ত্রিপুরার চাকমা উপজাতি সম্প্রদায়ের সঙ্গে দেখা করলেন প্রদ্যুৎ কিশোর, তুলে দিলেন রাজন্য চিহ্ন-অঙ্কিত রৌপ্য মুদ্রা, তলোয়ার

আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রাক্কালে রাজ্যের তফসিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত চাকমা সম্প্রদায়ের প্রধান সমাজপতি তথা রাজ্য কারবারির সাথে দেখা করেন রাজ্যের সাবেক মানিক্য রাজবংশের বর্তমান প্রধান প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মন

আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রাক্কালে রাজ্যের তফসিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত চাকমা সম্প্রদায়ের প্রধান সমাজপতি তথা রাজ্য কারবারির সাথে দেখা করেন রাজ্যের সাবেক মানিক্য রাজবংশের বর্তমান প্রধান প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মন

author-image
Debraj Deb
New Update
ripura Chakma সমাজ  সমাজপতি নির্বাচন ২০২৬  প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মা  রাজবাড়ী প্রথা পুনরুজ্জীবিত  ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ  রাজ্য রাজপরিবার সম্মান  রৌপ্য মুদ্রা ও তলোয়ার  তিপ্রা মথা দল রাজনীতি  উত্তর পূর্ব রাজ্য নতুন জোট

ত্রিপুরার চাকমা সমাজপতির হাতে রাজবংশের প্রধান প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মা

আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রাক্কালে রাজ্যের তফসিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত চাকমা সম্প্রদায়ের প্রধান সমাজপতি তথা রাজ্য কারবারির সাথে দেখা করেন রাজ্যের সাবেক মানিক্য রাজবংশের বর্তমান প্রধান প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মন, সুদূর অতীতের প্রথা পুনরায় চালু করে চাকমা সমাজের প্রধানের হাতে তুলে দিলেন রাজন্য চিহ্ন-অঙ্কিত রৌপ্য মুদ্রা এবং তলোয়ার।
Advertisment
একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান, উপহারপর্ব এবং বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চাকমা সম্প্রদায়ের নবনির্বাচিত সমাজপতি শান্তি বিকাশ চাকমা আজ জানিয়েছেন, "ডিসেম্বর মাসের শেষদিকে আমাদের সম্প্রদায়ের নতুন সমাজপতি নির্বাচন করা হয়েছে। আমাদের সেজন্যে শুভেচ্ছা জানিয়েছেন, রাজবাড়ীতে নিমন্ত্রণ করেছিলেন 'মহারাজ'। আমরা তাই দেখা করতে এসেছিলাম"।
তিনি আরো জানিয়েছেন, সুদূর অতীতে বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের প্রধানদের সাথে সাবেক রাজপরিবারের পক্ষে তৎকালীন রাজারা সৌজন্য সাক্ষাত করতেন এবং রৌপ্য মুদ্রা, তলোয়ার দিয়ে তাদের স্বীকৃতি দিতেন।
"সেই প্রথাকে মান্যতা দিয়েই আমাদের হাতে তিনি এই রাজন্য চিহ্ন অঙ্কিত রৌপ্য মুদ্রা এবং তলোয়ার তুলে দিয়েছেন। আমরা খুবই সম্মানিত বোধ করি," জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা? দু’দশক পর ফের সিঙ্গুরকে ঘিরেই ঘুরে দাঁড়াতে মরিয়া বিজেপি

আরও পড়ুন-'৪০ বার ভাঙন রোধে বাংলাকে টাকা, লুট প্রতিবারই', দুর্নীতি ইস্যুতে সুর চড়ালেন প্রধানমন্ত্রী মোদী

আরও পড়ুন- মোদীর সিঙ্গুর সমাবেশই কী ভোটের আগে খেলা ঘোরাবে? মমতার বিরুদ্ধে লড়াইয়ে এবার 'স্ট্র্যাটেজি বদল' বঙ্গ বিজেপির?

এবিষয়ে সামাজিক মাধ্যমে রাজ্যের সাবেক রাজপরিবারের বর্তমান প্রধান তথা রাজ্য সরকারে ভারতীয় জনতা পার্টির জোট শরিক তিপ্রা মথা দলের প্রধান প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মা জানিয়েছেন, "সাবেক মহারাজাদের বিশিষ্ট ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী প্রধান এবং প্রবীণদের উপহার দেওয়ার ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করে, আমি রাজ্যের বাইরে থেকে একটি বিশেষভাবে কাস্টমাইজড সিলভার-কোটেড ড্যাগার (খঞ্জর) অর্ডার করেছিলাম। ত্রিপুরার মাণিক্য রাজবংশ বিভিন্ন ব্যক্তি ও সম্প্রদায়কে যেভাবে সম্মান করত, সেই প্রাচীন রীতি অনুসরণ করে এটি করা হয়েছে"।
সম্প্রতি কিছু বছরে জোট শরিক বিজেপি এবং তিপ্রা মথা দলের মধ্যে যেভাবে একের পর এক তরজার লড়াই এবং হিংসাত্মক সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে, উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে যে কেউ কাউকে জমি ছেড়ে কথা বলবে না, এটি প্রায় স্পষ্ট হয়ে গেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত।
তাছাড়া গত বছরের শেষদিকে যেভাবে মেঘালয়, আসাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরার বিভিন্ন দলকে একসাথে নিয়ে প্রদ্যুৎ কিশোর, মেঘালয়ের মুখ্যমন্ত্রী তথা এনপিপি দলের প্রধান কনরাড সাংমা ও অন্যান্যরা 'ওয়ান নর্থইস্ট' বলে নতুন দল গঠন করে বলেছেন যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে জাতীয় দলের সাথে প্রক নির্বাচনী জোট না গিয়ে নিজেরাই একা ভয়ে লড়বে নতুন দল, তাতে নতুন রাজনৈতিক সমীকরণ প্রায় স্পষ্টই হয়ে গেছে।
প্রসঙ্গত ২০২১ সালে জন্মগ্রহণ করা তিপ্রা মথা দল মাত্র দুমাস বয়েসেই বামফ্রন্টের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের ফল। প্রায় চারবার একটানা শাসন করার পর উপজাতি জেলা পরিষদে বামেদের একটিও আসন ছিল না সেবছর।
গত প্রায় পাঁচ বছর ধরে এই এডিসি এলাকায় বিভিন্ন প্রশাসনিক কারণে পঞ্চায়েতি রাজ সংস্থার সমকক্ষ ভিলেজ কমিটির নির্বাচন করে উঠতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন। এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিকবার উচ্চ আদালত এবং দেশের শীর্ষ সদালতে গেছে তিপ্রা মথা দল। এখনও সুপ্রিম কোর্টে এবিষয়ে একটি মামলার শুনানি চলছে। চলতি বছরে এডিসির মূল প্রশাসনিক কাউন্সিল এর নির্বাচন হবার কথা রয়েছে। তবে ভিলেজ কমিটির ভোট নিয়ে এখনও কোন সঠিক নির্দেশ আসেনি।
tripura