/indian-express-bangla/media/media_files/2024/12/20/j2TnJNqydi17ei0eWQB7.jpg)
Crime news: প্রতীকী ছবি।
পিস্তল ও নেশার জন্যে ব্যবহৃত কফ সিরাপ সহ আগরতলা (agartala) রেল স্টেশনে আরপিএফ এবং রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের হাতে আজ আটক হয়েছে দুই যুবক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে ত্রিপুরা পুলিশের ডিআইজি রতিরঞ্জন দেবনাথ জানিয়েছেন, "রেলওয়ে পুলিশ ফোর্স এবং রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তরের সাদা পোশাকের কর্মীরা মিলে যৌথভাবে আগরতলা রেল স্টেশন থেকে বিহারের দুই যুবককে আমরা গ্রেফতার ( Arrested) করেছি। তাদের কাছ থেকে একটি পিস্তল, দুটি তাজা কার্তুজ, ১০০ বোতল অবৈধ কফ সিরাপ পাওয়া গিয়েছে"।
পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন যে পিস্তলটি কোন ফ্যাক্টরিজাত আগ্নেয়াস্ত্র না দেশি বন্দুক, এ নিয়ে তদন্ত চলছে এবং টেকনিক্যাল রিপোর্ট হাতে এলে আগ্নেয়াস্ত্রটির বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
আপাতত সমস্ত তথ্য প্রমাণাদি রাজ্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে এবং তদন্ত সম্পন্ন হলে ঘটনার সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা অথবা আগ্নেয়াস্ত্র এবং বাজেয়াপ্ত মাদকদ্রব্য গুলি কোথায় কাদের উদ্দেশ্যে যাচ্ছিল এ বিষয়ে নতুন তথ্য বেরিয়ে আসতে পারে বলে আশা প্রকাশ করেছে পুলিশ।
ধৃতদের একজনের নাম কার্তিক যাদব এবং অপরজনের নাম আমোদ। এদের দুজনের বিরুদ্ধেই নেশাবিরোধী আইন এনডিপিএস এবং আর্মস এ্যাক্ট অনুযায়ী মামলা নথিভুক্ত করা হয়েছে।
ধৃতদের নামধাম, পূর্বসংঘটিত অপরাধ ইত্যাদি তথ্য প্রমাণাদি খোঁজ করে দেখা হবে, পাশাপাশি সম্ভাব্য শরিকদের খোঁজার জন্যে এদের ওপর জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন-Yusuf Pathan: ‘আমি তো এখানেই ছিলাম’, অবশেষে বেলডাঙায় নিহত শ্রমিকের বাড়িতে গিয়ে দাবি সাংসদ ইউসুফের
৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরায় (tripura) গত বছরের ১৫ই নভেম্বর ভারত বাংলাদেশ সীমানার পাশে সিপাহিজলা জেলার শ্রীমন্তপুর ল্যান্ড কাস্টম স্টেশনের কাছে একটি জায়গায় পিস্তল, চার রাউন্ড ফাঁকা বুলেট, ম্যাগাজিন ইত্যাদি সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনার ১০ দিনের মুখেই আগরতলা শহরের উপকণ্ঠে আমতলী বাইপাস এলাকায় দুটি পিস্তল এবং চারটি ম্যাগাজিনসহ মোট তিনজনকে গ্রেফতার করেছিল ত্রিপুরা পুলিশ।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us