Tripura News: প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে মানহানির মামলা করল ত্রিপুরার বিরোধী CPIM

ত্রিপুরার বিরোধী সিপিআইএম প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছে। ত্রিপুরা সুন্দরী মন্দিরে নকল আভূষণ বিতর্কে মিথ্যে অভিযোগ ছড়ানোর প্রতিক্রিয়াতেই এই পদক্ষেপ।

ত্রিপুরার বিরোধী সিপিআইএম প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছে। ত্রিপুরা সুন্দরী মন্দিরে নকল আভূষণ বিতর্কে মিথ্যে অভিযোগ ছড়ানোর প্রতিক্রিয়াতেই এই পদক্ষেপ।

author-image
Debraj Deb
New Update
Biplab Kumar Deb,  Tripura CPIM,  Defamation case Tripura,  Tripura politics news , Tripura former Chief Minister,  Jitendra Chowdhury  ,Tripura Sundari Temple controversy,  CPIM vs BJP Tripura,  Biplab Deb allegations,  Tripura political dispute,বিপ্লব কুমার দেব  ,ত্রিপুরা সিপিআইএম,  মানহানির মামলা  ,ত্রিপুরা রাজনীতি  ,জিতেন্দ্র চৌধুরী  ,ত্রিপুরা সুন্দরী মন্দির বিতর্ক,  বাম বনাম বিজেপি ত্রিপুরা,  প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব,  ত্রিপুরা খবর  ,সিপিআইএম মামলা

Biplab Deb: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

ত্রিপুরার বিরোধী সিপিআইএম প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছে। ত্রিপুরা সুন্দরী মন্দিরে নকল আভূষণ বিতর্কে মিথ্যে অভিযোগ ছড়ানোর প্রতিক্রিয়াতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন সিপিআইএম নেতা জিতেন্দ্র চৌধুরী।

Advertisment

প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে মানহানির মামলা করল ত্রিপুরা বিরোধী সিপিআইএম। চলতি বছরের এপ্রিল মাসে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব বলেছিলেন অতীতে বাম জমানায় রাজ্যের ঐতিহাসিক ত্রিপুরা সুন্দরী মন্দির থেকে স্মর্ণালংকার বিক্রি করে নকল আভূষণ দিয়ে মন্দিরের দানবাক্স ভর্তি করে রাখা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি।

আরও পড়ুন- Adhir Chowdhury: ওয়াকফ আইন নিয়ে নয়া বিতর্ক, রাজ্যপালের দ্বারস্থ অধীর, কংগ্রেস নেতার অভিযোগে বিপাকে তৃণমূল?

২০১৮ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হবার পরেই এই ঘটনা জানতে পেরেছিলেন বলে মন্তব্য করেছিলেন তিনি। তখনই তাঁর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল সিপিআইএম, পরবর্তী সময়ে তার কাছে এ বিষয়ে উকিল নোটিশ পাঠানো হয় বলে জানিয়েছেন রাজ্য সিপিআইএম প্রধান, পলিটব্যুরো সদস্য এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এসবের কোন কিছুতেই বিপ্লব দেব জবাব দেননি; অতএব বাধ্য হয়েই আদালতে তার বিরুদ্ধে মানহানির মামলা রুজু করেছে সিপিআইএম দল, বক্তব্য জিতেন্দ্র চৌধুরীর।

আরও পড়ুন- Calcutta High Court: কলকাতা হাইকোর্টের বড় সিদ্ধান্ত, ২০১৬ সালের SSC-এর ওয়েটিং লিস্টের প্রার্থীরা পাচ্ছেন ইন্টারভিউয়ের সুযোগ!

স্থানীয় বিচারবিভাগীয় আদালতে আজ এবিষয়ে একটি মামলা দায়ের করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী বলেছেন, মিথ্যে বিভ্রান্তিকর বক্তব্য পেশ করে দলের লাখো লাখো সমর্থকদের অনুভূতি তে আঘাত করেছেন বিপ্লব দেব এবং নির্দিষ্টভাবে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য অপচেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

আরও পড়ুন-West Bengal news Live Updates: মর্মান্তিক বাইক দুর্ঘটনায় কলকাতা পুলিশের এএসআইয়ের মৃত্যু, শোকের ছায়া পুলিশ মহলে

"এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত এবং সে জন্যই আমরা আজ আদালতে গিয়েছি," বলেছেন সিপিআইএম নেতা জিতেন্দ্র চৌধুরী। কুড়ি বছর একটানা বাম শাসনের পর ২০১৮ সালে বামেদের গড় ধ্বসিয়ে দিয়ে বিপুল ভোটে জয়ী হয়ে রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি আইপিএফটি জোট। ৬০টি আসনের রাজ্য বিধানসভায় এককভাবে ৩৬ টি আসন এবং জোট সঙ্গী আইপিএফটির ৮টি আসন - মোট ৪৪ টি আসন নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে ২০১৮ সালে রাজ্যে প্রতিষ্ঠিত হয় বিজেপির নেতৃত্বাধীন সরকার। 

চার বছরের মাথায় বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়া হয়। এক বছর পর ২০২৩ সালে পরবর্তী বিধানসভা নির্বাচনে ৩২ টি আসন নিয়ে আবারো জয়ী হয় বিজেপি। সঙ্গে অবশ্যই এবার আইপিএফটির মাত্র একজন বিধায়ক এবং দু'বছর আগেই সদ্য জন্ম হওয়া দল তিপ্রা মথার ১৩ জন বিধায়ক। এবার সরকারের মুখ বিপ্লব দেবের একদা নিকট সঙ্গী, প্রখ্যাত দন্তচিকিৎসক ডক্টর মানিক সাহা।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন থেকে নির্বাচিত হয়ে সাংসদ হন বিপ্লব কুমার দেব। সর্বশেষ পাওয়া খবরে সাংসদ বিপ্লব দেবের কার্যালয় থেকে এবিষয়ে কোন মন্তব্য করা হয়নি, তাঁর দপ্তরের কারো সঙ্গে এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্যে যোগাযোগ করা সম্ভব হয়নি।

bjp tripura CPIM BJP MP Biplab Deb