/indian-express-bangla/media/media_files/2024/11/24/zfeoxyO2PwWgdPfFNt2J.jpg)
Whatsapp : হোয়াটসঅ্যাপে তোলপাড় ফেলা ফিচার
WhatsApp Feature: বর্তমানে বহু ডিজিটাল প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশন-নির্ভর হলেও, হোয়াটসঅ্যাপ এখনও এমন একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ যেখানে বিনামূল্যে একাধিক সুবিধা ব্যবহার করা যায়। বিনামূল্যে পরিষেবা দেওয়া সত্ত্বেও, সংস্থাটি নিয়মিত নতুন নতুন ফিচার যোগ করছে। সাম্প্রতিক সময়ে অদৃশ্য বার্তা, চ্যাট লক, কম্প্যানিয়ন ডিভাইস সাপোর্টের মতো একাধিক গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ, যার ফলে ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা আরও জোরদার হয়েছে। একই সঙ্গে অ্যাপটির ইন্টারফেস আগের মতোই সহজ ও ইউজার ফ্রেন্ডলি রাখা হয়েছে।
এবার হোয়াটসঅ্যাপে আসতে চলেছে আরও একটি বড় গোপনীয়তা সংক্রান্ত আপডেট, যা ব্যবহারকারীদের মেসেজিং অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনতে পারে। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের মোবাইল নম্বর 'লুকিয়ে রেখে' হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। এতদিন ফোন নম্বরই ছিল যোগাযোগের মূল মাধ্যম, ফলে নম্বর দেখা না গেলে যোগাযোগ কীভাবে হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
সংবাদ সূত্রে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ এমন একটি গোপনীয়তা আপডেটের ওপর কাজ করছে যেখানে ব্যবহারকারীরা একটি ইউনিক ইউজারনেম তৈরি করতে পারবেন। এর ফলে মোবাইল নম্বর শেয়ার না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে। দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা এই ধরনের একটি ফিচারের দাবি জানিয়ে আসছিলেন। জনপ্রিয় ট্র্যাকিং সাইট WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক বিটা ভার্সনে এই ইউজারনেম ফিচারের অস্তিত্ব ধরা পড়েছে, যা থেকে স্পষ্ট যে সংস্থাটি বিষয়টি সক্রিয়ভাবে পরীক্ষা করছে।
এই ফিচার চালু হলে টেলিগ্রাম বা ইনস্টাগ্রামের মতোই ব্যবহারকারীরা নিজেদের জন্য একটি আলাদা হ্যান্ডেল বা ইউজারনেম সেট করতে পারবেন। কোনও ব্যক্তি আপনার ফোন নম্বর না জানলেও, সেই ইউজারনেম ব্যবহার করেই আপনার সঙ্গে চ্যাট শুরু করতে পারবেন। বিশেষ করে গ্রুপ চ্যাট বা নতুন পরিচিতদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ এই ফিচারের নির্দিষ্ট লঞ্চ তারিখ জানায়নি, তবে পরীক্ষার অগ্রগতি দেখে অনুমান করা হচ্ছে, আগামী কোনও আপডেটের সঙ্গেই এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু হতে পারে।
আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ
আরও পড়ুন- নতুন বছরে কতটা দামি হচ্ছে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম? জানলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন- আগামী এক বছর আর রিচার্জ নয়! বিরাট ঘোষণায় বাজারে সুনামি তুলল Jio, হ্যাপি নিউ ইয়ার প্ল্যানের বড় চমক
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us