxy S26 সিরিজ আনার পরিকল্পনা করছে সংস্থা।

আগের লঞ্চ ট্রেন্ড অনুযায়ী, Galaxy Unpacked ইভেন্টের ১৪ থেকে ১৬ দিনের মধ্যেই ফোন বিক্রি শুরু করে স্যামসাং। সেই হিসেবে ২৫ ফেব্রুয়ারিতে লঞ্চ হলে, Galaxy S26 Ultra মার্চের ১৩ তারিখের আশেপাশে বাজারে আসতে পারে। শুক্রবার দিনটিই সাধারণত স্যামসাংয়ের সেল শুরুর দিন হয়ে থাকে। তবে সম্ভাবনা রয়েছে, সংস্থা চাইলে ৬ মার্চ থেকেই বিক্রি শুরু করতে পারে।

দাম নিয়ে বড় স্বস্তির খবরও মিলেছে। কোরিয়ান সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, Galaxy S26 সিরিজের দামে কোনও বৃদ্ধি করবে না স্যামসাং। Maeil Business-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম Galaxy S25 সিরিজের সমানই থাকবে। সে ক্ষেত্রে Galaxy S26-এর দাম শুরু হতে পারে ৭৯৯ ডলার থেকে, S26 Plus-এর ৯৯৯ ডলার এবং Galaxy S26 Ultra-এর সম্ভাব্য দাম হতে পারে ১,২৯৯ ডলার। যদিও ভারতে দাম কত হবে, তা লঞ্চের পরেই স্পষ্ট হবে।

রিপোর্টে আরও বলা হয়েছে, মেমোরি খরচ বাড়লেও মূল ফ্ল্যাগশিপ সিরিজের দাম বাড়াতে চাইছে না স্যামসাং। Galaxy Z Tri-Fold-এর মতো প্রিমিয়াম প্রোডাক্টে ক্ষতির মুখে পড়ায়, Galaxy S সিরিজে মূল্যবৃদ্ধিকে ঝুঁকিপূর্ণ মনে করছে সংস্থা। ফলে সেই ভারসাম্য আনতে কিছু A-সিরিজ ফোনের দাম বাড়ানোর পরিকল্পনাও করা হতে পারে।

রংয়ের ক্ষেত্রেও নতুনত্ব আনতে পারে Galaxy S26 Ultra। রিপোর্ট অনুযায়ী, ফোনটি Black Shadow, White Shadow, Galactial Blue এবং UltraViolet এই চারটি প্রিমিয়াম রঙে লঞ্চ হতে পারে। প্রতিটি রঙেই থাকবে বিশেষ শ্যাডো ও ডেপথ ইফেক্ট, যা ফোনটির লুককে আরও আকর্ষণীয় করে তুলবে। পাশাপাশি, স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে কিছু এক্সক্লুসিভ কালার ভ্যারিয়েন্টও পাওয়া যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার, বছরের শুরুতেই বিরাট ধামাকা

আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি!

আরও পড়ুন-এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ

samsung Samsung event