/indian-express-bangla/media/media_files/2024/12/04/vwZTRkqWwvTU9hltooTI.jpg)
new government jobs in Tripura: প্রতীকী ছবি।
Jobs in Tripura: চলতি অর্থবছর শেষ হবার আগেই রাজ্যে নতুন দুটি চিকিৎসা মহাবিদ্যালয় খোলাসহ বিভিন্ন দপ্তরে মোট ৪৪৫ টি নিয়োগের সংবাদ নিয়ে এল রাজ্য সরকার।
গতকাল সন্ধ্যায় রাজ্য মন্ত্রীসভার একটি গুরুত্বপুর্ন বৈঠকে একাধিক সিদ্ধান্তের খবর জানাতে মন্ত্রিসভার মুখপাত্র তথা রাজ্য পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, একটি আয়ুর্বেদিক এবং একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপন করা হবে রাজ্যে। এছাড়া বিভিন্ন দপ্তরে মোট ৪৪৫টি পদে নিয়োগের ঘোষণাও দিয়েছেন তিনি।
এই নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ৫০ জন পুরুষ এবং ৫০ জন মহিলা মিলিয়ে মোট ১০০ জন কে মাল্টিপারপাস ওয়ার্কার অথবা এমপি ডব্লিউ পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
ত্রিপুরা ইনফরমেশন টেকনোলজি সার্ভিস অথবা আই টি ই এস বলে একটি নতুন ক্ষেত্র চালু করার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। তারই অংশ হিসেবে ৩৩০ টি পদ সৃষ্টি করে সেগুলোতে নতুন কর্মী নিয়োগ করার ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়েছে মন্ত্রিসভায়।
আরও পড়ুন- Tarique Rahman oath ceremony: নিরঙ্কুশ জয় বিএনপির, কবে প্রধানমন্ত্রী পদে শপথ তারেক রহমানের?
এর মধ্যে থাকছে ২২০ টি অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদ, ৬৭টি ডেপুটি টেকনিক্যাল অফিসার পদ, ২৪টি টেকনিক্যাল অফিসার পদ এবং ১৯টি সিনিয়র টেকনিক্যাল অফিসার পদ।
এই সমস্ত পদগুলি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এর সরাসরি নিযুক্তি পরীক্ষার মাধ্যমে পূরণ করা হবে। অবশিষ্ট পদগুলি প্রমোশনাল পদ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুন-নবান্ন-দিল্লি সংঘাত চরমে! এবার কি জেলে যাবেন রাজ্যের ৪ দুঁদে অফিসার? নজিরবিহীন হুঁশিয়ারি কমিশনের!
ইনফরমেশন টেকনোলজি সার্ভিসে কাজ করার জন্যে সরকার এবং এআইসিটিই স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি, বিশেষত: ইলেক্ট্রনিক্স এ্যান্ড টেলিকমিউনিকেশন, কমিউটার সায়েন্স কিংবা ইনফর্মেশন টেকনোলজি ইত্যাদি বিষয়ে ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর ইন টেকনোলজি ডিগ্রি অথবা যেকোন সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা এমসিএ ডিগ্রি থাকতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
গত কিছুদিন আগেই বেশকারী উদ্যোগে ত্রিপুরায় রাজ্যের দ্বিতীয় ডেটা সেন্টার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। এর আগে ২০২৪ সালে সরকারি উদ্যোগে রাজ্যের প্রথম ডেটা সেন্টার চালু হয়েছিল।
আরও পড়ুন-West Bengal News Live: 'অধীরকে হারানো আমাদের মস্ত ভুল', ভোটের মুখে অনুশোচনার সুর হুমায়ুনের গলায়!
পার্শ্ববর্তী বাংলাদেশের সাথে সাবমেরিন কেবলের সাহায্যে ত্রিপুরায় রয়েছে দেশের তৃতীয় ইন্টারনেট গেটওয়ে। এছাড়া ত্রিপুরা একটি উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদনকারী রাজ্য।
ইনফর্মেশন টেকনোলজি ক্ষেত্রে বিশাল পরিমাণ বিনিয়োগের আশায় রাজ্যের নিজস্ব ইনফর্মেশন টেকনোলজি সার্ভিস চালু করে আগামীদিনে বিনিয়োগকারীদের জন্যে সবুজ সংকেত দিল সরকার।
এর বাইরে স্বরাষ্ট্র দপ্তরে ৮টি মাল্টি টাস্কিং কর্মচারীর পদ, বিদ্যুৎ দপ্তরের অধীনে ত্রিপুরা রিনিওয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটিতে ৭টি লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীনে ১১০টি ভেটেরিনারি অফিসার পদ সৃষ্টি করা হয়েছে।
আরও পড়ুন- Nobel Controversy:ইউনুসের নোবেলের অর্ধেক কি তসলিমা বেগমের? বিস্ফোরক অভিযোগে সরব তসলিমা নাসরিন!
অন্যদিকে পশ্চিম ত্রিপুরা জেলায় ৬০ জন ছাত্রছাত্রী ভর্তির ক্ষমতা নিয়ে শুরু হয়ে চলেছে নেতাজি সুভাষ হোমিওপ্যাথিক হাসপাতাল।
এদিকে আগরতলা শহরের উপকণ্ঠে রেন্টার্স কলোনি এলাকায় একটি হোমিওপ্যাথিক হাসপাতাল রয়েছে; দেখা এই আপাতত: হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গোমতি জেলার টেপানিয়া অঞ্চলে ৬০ আসনবিশিষ্ট আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। আপাতত: গোমতী জেলার ত্রিপুরাসুন্দরী মন্দির সংলগ্ন চন্দ্রপুর এলাকায় কলেজটি চালু করা হবে বলে জানা গেছে।
এছড়াও স্বরাষ্ট্র দপ্তরের অধীনে দিল্লিতে যেসব ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানরা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত রয়েছে তাদের জন্যে ১লা নভেম্বর, ২০২৪ থেকে হাউস রেন্ট এলাওয়েন্স ২৪ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us