TVS Jupiter Price Hike: মাথায় হাত ক্রেতাদের, দাম বাড়ল TVS Jupiter 110 মডেলের, চাহিদা কি কমবে? জানুন নতুন দাম

TVS Jupiter Price Hike: দাম বাড়ল দেশের জনপ্রিয় টু-হুইলার TVS Jupiter 110-এর। TVS মোটর কোম্পানির এই জনপ্রিয় 110 সিসি স্কুটারের দাম সর্বোচ্চ 3,250 টাকা পর্যন্ত বাড়িয়েছে। কিছুদিন আগে সংস্থা Star City Plus, Radeon, এবং Ntorq 125 মডেলগুলির দামও বাড়িয়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
TVS Jupiter 110, TVS Jupiter 110 new price, TVS Jupiter price hike, TVS scooters, TVS two-wheeler, TVS Jupiter 110 February 2026, Jupiter 110 variants, Jupiter 110 price comparison, TVS Jupiter Special Edition price, TVS Jupiter Drum Alloy, TVS Jupiter Disc SXC, Indian scooter prices, two-wheeler price update, TVS Motor Company

দাম বাড়ল দেশের জনপ্রিয় টু-হুইলার TVS Jupiter 110-এর

TVS Jupiter Price Hike:  দাম বাড়ল দেশের জনপ্রিয় টু-হুইলার TVS Jupiter 110-এর। TVS মোটর কোম্পানির এই জনপ্রিয় 110 সিসি স্কুটারের দাম সর্বোচ্চ 3,250 টাকা পর্যন্ত বাড়িয়েছে। কিছুদিন আগে সংস্থা Star City Plus, Radeon, এবং Ntorq 125 মডেলগুলির  দামও বাড়িয়েছে। 

Advertisment

কাঁচামালের দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, এবং বৈদেশিক মুদ্রার হারের ওঠানামার কারণে অন্যান্য দেশের অটো নির্মাতারা সম্প্রতি তাদের গাড়ির দাম বাড়িয়েছে। সেই পথে হাঁটতে গিয়েই দাম বাড়াতে হয়েছে TVSকে।  

ভারিয়েন্ট অনুযায়ী দাম পরিবর্তনের তালিকা অনুযায়ী:

  • Drum ভ্যারিয়ান্টের আগের দাম ছিল 72,650 টাকা, নতুন দাম 75,600 টাকা। 
  • Drum Alloy-এর দাম আগের 77,450 টাকা।  নতুন দাম 79,835 টাকা।  
  • Drum SXC-এর দাম আগের 81,250 টাকা থেকে বেড়ে হয়েছে 84,000 টাকা। 
  • Disc SXC-এর দাম আগের 84,750টাকা থেকে বেড়ে হয়েছে 87,750 টাকা।  
  • Special Edition ভ্যারিয়ান্টের দাম সর্বাধিক বৃদ্ধি পেয়ে হয়েছে 88,900 টাকা। আগে ছিল  85,650 টাকা।

এই দাম পরিবর্তনের পর, TVS Jupiter 110-এর বেস ড্রাম ভ্যারিয়ান্ট এখন 75,600-টাকা এক্স শো'রুম মূল্যে পাওয়া যাবে, আর টপ-এন্ড স্পেশাল এডিশন মডেলটি নতুন দাম অনুযায়ী 88,900 টাকার এক্স শো রুম প্রাইজে বিক্রি হবে। 

সম্প্রতি TVS-এর অন্যান্য দু'চাকা গাড়ির দামও সামান্য দাম বৃদ্ধি পেয়েছে। উদাহরণস্বরূপ, Ntorq 125-এর দাম 350 টাকা বৃদ্ধি পেয়েছে, Star City Plus এবং Radeon-এর দামও 300 টাকা বেড়েছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, এই দাম বৃদ্ধি সত্ত্বেও TVS Jupiter 110 তার জনপ্রিয়তা বজায় রাখবে। তবে, যারা এই মাসে স্কুটার কিনতে চাইছেন, তারা অবশ্যই নিকটস্থ ডিলারের সঙ্গে অন-রোড দাম যাচাই করবেন, কারণ ইন্স্যুরেন্স এবং RTO চার্জের পর চূড়ান্ত দাম আরও কিছুটা বাড়তে পারে।

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়া থেকে আয় কোটি কোটি টাকা, তালিকায় শীর্ষে এই ৫ ভারতীয় তারকা

আরও পড়ুন-গিজার ফেটে মর্মান্তিক মৃত্যু, তোলপাড় দেশজুড়ে, কীভাবে সুরক্ষিত থাকবেন?

আরও পড়ুন-হাজার হাজার টাকা সাশ্রয়ে নিন আইফোন ১৭, ৮০০ টাকায় কিনুন রুম হিটার, বছরের শুরুতেই বিরাট ধামাকা

আরও পড়ুন- ইউটিউবে ১ বিলিয়ন ভিউ? জানেন কত আয়? জানলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি!

আরও পড়ুন-এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে

আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ

Jupiter TVS