১৬ টাকা বেশি খরচে পান ২৪২ জিবি ডেটা, তোলপাড় ফেলল সস্তার এই প্ল্যান

ভোডাফোন আইডিয়ার (Vi) ব্যবহারকারীদের জন্য নানা ধরনের আকর্ষণীয় প্ল্যান থাকলেও, আজকের এই প্রতিবেদনে আমরা দুটি জনপ্রিয় প্ল্যানের তুলনা করব: ৩৪৯ টাকা এবং ৩৬৫ টাকা। এই দুই প্ল্যানের মধ্যে মাত্র ১৬ টাকার পার্থক্য থাকলেও সুবিধার দিক থেকে রয়েছে বিরাট ফারাক।

author-image
IE Bangla Tech Desk
New Update
io Recharge Plan with OTT  Jio Free Hotstar & Prime Membership  Amazon Prime free with Jio  Jio Annual Recharge Offer  Jio Free OTT Bundle Plan  Jio 1 year subscription offer  Hotstar free with Jio recharge

পান ২৪২ জিবি বেশি ডেটা

ভোডাফোন আইডিয়ার (Vi) ব্যবহারকারীদের জন্য নানা ধরনের আকর্ষণীয় প্ল্যান থাকলেও, আজকের এই প্রতিবেদনে আমরা দুটি জনপ্রিয় প্ল্যানের তুলনা করব: ৩৪৯ টাকা এবং ৩৬৫ টাকা। এই দুই প্ল্যানের মধ্যে মাত্র ১৬ টাকার পার্থক্য থাকলেও সুবিধার দিক থেকে রয়েছে বিরাট ফারাক।

Advertisment

আরও পড়ুন- অনলাইনে আধারে নাম, ঠিকানা, জন্মতারিখ, ফোন নম্বর পরিবর্তন হল সহজ, পদ্ধতি বিস্তারিত জানুন 

Vi 349 টাকার প্ল্যানে ব্যবহারকারীরা ২৮ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি হাই-স্পিড ডেটা পাবেন। অর্থাৎ মাসে গ্রাহকরা পাবেন  মোট ৪২ জিবি ডেটা। অন্যদিকে, Vi 365 টাকার প্ল্যানে ব্যবহারকারীরা পাবেন আনলিমিটেড ডেটা (৩০০ জিবি এফইউপি লিমিট), ২৮ দিনের মেয়াদ, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ৩০০টি এসএমএস। অর্থাৎ, মাত্র ১৬ টাকা বেশি খরচ করলে ব্যবহারকারীরা ২৪২ জিবি অতিরিক্ত হাই-স্পিড ডেটা এবং এক মাসের জন্য জিও হটস্টারের অ্যাক্সেস পাবেন। ৩৪৯ টাকার প্ল্যানে এই ধরনের অতিরিক্ত সুবিধা নেই। এছাড়াও Vi 365 প্ল্যানে উইকএন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইটের সুবিধাও রয়েছে।

Advertisment

আরও পড়ুন-আপনি কি আপনার সেভিংস অ্যাকাউন্টে ৩ গুণ বেশি সুদ চান? এই ছোট্ট কাজটি অবিলম্বে করুন

এয়ারটেল ব্যবহারকারীদের জন্যও ৩৪৯ টাকার একটি প্ল্যান রয়েছে। এই প্ল্যানে ইউজাররা পাবেন আনলিমিটেড ৫জি ডেটা, প্রতিদিন ১.৫ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস এবং ২৮ দিনের মেয়াদ। এছাড়াও, প্ল্যানটি ২০টিরও বেশি OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস, স্প্যাম অ্যালার্ট, বিনামূল্যে HelloTunes, Apple Music এবং Perplexity Pro AI-এর সুবিধা প্রদান করে। তবে এই আনলিমিটেড ৫জি ডেটা শুধুমাত্র এয়ারটেলের ৫জি নেটওয়ার্কযুক্ত এলাকায় ব্যবহারযোগ্য।

তুলনায় দেখা যায়, Vi 365 প্ল্যানের অতিরিক্ত খরচ ব্যবহারকারীদের জন্য অনেক বেশি সুবিধাজনক, বিশেষ করে যারা অধিক ডেটা এবং অনলাইন বিনোদনের জন্য বেশি সময় ব্যয় করেন।

আরও পড়ুন-মোবাইল গ্রাহকদের জন্য বিরাট ধাক্কা, রিচার্জ প্ল্যানের দাম বাড়ল ২৫০ টাকা

vi recharge