/indian-express-bangla/media/media_files/2025/12/23/prots-2025-12-23-07-42-03.jpg)
Tripura Bangladesh relations: বাংলাদেশের হিংসার বিরুদ্ধে প্রতিবাদ ত্রিপুরায়।
একমাত্র আসাম এবং মিজোরামের মধ্য দিয়ে ভারতীয় মূল ভূখণ্ডের সাথে যুক্ত। বাংলাদেশের সাথে ৮৫৬ কিমি আন্তর্জাতিক সীমানা রয়েছে ত্রিপুরায়; তার অধিকাংশ জায়গায় কাঁটাতারের বেড়া থাকলেও কিছু বিক্ষিপ্ত জায়গায় এখনো স্থানীয় সমস্যার কারণে কাঁটাতারের বেড়া দেয়া সম্ভব হয়নি।
১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় বিশাল সংখ্যক উদ্বাস্তু সাবেক পূর্ব পাকিস্তান থেকে এসে আশ্রয় নিয়েছিল ত্রিপুরায়। তৎকালীন সময়ে মাত্র ১৫ লক্ষ লোকের বসবাস ছিল ত্রিপুরায়, কিন্তু আশ্রয় মিলেছিল ১৬ লক্ষ উদ্বাস্তু শরণার্থীর। যুদ্ধের শেষভাগে বাস্তবত: পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে বাংলাদেশী মুক্তিযোদ্ধাদের যুদ্ধের অস্থায়ী কেন্দ্র হয়ে উঠেছিল আগরতলা শহর।
মেলাঘর, সিমনা সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছিল মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শিবির; আগরতলার গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতাল হয়ে উঠেছিল মুক্তিযোদ্ধাদের জন্যে একমাত্র গুরুতর চিকিৎসাকেন্দ্র। এছাড়াও বিভিন্ন ফিল্ড হাসপাতালে মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় নিয়োজিত ছিলেন ত্রিপুরার কৃতী সন্তান পদ্মশ্রী স্বর্গীয় ড. রথীন দত্তসহ আরো অনেকে।
আরও পড়ুন- Mamata Banerjee: 'নেতারা নয়, কর্মীরাই রুখবে বিজেপিকে', নেতাজি ইন্ডোরের ভাষণে আগুন মমতার
ত্রিপুরার সাথে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আত্মিক টান থাকলেও গতবছর আগষ্ট মাসে শেখ হাসিনা নেতৃত্বাধীন সাবেক আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সীমান্তের দুদিকে সম্পর্কে চিড় ধরে।
বাংলাদেশের ক্ষমতাসীন মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস এর মুখ থেকে সেভেন সিস্টার্সের ল্যান্ডলকড হওয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলে বাংলাদেশকেই একমাত্র সমুদ্রের অভিভাবক হিসেবে চিহ্নিত করার মধ্যে হুমকির শুরু শোনা গেছে।
আরও পড়ুন- পাশের ঘর থেকে স্বামীর গোঙ্গানির আওয়াজ, ছুটে এলেন স্ত্রী, যা দেখলেন কল্পনারও বাইরে
সেদেশের নেতা উসমান হাদির মুখে উত্তরপূর্ব রাজ্যগুলিকে দখল করে নেবার হুমকি থেকে শুরু করে বাংলাদেশের এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এর কন্ঠে উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলির উগ্রপন্থী বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে বাংলাদেশ আশ্রয় এবং সাহায্য দেবার কথা শোনা গেছে।
আরও পড়ুন- কলকাতা পুলিশের চাকরির পরীক্ষায় হুলস্থূল, যা ঘটল, জানলে আঁতকে উঠবেন আপনিও
এসবের প্রতিবাদে ভারতে, বিশেষ করে ত্রিপুরায়, বিশাল অংশের মানুষের মধ্যে প্রচণ্ড বিক্ষোভ ও প্রতিক্রিয়াও দেখা গেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us