ইলেকট্রিক স্কুটারের বাজারে ভূমিকম্প! লঞ্চ হল সুজুকি e-ACCESS, জানুন, রেঞ্জ, ফিচার থেকে দাম

সুজুকি মোটরস ভারতে তাদের প্রথম বৈদ্যুতিক স্কুটার সুজুকি e-ACCESS লঞ্চ করেছে। লঞ্চের সঙ্গে সঙ্গে দেশের সব অনুমোদিত সুজুকি ডিলারশিপে বুকিংও শুরু হয়েছে।

সুজুকি মোটরস ভারতে তাদের প্রথম বৈদ্যুতিক স্কুটার সুজুকি e-ACCESS লঞ্চ করেছে। লঞ্চের সঙ্গে সঙ্গে দেশের সব অনুমোদিত সুজুকি ডিলারশিপে বুকিংও শুরু হয়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Suzuki e-ACCESS, Suzuki electric scooter India, e-ACCESS launch India, Suzuki EV scooter, 95 km range electric scooter, LFP battery scooter, Suzuki e-ACCESS features, Suzuki e-ACCESS price, electric two-wheeler India, Suzuki e-ACCESS ride modes

সুজুকি e-ACCESS ডিজাইন মূলত এর পেট্রোল ভার্সনের মতোই।

সুজুকি মোটরস ভারতে তাদের প্রথম বৈদ্যুতিক স্কুটার সুজুকি e-ACCESS লঞ্চ করেছে। লঞ্চের সঙ্গে সঙ্গে দেশের সব অনুমোদিত সুজুকি ডিলারশিপে বুকিংও শুরু হয়েছে। 

Advertisment

সুজুকি e-ACCESS ডিজাইন মূলত এর পেট্রোল ভার্সনের মতোই। এতে রয়েছে ডুয়াল-টোন বডি,  চারটি রঙের বিকল্প পাওয়া যাবে এই ইলেকট্রিক স্কুটারটি। 

সুজুকি e-ACCESS-এ রয়েছে ৫১.২ ভোল্ট লিথিয়াম আয়রন ফসফেট (LFP) ব্যাটারি, যা ৯৫ কিমি পর্যন্ত রেঞ্জ প্রদান করে। ৪.১ কিলোওয়াট মোটরটি ১৫ এনএম টর্ক উৎপন্ন করে। স্কুটারটিতে তিনটি রাইড মোড ইকো, রাইড এ ও রাইড বি, রিভার্স মোড রয়েছে। নতুন প্রযুক্তির সুজুকি e-ACCESS বাজারে বাজাজ চেতক, TVS iQube, Ather Rizta-এর মত ইলেকট্রিক স্কুটারের সঙ্গে সরাসরি প্রতিযোগিতার আসরে নামবে।

স্কুটারটিতে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, তিনটি রাইড মোড (ইকো, রাইড এ এবং রাইড বি), রিজেনারেটিভ ব্রেকিং, রিভার্স মোড, ব্লুটুথ/অ্যাপ সংযোগ এবং USB চার্জিং পোর্ট।

সুজুকি ‘e-ACCESS’ মডেলের এক্স-শোরুম দাম ১,৮৮,৪৯০ টাকা। ব্যাটারি পুরোপুরি ডিসচার্জ হলে, পোর্টেবল চার্জার দিয়ে ০–৮০% চার্জ হতে সময় লাগে ৪ ঘণ্টা ৩০ মিনিট এবং ফাস্ট চার্জার দিয়ে পুরো চার্জ নেওয়া যায় ২ ঘণ্টা ১২ মিনিটে।

ফিচার ও সুবিধা:
স্কুটারটিতে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, তিনটি রাইড মোড (ইকো, রাইড এ এবং রাইড বি), রিজেনারেটিভ ব্রেকিং, রিভার্স মোড, ব্লুটুথ/অ্যাপ সংযোগ এবং USB চার্জিং পোর্ট।

ডিজাইন ও রঙের বিকল্প:
LED হেডলাইট ও টু-টোন অ্যালয় হুইল সহ এটি আধুনিক লুকের স্কুটার। নতুন ডুয়াল-টোন রঙের বিকল্প রয়েছে। সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর কেনিচি উমেদা বলেছেন, "সুজুকি e-ACCESS মডেলে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি, চমৎকার হ্যান্ডলিং, মসৃণ অ্যাক্সিলারেশন এবং উচ্চমানের ফিনিশিং। প্রতিটি দিক বিবেচনা করে ডিজাইন করা হয়েছে, যাতে চালানো সহজ এবং আনন্দদায়ক হয়। আমরা ইলেকট্রিক মোবিলিটির যাত্রায় সবসময় গ্রাহকদের পাশে থাকব এবং তাদের সমর্থন করব।"

আরও পড়ুন-গিজার ফেটে মর্মান্তিক মৃত্যু, তোলপাড় দেশজুড়ে, কীভাবে সুরক্ষিত থাকবেন?

আরও পড়ুন-হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার, বছরের শুরুতেই বিরাট ধামাকা

আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি!

আরও পড়ুন-এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ

Electric scooter