Sanchar Saathi App: আপনার ফোন হারিয়ে গেলে কয়েক সেকেন্ডেই ব্লক হবে! ‘সঞ্চার সাথী’ অ্যাপের ৫টি শক্তিশালী ফিচার চোরদের রাতের ঘুম কাড়বে

Sanchar Saathi App: বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোনে সংরক্ষিত থাকে ব্যক্তিগত নানা তথ্য। যার ফলে স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হলে চরম সংকটে পড়তে হয় সাধারণ মানুষকে। এই সমস্যার সমাধানে দুরন্ত উদ্যোগ নিয়েছে সরকার।

Sanchar Saathi App: বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোনে সংরক্ষিত থাকে ব্যক্তিগত নানা তথ্য। যার ফলে স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হলে চরম সংকটে পড়তে হয় সাধারণ মানুষকে। এই সমস্যার সমাধানে দুরন্ত উদ্যোগ নিয়েছে সরকার।

author-image
IE Bangla Tech Desk
New Update
সঞ্চার সাথী, ফোন ব্লক, হারানো ফোন, চুরি প্রতিরোধ, মোবাইল নিরাপত্তা, IMEI ব্লক, KYM ফিচার, চুরি ফোন ট্র্যাক, ডিজিটাল নিরাপত্তা, প্রতারণা সনাক্তকরণ, মোবাইল অ্যাপ, স্মার্ট কার্ড নিরাপত্তা, চোর প্রতিরোধ, মোবাইল নিরাপদ, টেলিকম সুরক্ষা

‘সঞ্চার সাথী’ অ্যাপের ৫টি শক্তিশালী ফিচার চোরদের রাতের ঘুম কাড়বে

Sanchar Saathi App: আপনার ফোন হারিয়ে গেলে কয়েক সেকেন্ডেই ব্লক হবে! ‘সঞ্চার সাথী’ অ্যাপের ৫টি শক্তিশালী ফিচার চোরদের রাতের ঘুম কাড়বে।  

Advertisment

বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোনে সংরক্ষিত থাকে ব্যক্তিগত নানা তথ্য। যার ফলে স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হলে চরম সংকটে পড়তে হয় সাধারণ মানুষকে।  এই সমস্যার সমাধানে দুরন্ত উদ্যোগ নিয়েছে সরকার।  সমস্যার সমাধান নিয়ে এসেছে নতুন ‘সঞ্চার সাথী’ অ্যাপ, যা ব্যবহারকারীদের ফোন নিরাপদ রাখতে এবং চুরি প্রতিরোধ করতে বিশেষ সহায়তা প্রদান  করবে। শুধুমাত্র ফোন ব্লক করার ক্ষমতা নয়, অ্যাপটি চোরদের রাতের ঘুম কেড়ে নেবে। 

এয়ারটেলের থেকে ৪২ জিবি ডেটা বেশি! জিও-র এই প্ল্যানই বাজারে তোলপাড় ফেলল

Advertisment

ফোন তাৎক্ষণিকভাবে ব্লক :

অ্যাপটির সবচেয়ে বড় সুবিধা হলো এক ক্লিকেই ফোন হারিয়ে গেলে বা চুরি হলে তাৎক্ষণিকভাবে ফোনের IMEI ব্লক করা সম্ভব হবে। এর ফলে কেউ চাইলেও আপনার ফোনে নতুন সিম ঢুকিয়ে ফোন ব্যবহার করতে পারবে না। 

ফোনের লোকেশন ট্র্যাক করার ক্ষমতা:

ফোন ব্লক হওয়ার পরও ডিভাইসের লোকেশন ট্র্যাক করা যায়। কেউ যদি আপনার ফোন ব্লক খোলার বা সিম লক বদলের চেষ্টা করে, তাহলে ফোনের অবস্থান সরাসরি পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থায় প্রেরিত হবে। এর ফলে হারানো ফোন উদ্ধারের সম্ভাবনা বৃদ্ধি পাবে।

ভারতে এল নতুন প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন

 প্রতারণামূলক কল ও বার্তা শনাক্ত করুন:

প্রতারণামূলক কল, হোয়াটসঅ্যাপ মেসেজ  ও ভুয়ো এসএমএস থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দিতে ‘ধামাকা’ ফিচার থাকছে এই অ্যাপে। এটি ব্যবহার করে যেকোনো সন্দেহজনক নম্বর বা বার্তা সরাসরি রিপোর্ট করা যায়। সরকার ও টেলিকম কোম্পানিগুলো এই তথ্য ব্যবহার করে প্রতারকদের নম্বর ব্লক করে।

ভাঁজ করা আইফোনের দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে, সবচেয়ে দামি ফোনটিও এর সামনে সস্তা

নামে কটি মোবাইল নম্বর আছে তা জানুন- 

অনেক সময় প্রতারকরা ব্যবহারকারীর অজান্তে তার নামে সিম কার্ড ইস্যু করে। ‘সঞ্চার সাথী’ অ্যাপ ব্যবহার করে এক ক্লিকেই আপনার নামে কতটি সক্রিয় নম্বর রয়েছে তা দেখা যায় এবং সন্দেহজনক নম্বর থাকলে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করা যায়।

KYM (Know Your Mobile) – ফোনের সত্যতা যাচাই:

সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় KYM ফিচারটি গুরুত্বপূর্ণ। এটি বলে দেয় ফোনের IMEI আসল কিনা। যদি ফোন চুরি হয়ে যায়, ব্লক হয় বা ডুপ্লিকেট IMEI-ব্যাবহার হয়ে থাকে, অ্যাপ ব্যবহারকারীদের তা  তাৎক্ষণিক সতর্ক করে।

‘সঞ্চার সাথী’ অ্যাপের এই পাঁচটি শক্তিশালী ফিচার ব্যবহারকারীদের নিরাপত্তা ও সুরক্ষাকে নতুন মাত্রা দেবে বলেই মত টেক এক্সপার্টদের ।

অফারে ভরপুর! iPhone 13 থেকে iPhone Air-এ মেগা ডিসকাউন্ট, ৪০ হাজারের কমে কিনুন প্রিমিয়াম স্মার্টফোন