Tripura News: এডিসির জমি ‘জবরদখল’! বিশ্রামগঞ্জ ইস্যুতে বিজেপি-তিপ্রা মথা সংঘাত চরমে, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি প্রদ্যুতের

BJP-Tipra Motha Rift: ত্রিপুরায় এডিসি নির্বাচনের আগে বিজেপি-তিপ্রা মথা সংঘাত চরমে! বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত গঠন নিয়ে জমি দখলের অভিযোগ প্রদ্যুৎ কিশোরের। সংবিধানের ষষ্ঠ তফসিল লঙ্ঘনের দায়ে এবার কি আইনি লড়াইয়ে নামছে মথা? জানুন বিস্তারিত।

BJP-Tipra Motha Rift: ত্রিপুরায় এডিসি নির্বাচনের আগে বিজেপি-তিপ্রা মথা সংঘাত চরমে! বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত গঠন নিয়ে জমি দখলের অভিযোগ প্রদ্যুৎ কিশোরের। সংবিধানের ষষ্ঠ তফসিল লঙ্ঘনের দায়ে এবার কি আইনি লড়াইয়ে নামছে মথা? জানুন বিস্তারিত।

author-image
Debraj Deb
New Update
Tripura Politics  ,BJP-Tipra Motha Rift  ,Pradyot Kishore Manikya Debbarma , Bishramganj Nagar Panchayat Dispute,  TTAADC Election 2026  ,Sixth Schedule Violation,  ADC Land Encroachment Allegation,  Kokborok Script Controversy,  Tripura Tribal Areas Autonomous District Council,ত্রিপুরা রাজনীতি,  বিজেপি-তিপ্রা মথা দ্বন্দ্ব  ,প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মা  ,বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত,  এডিসি নির্বাচন ২০২৬,  ষষ্ঠ তফসিল সুরক্ষা  ,এডিসির জমি জবরদখল  ,ককবরক বিতর্ক  ,ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ

BJP-Tipra Motha Rift:বিজেপি এবং তিপ্রা মথা দলের মধ্যে ফাটলের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে।

Tripura Politics: ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের মাত্র দু'মাস আগে রাজ্যের শাসক জোট শরিক বিজেপি এবং তিপ্রা মথা দলের মধ্যে ফাটলের ইঙ্গিত স্পষ্ট হয়ে গেছে। গত বেশ কয়েক মাস ধরেই দুই শরিকের মধ্যে সম্পর্ক অবনতিশীল রয়েছে। একের পর এক রাজনৈতিক সংঘর্ষ, মতবিরোধ, পাহাড়ে রাজনৈতিক জমি দখলের লড়াই - সব মিলিয়ে দুই শরিকের ঘর খুব একটা ভালো নেই বলে অত্যুক্তি হবে না।

Advertisment

এরই মাঝে রাজ্যের ১৯টি উপজাতি গোষ্ঠীর অধিকাংশের মুখের ভাষা ককবরক এর লিপি বিতর্ক নিয়ে দুপক্ষের মধ্যে তরজা আরো একধাপ পারদ চড়িয়েছে। গত সপ্তাহে সিপাহিজলা জেলার বিশ্রামগঞ্জ শহরটিকে নগর পঞ্চায়েত ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।

রাজ্যের প্রায় ৭০ শতাংশ জায়গা জুড়ে রয়েছে উপজাতি জেলা পরিষদ এলাকায়। তবে বিচ্ছিন্নভাবে রাজ্যে বিস্তৃত এই জেলা পরিষদ অঞ্চল অনেক জায়গাতেই সাধারণ অঞ্চলের সাথে এপিঠ ওপিঠ মিলে রয়েছে। বিশ্রামগঞ্জ এলাকাতেও কিছু জায়গা সাধারণ অঞ্চলের রয়েছে, কিছু এলাকা উপজাতি জেলা পরিষদের অধীনে রয়েছে।

Advertisment

আরও পড়ুন- West Bengal news Live Updates: বড় খবর: আজই শেষ দিন নয়? ভোটার তালিকা সংশোধন নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন!

