Tripura News: সীমান্তে বজ্রআঁটুনি! তার মাঝেই পুলিশের জালে কে? জানলে চমকে উঠবেন

Tripura News: কড়া সীমান্ত নিরাপত্তার মধ্যেও বুধবার পৃথক জায়গায় দুটি ঘটনায় তিনজন রোহিঙ্গা ব্যক্তি ও দুজন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ।

Tripura News: কড়া সীমান্ত নিরাপত্তার মধ্যেও বুধবার পৃথক জায়গায় দুটি ঘটনায় তিনজন রোহিঙ্গা ব্যক্তি ও দুজন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ।

author-image
Debraj Deb
New Update
bangladeshi arrest,west bengal news,sonarpur news,bangladesh crisis,south 24 parganas,বাংলাদেশি গ্রেপ্তার,পশ্চিমবঙ্গের খবর

Bangladeshi Arrested: বাংলাদেশি গ্রেপ্তার।

Tripura News: কড়া সীমান্ত নিরাপত্তার মধ্যেও বুধবার পৃথক জায়গায় দুটি ঘটনায় তিনজন রোহিঙ্গা ব্যক্তি ও দুজন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। এদিন দুপুর নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর ইন্টার স্টেট বাস টার্মিনাসে তিনজন ব্যক্তিকে দেখে সন্দেহ হওয়ায় তাদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করেন স্থানীয় মোটরস শ্রমিকেরা। ভাষা ও কথাবার্তায় সন্দেহ ঘনীভূত হওয়ায় স্থানীয় নিরাপত্তারক্ষী এবং বিএসএফ কর্মীদের খবর দেন তাঁরা।পরবর্তী সময়ে তাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় থানায়। 
এ'বিষয়ে উত্তর ত্রিপুরা জেলা এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া তিন রোহিঙ্গা ব্যক্তিকে মায়ানমারের মন্দু এলাকার আব্দুল রহিম, ৩০, ইয়াসমিন বেগম, ২৫ এবং ২০ বছর বয়সী রামি আলী হিসেবে চিহ্নিত করা গেছে।
আপাতত: তাদের জিজ্ঞাসাবাদ করছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
অপরদিকে, পশ্চিম ত্রিপুরা জেলায় খোদ রাজধানী শহর আগরতলায় দু'জন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বিকেলে।
এবিষয়ে পশ্চিম আগরতলা থানার দায়িত্বপ্রাপ্ত একজন আধিকারিক জানিয়েছেন, ইমিগ্রেশন আধিকারিকদের সাহায্যে পাভেল কুমার কর নামে হিসেবে একজনকে বাংলাদেশী সন্দেহে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে দাউদ শেখ ও মুন্না মিয়া নামে অপর দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। "তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সীমানা অবৈধভাবে অতিক্রম করা, পাসপোর্ট আইন লংঘন করা ইত্যাদি বিশিয়েনেকটি মামলা নথিভুক্ত করা হয়েছে। আমরা তাদের অপর আরো জিজ্ঞাসাবাদ চালাচ্ছি। তাদের সাথে আরো কেউ জড়িত আছে কিনা কিংবা ঠিক কি উদ্দেশ্যে তারা আমাদের দেশে অবৈধভাবে প্রবেশ করেছিল, সেসব দিক খতিয়ে দেখা হচ্ছে," জানিয়েছে পুলিশ।
গত এক বছরে ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্তে ৫৭ জন রোহিঙ্গা ৬২৮ জন বাংলাদেশী নাগরিক এবং 280 জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে সীমান্ত অনুপ্রবেশ করার সময় গ্রেপ্তার করেছে বিএসএফ। ত্রিপুরায় ৮৫৬ কিমি আন্তর্জাতিক ভারত - বাংলাদেশ সীমান্ত রয়েছে; এর মধ্যে প্রায় ৯৫ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে। অবশিষ্ট অংশে জোরকদমে কাজ চলছে এবং ইতিমধ্যে কড়া নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে বিএসএফ।
Advertisment

tripura