/indian-express-bangla/media/media_files/2025/11/03/donald-trump-nuclear-tests-statement-npt-treaty-2025-11-03-14-02-43.jpg)
দেশে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ!
ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে সে দেশের রাজধানী কারাকাসে অবস্থিত বাসভবন থেকে মাদক ও অবৈধ অস্ত্র পাচারের অভিযোগে ‘অপহরণ’-এর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আগরতলায় বিক্ষোভে নামল রাজ্যের চারটি বাম যুব ও ছাত্র সংগঠন। বুধবার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে কুশপুত্তলিকা দাহ করা হয়।
এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে বাম ছাত্র সংগঠন এসএফআই ও টিএসইউ এবং যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। আগরতলা এলাকায় একটি বিক্ষোভ মিছিলের শেষে সিপিআইএমের যুবনেতা নবারুণ দেব বলেন, ভেনেজুয়েলা একটি সার্বভৌম রাষ্ট্র। খনিজ সম্পদ ও পেট্রোলিয়ামে সমৃদ্ধ এই দেশের অর্থনীতি ধ্বংস করতেই যুদ্ধবাজ সাম্রাজ্যবাদী শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গভীর রাতে চোরের মতো হানা দিয়ে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে অপহরণ করেছে বলে অভিযোগ তোলেন তিনি।
নবারুণ দেব আরও বলেন, এটি একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর সরাসরি আঘাত এবং বিশ্ব রাজনীতিতে আমেরিকার দাদাগিরিরই বহিঃপ্রকাশ। আজ ভেনেজুয়েলা, কাল কলম্বিয়া, পরশু ভারত বা বাংলাদেশ—যে কোনও দেশের ক্ষেত্রেই এমন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এই ধরনের আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতেই ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে বলে জানান বাম নেতৃত্ব।
এদিকে, এই ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন বিরোধী দলও সোচ্চার হয়েছে। সিপিআইএম, সিপিআই এবং অন্যান্য বামফ্রন্টভুক্ত রাজনৈতিক দল মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা অভিযানকে সার্বভৌমত্বে হস্তক্ষেপ বলে নিন্দা করেছে। রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একনায়কতান্ত্রিক ও অভিভাবকসুলভ আচরণের কঠোর সমালোচনা করেন।
আরও পড়ুন- ভোটের মুখে বঙ্গ BJP-র মাস্টারস্ট্রোক! সংগঠনে বিরাট রদবদল! বড় দায়িত্বে সৌমিত্র, আর কারা কোন পদে?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us