/indian-express-bangla/media/media_files/2025/05/16/ppqDhAnCYZEpH3DqGpTb.jpg)
প্রতীকী ছবি।
মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার বিরুদ্ধে ছয় মাস আগে কুৎসা করার অভিযোগে যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামকে গ্রেপ্তার করলো ত্রিপুরা পুলিশ। আগরতলা শহরের উপকণ্ঠে ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্তের কাছে জয়পুর এলাকা থেকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে তাকে।
এপ্রসঙ্গে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় আজ জানিয়েছেন গত বছরের ০৮ জুনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শাহজাহান ইসলাম অপপ্রচার করেছিল বলে অভিযোগ রয়েছে। "আমরা তখন একটি মামলা নথিভুক্ত করে তার ভাই এবং বাবাকে গ্রেপ্তার করেছিলাম। কিন্তু তখন পলাতক ছিল শাহজাহান। আমরা গোপন সূত্রে খবর পেয়েছিলাম যে গতকাল জয়পুর এলাকায় লুকিয়ে ছিল শাহজাহান এবং সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করে আনি," জানিয়েছেন তিনি।
আরও পড়ুন- কোষাগার ফাঁকা, চাকরি ছাঁটাই! শতাব্দী প্রাচীন পুরসভায় অচলাবস্থা চরমে
পলাতক থাকাকালীন জেলা আদালতে জামিনের আবেদন করেছিল শাহজাহান কিন্তু সেই আবেদনে তার সই জাল করা হয়েছিল বলে অভিযোগ করে ওপর একটি মামলাও তার বিরুদ্ধে দায়ের করা হয়েছিল।
"তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় দুটি আলাদা মামলা দায়ের করা হয়েছিল। আমরা তার উপর জিজ্ঞাসাবাদ চালাচ্ছি," জানিয়েছেন পুলিশ আধিকারিকেরা। গত বছর জুন মাসে ত্রিপুরার গোমতী জেলায় ইদুজ্জোহা অথবা বকরি ঈদ উপলক্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে গরু কাটার ঘটনাকে কেন্দ্র করে কিছু স্পর্শকাতর ঘটনার উপলক্ষে রাজ্য সরকার, রাজ্যের পুলিশ এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কিছু শ্লেষাত্মক মন্তব্য করার পর আগরতলা শহরের শান্তিপাড়া এলাকাস্থিত শাহজাহান ইসলাম এর বাড়িতে কিছু সমাজদ্রোহিরা আক্রমণ করে।
আরও পড়ুন-Dzongu: যেখানে প্রকৃতি কথা বলে, মানুষ শোনে! হিমালয়ের কোলে লুকিয়ে থাকা স্বর্গ ‘জোঙ্গু’
ওই ঘটনার অব্যবহিত পরেই শাহজাহান ইসলামের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে মামলা দায়ের করা হলে শাহজাহানকে পলাতক পেয়ে তার বাবা ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্যে গ্রেপ্তার করে আনে পুলিশ। মাসখানেক পর অবশ্য তাদের দুজনকে ছেড়ে দেওয়া হয়েছিল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us