/indian-express-bangla/media/media_files/2025/08/30/youtube-income-tips-2025-08-30-14-45-19.jpg)
ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন কীভাবে? জানুন আয়ের সহজ টিপস
YouTube Income: ইউটিউবে ১ বিলিয়ন ভিউ শুনতে যেমন চমকপ্রদ, তেমনই এই ভিউ থেকে হওয়া আয় নিয়েও কৌতূহলের শেষ নেই। আজকের ডিজিটাল যুগে ইউটিউব আর শুধু বিনোদনের প্ল্যাটফর্ম নয়, বরং অনেকের জন্য এটি হয়ে উঠেছে আয়ের অন্যতম প্রধান মাধ্যম। প্রায়ই এমন খবর শোনা যায় যে কোনও একটি ভিডিও ১০০ কোটি কিংবা ১ বিলিয়ন ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে। সেখান থেকেই স্বাভাবিক প্রশ্ন উঠে আসে ইউটিউবে ১ বিলিয়ন ভিউ হলে একজন কনটেন্ট ক্রিয়েটর আসলে কত টাকা আয় করেন?
১ বিলিয়ন ভিউ কোনও সাধারণ সাফল্য নয়। বিশ্বজুড়ে হাতে গোনা কয়েকটি ভিডিওই এই মাইলফলক ছুঁতে পারে। তবে শুধুমাত্র ভিউয়ের সংখ্যাই আয়ের একমাত্র মাপকাঠি নয়। ভিডিওর বিষয়বস্তু, দর্শকের ধরণ, দেশ, বিজ্ঞাপনের ধরন ও ওয়াচ টাইম এই সবকিছু মিলেই ইউটিউব আয়ের পরিমাণ নির্ধারণ করে।
ইউটিউব মূলত বিজ্ঞাপনের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের অর্থ প্রদান করে। কোনও ভিডিওতে দেখানো বিজ্ঞাপন কতবার দেখা হল বা কতজন সেটি স্কিপ করলেন, তার উপর ভিত্তি করে আয় তৈরি হয়। এই আয় সাধারণত CPM (প্রতি ১০০০ ভিউতে বিজ্ঞাপনদাতার খরচ) এবং RPM (প্রতি ১০০০ ভিউয়ে ক্রিয়েটরের প্রকৃত আয়) দিয়ে হিসাব করা হয়।
ভারতে গড় হিসাবে ইউটিউবের RPM প্রতি ১০০০ ভিউয়ে প্রায় ২০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা বা তারও বেশি হতে পারে। যদি গড়ে ৫০ টাকা RPM ধরা হয়, তাহলে ১ বিলিয়ন ভিউ থেকে আনুমানিক আয় দাঁড়ায় প্রায় ৫ কোটি টাকা। RPM যদি ১০০ টাকায় পৌঁছায়, তাহলে সেই আয় বেড়ে প্রায় ১০ কোটি টাকা হতে পারে। আর কোনও চ্যানেলের RPM যদি ২০০ টাকার কাছাকাছি হয়, সেক্ষেত্রে ১ বিলিয়ন ভিউ থেকে আয় ২০ কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। অর্থাৎ, ১ বিলিয়ন ভিউ মানেই কয়েক কোটি টাকা আয়ের সম্ভাবনা।
তবে সব ইউটিউবারের আয় একরকম হয় না। কনটেন্টের ধরন এখানে বড় ভূমিকা রাখে। প্রযুক্তি, ফিনান্স বা ব্যবসা বিষয়ক ভিডিওতে বিজ্ঞাপনদাতারা বেশি টাকা খরচ করেন, ফলে এই ধরনের চ্যানেলের RPM তুলনামূলকভাবে বেশি হয়। অন্যদিকে, মিউজিক ভিডিও, কমেডি বা ভাইরাল শর্ট ভিডিওতে ভিউ বেশি হলেও RPM সাধারণত কম থাকে। এছাড়া দর্শকের ভৌগোলিক অবস্থান, ভিডিও দেখার সময় এবং বিজ্ঞাপনের সংখ্যা ও মানও আয়ের ওপর প্রভাব ফেলে।
বিজ্ঞাপন আয়ের পাশাপাশি ইউটিউবারদের আয়ের আরও একাধিক উৎস রয়েছে। ব্র্যান্ড ডিল, স্পনসরশিপ, সুপার চ্যাট, চ্যানেল মেম্বারশিপ এবং নিজস্ব পণ্য বিক্রির মাধ্যমেও তারা বড় অঙ্কের টাকা উপার্জন করেন। অনেক ক্ষেত্রে দেখা যায়, একটি জনপ্রিয় ভিডিওর সঙ্গে যুক্ত ব্র্যান্ড ডিল থেকেই বিজ্ঞাপন আয়ের চেয়েও বেশি টাকা আসতে পারে। তাই ইউটিউবে ১ বিলিয়ন ভিউ কেবল জনপ্রিয়তার চিহ্ন নয়, বরং তা কোটি টাকার আয়ের সম্ভাবনা খুলে দিতে পারে।
আরও পড়ুন-২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে AIRTEL-এর রিচার্জ প্ল্যানের দাম, আজই ফায়দা নিন, এক বছর থাকুন টেনশন ফ্রি!
আরও পড়ুন-এ কীভাবে মিলবে Golden Button? মাসে আয় শুনলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন- আইফোনে এবার ধামাকা অফার, একাধিক প্রিমিয়াম মডেলে বিরাট ছাড়ের বড় সুযোগ
আরও পড়ুন- নতুন বছরে কতটা দামি হচ্ছে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম? জানলে মাথা ঘুরে যাবে
আরও পড়ুন- আগামী এক বছর আর রিচার্জ নয়! বিরাট ঘোষণায় বাজারে সুনামি তুলল Jio, হ্যাপি নিউ ইয়ার প্ল্যানের বড় চমক
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us