/indian-express-bangla/media/media_files/2025/12/03/vinfast-electric-scooter-india-launch-2026-lineup-vento-s-theon-s-vero-x-2025-12-03-19-31-24.jpg)
দুর্দান্ত ফিচারের সঙ্গে লঞ্চ হতে পারে Vinfast ইভি
vinfast Electric Scooter: ভারতের দ্রুত বাড়তে থাকা বৈদ্যুতিক গাড়ির বাজারে এবার এন্ট্রি নিতে চলেছে ভিয়েতনামের জনপ্রিয় ইভি ব্র্যান্ড ভিনফাস্ট। সংস্থাটি কয়েক মাস আগেই ভারতে দুটি ইলেকট্রিক কার লঞ্চ করেছিল। সেই ধারাবাহিকতায় এবার তারা ভারতীয় বাজারে নিজেদের ই-স্কুটার লাইনআপ আনার প্রস্তুতি নিচ্ছে।
সংস্থাটি ২০২৬ সালে ভারতের বাজারে তাদের ইলেকট্রিক স্কুটার আনতে চাইছে। যদিও সঠিক লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে উৎসবের মরশুমে, অর্থাৎ ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে স্কুটারগুলি বাজারে আসতে পারে। বর্তমানে কোম্পানি ভারতীয় গ্রাহকদের চাহিদা ও বাজার পরিস্থিতি যাচাই করার জন্য সমীক্ষা চালাচ্ছে।
আপনার ফোন হারিয়ে গেলে কয়েক সেকেন্ডেই ব্লক হবে! ‘সঞ্চার সাথী’ অ্যাপের ৫টি শক্তিশালী ফিচার চোরদের রাতের ঘুম কাড়বে
প্রিমিয়াম সেগমেন্টে তিনটি স্কুটার
ভিনফাস্টের প্রিমিয়াম স্কুটার লাইনআপে থাকতে পারে Theon S, Vento S এবং Vero X।
Theon S তুলনামূলক বড় সাইজের, ১৪ ইঞ্চি অ্যালয় হুইল সমৃদ্ধ এবং উন্নত যাত্রা অভিজ্ঞতা দিতে সক্ষম।
অফারে ভরপুর! iPhone 13 থেকে iPhone Air-এ মেগা ডিসকাউন্ট, ৪০ হাজারের কমে কিনুন প্রিমিয়াম স্মার্টফোন
Vento S দেখতে বেশ ক্লাসিক এবং ঐতিহ্যবাহী ডিজাইনের ই-স্কুটার। এতে রয়েছে ১২ ইঞ্চি অ্যালয় ও সুইং-আর্ম মাউন্টেড মোটর, যা পারফরম্যান্স ও রেঞ্জের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখে।
Vero X দেখতে অনেকটা Vento S-এর মতো হলেও এতে হাব মোটর ব্যবহৃত হয়েছে। সিটের নিচে ১৮ কেজির রিমুভেবেল ব্যাটারি যোগ করার অপশন রয়েছে বলেই খবর।
এই তিনটি মডেলের মধ্যে Vento S-এর শীর্ষ গতি হতে পারে প্রায় ৮৯ কিমি/ঘণ্টা, Theon S-এর সর্বোচ্চ গতি ৯৯ কিমি/ঘণ্টা এবং রেঞ্জের দিক থেকে Theon S ও Vento S যথেষ্ট প্রতিযোগিতামূলক রেঞ্জ দিতে পারে। ব্যাটারি পুরো চার্জ হতে গড়ে ৬ থেকে ৬.৫ ঘণ্টা সময় লাগবে।
বাজেট-বান্ধব ইলেকট্রিক স্কুটারের তালিকায় থাকতে পারে Evo Grand, Klara Neo এবং Feliz। তিনটিতেই হাব মোটর ব্যবহার করা হয়েছে।
Evo Grand ও Klara Neo রেট্রো-স্টাইল নকশার, অন্যদিকে Feliz-এ বড় ১৪ ইঞ্চি অ্যালয় হুইল থাকায় রাস্তায় স্থিতিশীলতা বেশি পাওয়া যাবে। তিনটি মডেলেই ডিজাইন যথেষ্ট আকর্ষণীয় হলেও খুব বেশি আলাদা বা ইউনিক নয়।
ভাঁজ করা আইফোনের দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে, সবচেয়ে দামি ফোনটিও এর সামনে সস্তা
রেঞ্জের দিক থেকে Evo Grand ও Klara Neo দিতে পারে ১৩৪ কিমি পর্যন্ত (সিঙ্গল ব্যাটারি ভার্সনে), আর Feliz দিতে পারে প্রায় ১১২ কিমি রেঞ্জ। বাজেট মডেলগুলির চার্জিং সময় গড়ে ৫–৬.৫ ঘণ্টা।
বিশেষজ্ঞদের মতে, ভারতের বাজারের জন্য সবচেয়ে উপযুক্ত মডেল হতে পারে Vento S। এর পারফরম্যান্স, রেঞ্জ, ডিজাইন এবং ফিচার সব মিলিয়ে ভারতীয় রাস্তা ও ব্যবহারকারীদের প্রয়োজনের সঙ্গে বেশ মানানসই। এতে থাকতে পারে LED আলো, প্রজেক্টর হেডল্যাম্প, সিঙ্গেল-চ্যানেল ABS, ডিজিটাল মিটার, স্মার্টফোন সংযোগ, রিমোট স্টার্ট/স্টপ ও Phone-as-a-Key ফিচার।
Vento S স্কুটারটির সম্ভাব্য দাম ভারতে ১ লক্ষ থেকে ১.১ লক্ষ টাকার মধ্যে লঞ্চ হতে পারে। লঞ্চ হলে এটি প্রতিযোগিতা করবে Bajaj Chetak, TVS iQube, Ather Rizta, এবং Ola S1X-এর সঙ্গে।ভিনফাস্টের প্রবেশ ভারতীয় ই-স্কুটার বাজারে প্রতিযোগিতা আরও বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us