Tata punch facelift : দেশের প্রথম সিএনজি এসইউভি, আধুনিক ডিজাইন, ৫-স্টার সুরক্ষা, কত দামে লঞ্চ হল নতুন টাটা পাঞ্চ

Tata punch facelift Feature and Pricing : টাটা মোটরস কমপ্যাক্ট এসইউভি সেগমেন্টে টাটা পাঞ্চ ফেসলিফ্ট লঞ্চ করেছে। আসুন এর প্রথম লুক, ডিজাইন, ইন্টেরিয়র, ইঞ্জিন অপশন, ফিচার এবং দাম দেখে নেওয়া যাক।

Tata punch facelift Feature and Pricing : টাটা মোটরস কমপ্যাক্ট এসইউভি সেগমেন্টে টাটা পাঞ্চ ফেসলিফ্ট লঞ্চ করেছে। আসুন এর প্রথম লুক, ডিজাইন, ইন্টেরিয়র, ইঞ্জিন অপশন, ফিচার এবং দাম দেখে নেওয়া যাক।

author-image
IE Bangla Web Desk
New Update
Tata Punch facelift 2026, Tata Punch launch India, Tata Punch price, Tata Punch on road price, Tata Punch EMI details, Tata Punch features, Tata Punch interior, Tata Punch design update, Tata Punch CNG AMT, first CNG automatic SUV India, Tata Punch turbo petrol, Tata Punch mileage, micro SUV India, compact SUV segment, Tata Punch vs Magnite Kiger Exter

দেশের প্রথম সিএনজি এসইউভি, আধুনিক ডিজাইন, ৫-স্টার সুরক্ষা, জলের দরে লঞ্চ নতুন টাটা পাঞ্চ

Tata punch facelift :  টাটা মোটরস কমপ্যাক্ট এসইউভি সেগমেন্টে তাদের জনপ্রিয় মাইক্রো এসইউভি পাঞ্চের ফেসলিফ্ট সংস্করণ লঞ্চ করল। ১৩ জানুয়ারি ভারতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ২০২৬ টাটা পাঞ্চ ফেসলিফ্ট। গাড়িটির প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে ৫.৫৯ লক্ষ টাকা। বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে এবং খুব শীঘ্রই ডেলিভারি শুরু হবে বলে জানিয়েছে সংস্থা। নতুন ডিজাইন, আধুনিক প্রযুক্তি ও উন্নত সুরক্ষা ব্যবস্থার সঙ্গে এই গাড়িকে আরও প্রিমিয়াম ডিজাইনে লঞ্চ করা হয়েছে।

Advertisment

পোর্শে নিয়ে স্টেডিয়াম মাতালেন শচীন, ফিচার,ডিজাইন থেকে দাম, দেখুন এক ক্লিকেই

নতুন টাটা পাঞ্চের বাইরের ডিজাইনে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। সামনের ও পিছনের অংশে রিডিজাইন করা এলইডি লাইট, নতুন গ্রিল ও বাম্পার গাড়িটিকে আরও আধুনিক চেহারা দিয়েছে। পাশাপাশি নতুন অ্যালয় হুইল ও চারটি নতুন রঙের বিকল্প যোগ করা হয়েছে। সামগ্রিকভাবে ডিজাইনে টাটা তাদের বড় এসইউভিগুলির ছাপ রাখার চেষ্টা করেছে।

কেবিনেও উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়বে। নতুন টু-স্পোক স্টিয়ারিং হুইলের মাঝখানে রয়েছে আলোকিত টাটা লোগো। ড্যাশবোর্ডের ডিজাইন আরও আধুনিক করা হয়েছে এবং এতে যুক্ত হয়েছে ফ্রি-স্ট্যান্ডিং ১০.২৫ ইঞ্চির বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যা ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে সাপোর্ট করে। পাশাপাশি রয়েছে ৭ ইঞ্চির সম্পূর্ণ ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, টাচ-ভিত্তিক এসি কন্ট্রোল এবং ধূসর-নীল ডুয়াল-টোন সিট, যা কেবিনকে প্রিমিয়াম অনুভূতি দেয়।