সংবিধানের ষষ্ঠ তফসিলের সুরক্ষাপ্রাপ্ত এডিসি এলাকায় অধীনস্থ অঞ্চলসমূহকে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত এর অধীনে জোর করে নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ করে তিপ্রা মথা দলের প্রধান বলেছেন জেলা পরিষদের এলাকা অবৈধ দখল করে নেয় হয়েছে নগর পঞ্চায়েতের নামে।

তিপ্রা মথা প্রধান প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মা আজ বিকেলে এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণ চন্দ্র জমাতিয়া, প্রাক্তন এডিসি মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের সিকে জমাতিয়া, তিপ্রা মথা দলীয় নেতৃত্বসহ একটি প্রতিনিধিদল নিয়ে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের কার্যনির্বাহী আধিকারিকের তথা বিশ্রামগঞ্জ মহকুমাশাসক বিঙ্কি সাহার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আরও পড়ুন-Burkhulung: স্বপ্ন নয় সত্যি! বাংলার এই পাহাড়ি গ্রামের মন্ত্রমুগ্ধকর নৈঃস্বর্গিক শোভা সুইজারল্যান্ডকেও হার মানাবে

সাক্ষাৎ করার সময় প্রতিনিধিদের পক্ষে অভিযোগ করা হয়েছে, বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের ৩০ শতাংশ এলাকা এডিসি প্রশাসনের এক্তিয়ারে আসে। নগর পঞ্চায়েতের সীমানার ডিমার্কেশন চেয়ে গোটা বিষয়টি সম্পর্কে স্পষ্টিকরণও চেয়েছে প্রতিনিধি দল।

বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রদ্যুৎ কিশোর রাজ্য প্রশাসনের প্রতি কড়া সমালোচনা করে বলেন যথাযথ ম্যাপ এবং ব্যবস্থা অনুসরণ না করে কেবলমাত্র প্রাকৃতিক সীমা অথবা ন্যাচারাল বাউন্ডারি এবং ভোটার লিস্টের উপর নির্ভর করে একরৈখিকভাবে নগর পঞ্চায়েতের সীমানা নির্ধারণ করা হয়েছে। স্বশাসিত জেলা পরিষদ এলাকা দখল করে সাধারণ এলাকার বাড়াবার উদ্দেশ্যেই এই কাজটি করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। 

আরও পড়ুন-West Bengal Weather: শীত কি তবে শেষবেলায় ব্যাটিং শুরু করল? আগামী ২৪ ঘণ্টায় বড় বদল দক্ষিণবঙ্গে!

"নগর পঞ্চায়েতের নামে এডিসির জমি জবরদখল করার মতো কাজ আমরা একদমই বরদাস্ত করবো না, এ'বিষয়টি আমরা স্পষ্ট করে দিয়ে এসেছি। এডিসি এলাকায় ভোট করার অর্থ এই নয় যে যেভাবে খুশি এডিসির জমি তুলে দেয়া হবে," তিনি বলেছেন।

এডিসি এলাকা দখল করা সংবিধানের ষষ্ঠ তফসিলের সুরক্ষা লংঘন করার সামিল, একথা বলে প্রদ্যুৎ সাবধান করেছেন, প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতে পিছপা হবেনা উপজাতি জেলা পরিষদ কর্তৃপক্ষ। "যদি এই পদক্ষেপটি অবৈধ হয়, তাহলে এডিসির এক ইঞ্চি জমিও ছেড়ে দেওয়া হবে না। যাদের উপর এই সিদ্ধান্তের প্রভাব পড়বে, তাঁরা জনস্বার্থ মামলা নিয়ে আদালতে যাবে। আমরা তাদের সম্পূর্ণভাবে সমর্থন করবো," তিনি বলেছেন।

প্রদ্যুৎ আরও বলেছেন, সংশ্লিষ্ট নগর পঞ্চায়েতেরটির জন্যে ব্যবহৃত কোন আইনিভাবে স্বীকৃত ম্যাপ দিতে ব্যার্থ হয়েছে স্থানীয় প্রশাসন। বরং ২০২১ এ সংঘটিত শেষ পুরভোটের প্রক্রিয়াকে চূড়ান্ত ধরে নগর পঞ্চায়েতের এলাকা নির্ধারন করা হয়েছে বলে দাবি করেছেন।

আরও পড়ুন- BLO Death: ইচ্ছে ছিল না, তাও ঘাড়ের ওপর চাপানো হয়েছিল কাজ! BLO ডিউটির বলি শিক্ষিকা

"আইনানুগ প্রক্রিয়া ছাড়া উপজাতি এলাকা কি করে ছোট করা সম্ভব? (বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের) প্রায় ৩০ শতাংশ অঞ্চল কোন কারণ ছাড়াই নিয়ে নেওয়া হয়েছে," বলে প্রদ্যুৎ দাবি করেছেন, সাবেক বাম জমানার নীতি চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। পরে বিশ্রামগঞ্জ মহকুমাশাসক বিঙ্কি সাহা জানিয়েছেন, সরেজমিনে ডিমার্কেশন করার জন্যে ভূমি রাজস্ব এবং সেটেলমেন্ট বিভাগের সাথে যোগাযোগ করবে জেলা প্রশাসন।

BJP-Tipra Motha Rift Tripura Politics TTAADC Election 2026