/indian-express-bangla/media/media_files/2026/01/05/tripura-cold-wave-school-holiday-january-2026-2026-01-05-20-26-37.jpg)
প্রবল শৈত্যপ্রবাহের জের, আগামীকাল থেকে স্কুল ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রবল শৈত্যপ্রবাহের জেরে ত্রিপুরায় ফের স্কুল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী (Tripura CM) ড. মানিক সাহা রবিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি বিদ্যালয়ে আগামী ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত পঠনপাঠন বন্ধ থাকবে।
উল্লেখ্য, চলতি শীতের মরশুমে ত্রিপুরায়(Tripura) সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৪ জানুয়ারি রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াসে। প্রবল ঠান্ডার কারণে এর আগেই ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) এলাকায় বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছিল।
আরও পড়ুন-'আমাকে সন্তুষ্ট করার জন্যই মোদী'....! ফের ভারতকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পেরd
টিটিএএডিসি কর্তৃপক্ষ ৩ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত স্বশাসিত জেলা পরিষদ এলাকার সমস্ত বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেয়। জেলা পরিষদের সহকারী মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের দপ্তর থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়, মুখ্য কার্যনির্বাহী সদস্য ও শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী প্রবল শৈত্যপ্রবাহের কারণে উল্লিখিত সময়সীমায় বিদ্যালয় বন্ধ থাকবে। তবে দশম ও দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়।
আরও পড়ুন- Travel: ফাটাফাটি অপূর্ব এক নয়া সমুদ্রপাড়ের হদিশ কলকাতার নাকের ডগাতেই! যাবেন নাকি?
এদিকে, গত শুক্রবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা আগেই জানিয়েছিলেন, রাজ্য সরকার বিষয়টির উপর কড়া নজর রাখছে এবং শিক্ষার্থীদের অসুবিধার কথা মাথায় রেখেই প্রয়োজন হলে ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হবে, বিশেষ করে প্রাথমিক বিভাগের ক্ষেত্রে।
আরও পড়ুন- রাত থেকেই তীব্র ঠান্ডার প্রবল দাপট, নাজেহাল হবে বাংলা, কোন কোন জেলায় বইবে হিমেল হাওয়ার শীতল স্রোত?
যদিও গতকালের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে, তবুও শীতের প্রকোপ কমেনি। স্থানীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আজ রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদদের মতে, সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় প্রায় ৯ ডিগ্রি কম থাকায় শীতের দাপট বজায় রয়েছে।
আগামীকালও রাজ্যে একই ধরনের আবহাওয়া পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১১ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। পাশাপাশি সারা রাজ্যে আংশিক মেঘলা আকাশের সঙ্গে রাত ও সকালে ঘন কুয়াশার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে পশ্চিম ত্রিপুরা, খোয়াই, সিপাহিজলা, গোমতি ও দক্ষিণ ত্রিপুরার কিছু এলাকায় ঘন কুয়াশা দেখা যেতে পারে।
আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন না হলে আগামী ২ থেকে ৩ দিন রাজ্যজুড়ে একই ধরনের শৈত্যপ্রবাহ বজায় থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us