আরও পড়ুন-ইলেকট্রিক স্কুটারের বাজারে ভূমিকম্প! লঞ্চ হল সুজুকি e-ACCESS, জানুন, রেঞ্জ, ফিচার থেকে দাম

ফিচারের দিক থেকেও ২০২৬ টাটা পাঞ্চ তার সেগমেন্টে নতুন মানদণ্ড স্থাপন করতে চলেছে। প্রথমবারের মতো এই গাড়িতে দেওয়া হয়েছে ৩৬০-ডিগ্রি ক্যামেরা, যা সংকীর্ণ জায়গায় পার্কিং সহজ করবে। শীর্ষ ভেরিয়েন্টে ভয়েস-অ্যাসিস্ট সানরুফ, ওয়্যারলেস ফোন চার্জিং, স্বয়ংক্রিয় ক্লাইমেট কন্ট্রোল, রেইন-সেন্সিং ওয়াইপার এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেমের মতো আধুনিক ফিচারও মিলবে।

ইঞ্জিন ও পারফরম্যান্সের ক্ষেত্রেও বড় চমক দিয়েছে টাটা মোটরস। ২০২৬ টাটা পাঞ্চের সবচেয়ে বড় আকর্ষণ হল সিএনজি-চালিত এএমটি গিয়ারবক্স। এটি ভারতের প্রথম এসইউভি যেখানে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আগে টাটা টিয়াগো ও টিগরে এই প্রযুক্তি দেখা গেলেও, এবার পাঞ্চে ক্লাচবিহীন সিএনজি ড্রাইভিংয়ের সুবিধা মিলবে। ১.২ লিটার ইঞ্জিনের সঙ্গে এই সিএনজি এএমটি বিকল্পটি পিউর+, অ্যাডভেঞ্চার ও অ্যাকমপ্লিশড+এস ভেরিয়েন্টে পাওয়া যাবে।

আরও পড়ুন- আরও পড়ুন-গিজার ফেটে মর্মান্তিক মৃত্যু, তোলপাড় দেশজুড়ে, কীভাবে সুরক্ষিত থাকবেন?

আরও পড়ুন-হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার, বছরের শুরুতেই বিরাট ধামাকা

এর পাশাপাশি নতুন টাটা পাঞ্চে প্রথমবারের মতো ১.২ লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিনও যুক্ত করা হয়েছে। এই ইঞ্জিন ১১৮ বিএইচপি শক্তি ও ১৭০ এনএম টর্ক উৎপন্ন করে এবং ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে আসে। বেশি পারফরম্যান্স চাওয়া ক্রেতাদের লক্ষ্য করেই এই ইঞ্জিন বিকল্প আনা হয়েছে, যা অ্যাডভেঞ্চার ভেরিয়েন্টে উপলব্ধ থাকবে।

নিরাপত্তার দিক থেকেও টাটা পাঞ্চ বরাবরের মতোই জোর দিয়েছে। ৫-স্টার সেফটি রেটিংয়ের ঐতিহ্য বজায় রেখে নতুন ফেসলিফ্ট মডেলে উন্নত সুরক্ষা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যা এটিকে সেগমেন্টের অন্যতম নিরাপদ কমপ্যাক্ট এসইউভি করে তুলেছে। এই মডেলটি নিসান ম্যাগনাইট, রেনল্ট কিগার এবং হুন্ডাই এক্সটারের মতো গাড়ির সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে।

আরও পড়ুন-iPhone 18 Series: বড় চমক অ্যাপেলের! iPhone 18 সিরিজের ফিচার ও দাম অবাক করার মত, কবে লঞ্চ?

Tata Motors Tata punch facelift