বাংলাদেশ সীমান্তে রহস্যজনক গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান! ত্রিপুরায় চাঞ্চল্য

Tripura Bangladesh border: বাংলাদেশ সীমান্তের ত্রিপুরা ফ্রন্টিয়ার্সে কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান বিপিন কুমার। ধর্মনগর হাসপাতালে চিকিৎসাধীন, অবস্থা স্থিতিশীল।

Tripura Bangladesh border: বাংলাদেশ সীমান্তের ত্রিপুরা ফ্রন্টিয়ার্সে কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান বিপিন কুমার। ধর্মনগর হাসপাতালে চিকিৎসাধীন, অবস্থা স্থিতিশীল।

author-image
Debraj Deb
New Update
BSF jawan shot  ,Tripura Bangladesh border  ,BSF jawan injured,  Dharmanagar border incident  ,North Tripura BSF  ,Maheshpur border firing  ,BSF 97 battalion,  India Bangladesh border news  ,Tripura border security,  BSF jawan hospitalised,বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ  ,ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত,  ধর্মনগর সীমান্ত ঘটনা,  উত্তর ত্রিপুরা বিএসএফ , মহেশপুর সীমান্ত গুলি  ,বিএসএফ ৯৭ নম্বর ব্যাটালিয়ন,  সীমান্তে গুলির ঘটনা,  বাংলাদেশ সীমান্ত খবর,  ত্রিপুরা সীমান্ত নিরাপত্তা,  আহত বিএসএফ জওয়ান

প্রতীকী ছবি।

বাংলাদেশ সীমান্তের ত্রিপুরা ফ্রনটিয়ার্সে আজ একজন সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর জওয়ানকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার্মহেশপুর এলাকায় ৯৭ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান বিপিন কুমারকে কর্তব্যরত সময় আজ গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। তাঁর সহযোগীরা দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। 

Advertisment

ধর্মনগর জেলা হাসপাতালে একজন কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, "আজকে একজন রোগী, ৩৫ বছর বয়সী বিপিন কুমার নামে একজন বিএসএফ জওয়ানকে কাঁধের বাঁদিকের দুটি গুলির আঘাতসহ এখানে আনা হয়েছে। রোগী প্রাথমিকভাবে খুবই সংকটজনক অবস্থায় ছিল। প্রাথমিকভাবে চিকিৎসা শুরু করার পর এখন তিনি স্থিতিশীল রয়েছেন। সিটি স্ক্যান করা হয়েছে; রিপোর্ট এলে তার ভিত্তিতে পরবর্তী চিকিৎসার জন্য তাঁকে আগরতলায় পাঠানো হয়েছে। আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন"।

আরও পড়ুন- ১৬ লক্ষ উদ্বাস্তুকে আশ্রয় দেওয়া ত্রিপুরার প্রতিও আজ হুমকির সুর! ইতিহাস ভুলছে ঢাকা?

গুলি কিভাবে লেগেছে, কিংবা কি ধরনের আগ্নেয়াস্ত্রের গুলি ছিল এগুলি, এসব তথ্য এখনও অবধি জানা যায়নি। বিএসএফ এর তরফে কোন বিবৃতি প্রদান করা হয়নি, বাহিনীর আধিকারিকদের সাথে এবিষয়ে যোগাযোগ করতে চেষ্টা করা হয়েছিল কিন্তু খবর লেখা অবধি কারও সাথে কথা বলা সম্ভব হয়নি। সংবাদসূত্রে জানা গিয়েছে, আগরতলায় গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালে রেফার করে আনা হয়েছে আহত বিএসএফ জওয়ানকে। এখানে অস্ত্রোপচারের পর তিনি নিরাপদ রয়েছেন বলে জানা গিয়েছে।
তবে তাঁর কাঁধে যে দুটি গুলি লেগেছে, তার দুটিই তাঁর নিজস্ব সার্ভিস রাইফেল থেকে ছোঁড়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। সীমান্তের ওপার থেকে কোন গুলি চলেনি বলেও জানিয়েছে সূত্রটি।

আরও পড়ুন-বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে উত্তাল ত্রিপুরা, বন্ধ ভিসা পরিষেবা!

তিনদিক থেকে বাংলাদেশ দিয়ে ঘেরা ছোট্ট রাজ্য ত্রিপুরা একমাত্র আসাম এবং মিজোরামের মধ্য দিয়ে ভারতীয় মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত। বাংলাদেশের সঙ্গে ৮৫৬ কিমি আন্তর্জাতিক সীমানা রয়েছে ত্রিপুরায়। তার অধিকাংশ জায়গায় কাঁটাতারের বেড়া থাকলেও কিছু বিক্ষিপ্ত জায়গায় এখনও স্থানীয় সমস্যার কারণে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন-Humayun Kabir: দল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল! হঠাৎ বিরাট ইউ-টার্ন হুমায়ুন কবীরের

Bangladesh tripura BSF India-Bangladesh Border