/indian-express-bangla/media/media_files/2025/11/13/vodafone-idea-prepaid-plan-2025-11-13-13-49-13.jpg)
মোবাইল গ্রাহকদের জন্য বিরাট ধাক্কা, রিচার্জ প্ল্যানের দাম বাড়ল ২৫০ টাকা।
মোবাইল গ্রাহকদের জন্য বিরাট ধাক্কা। রিচার্জ প্ল্যানের দাম বাড়ল ২৫০ টাকা। ভোডাফোন আইডিয়া (ভিআই) সম্প্রতি তাদের প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছে। ১৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানের দাম ২৫০ টাকা বেড়ে হয়েছে ২২৪৯ টাকা। দাম বাড়ার পাশাপাশি, ভিআই এই প্ল্যানে বেশ কিছু কিছু নতুন সুবিধাও যোগ করেছে। উল্লেখ্য, এর আগে এয়ারটেলও তাদের ১৮৯ টাকার প্ল্যান বন্ধ করে ১৯৯ টাকার প্ল্যান আনে।
আরও পড়ুন- এয়ারটেলের রিচার্জ প্ল্যানে বিরাট বদল, ন্যূনতম রিচার্জ করতে কত টাকা লাগবে?
টেলিকমটকের তথ্য অনুযায়ী, ১৯৯৯ টাকার এই ভিআই প্ল্যানে আগে ৩৬৫ দিনের জন্য ২৪ জিবি/৩৬ জিবি ডেটা (টেলিকম সার্কেলের উপর নির্ভর করে), আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩৬০০টি এসএমএস মেসেজ পাওয়া যেত, যার মেয়াদ ছিল ৩৬৫ দিন। আগে, এই প্ল্যানের দৈনিক খরচ ছিল প্রায় ৫.৪৭ টাকা, কিন্তু এখন আপনাকে এই প্ল্যানের জন্য আরও বেশি টাকা দিতে হবে। নতুন ২২৪৯ টাকার প্ল্যানে ৩০/৪০ জিবি হাই-স্পিড ডেটা (টেলিকম সার্কেলের উপর নির্ভর করে), ৩৬০০টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিং থাকবে। যার দৈনিক খরচ প্রায় ৬.১৬ টাকা।
ডেটার ব্যবহারের ভিত্তিতে সার্কেল অনুযায়ী সুবিধা ভিন্ন। বিহার, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, চেন্নাই, হরিয়ানা, গুজরাট, কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, গোয়া, কলকাতা, মুম্বই, মধ্যপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ পূর্ব, তামিলনাড়ু (চেন্নাই বাদে), উত্তরপ্রদেশ পশ্চিম এবং পশ্চিমবঙ্গের ব্যবহারকারীরা ৩০ জিবি ডেটা পাবেন, যেখানে হিমাচল প্রদেশ, আসাম, উত্তর-পূর্ব, জম্মু-কাশ্মীর এবং ওড়িশার ব্যবহারকারীরা এই প্ল্যানে মোট ৪০ জিবি ডেটা পাবেন।
এয়ারটেলের ২২৪৯ টাকার প্রিপেইড প্ল্যানে ৩০ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩৬০০টি এসএমএস-এর সুবিধা রয়েছে। ৩৬৫ দিনের মেয়াদের সঙ্গে ব্যবহারকারীরা প্রতি ৩০ দিনে একবার বিনামূল্যে হ্যালোটিউন এবং পারপ্লেক্সিটি প্রো এআই-র বিনামূল্যে অ্যাক্সেসও পান।
আরও পড়ুন- অনলাইনে আধারে নাম, ঠিকানা, জন্মতারিখ, ফোন নম্বর পরিবর্তন হল সহজ, পদ্ধতি বিস্তারিত জানুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us