টানা দুদিনের দক্ষিণ ত্রিপুরা সফরে রাজ্যপাল, খতিয়ে দেখলেন সীমান্ত এলাকার আর্থ–সামাজিক পরিস্থিতি

সবশেষে তিনি বিএসএফের ১২১ নম্বর ব্যাটেলিয়নের করিমাটিলা বিওপিতে পৌঁছে অস্ত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবং সীমান্তসংলগ্ন এলাকার ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ করেন।

সবশেষে তিনি বিএসএফের ১২১ নম্বর ব্যাটেলিয়নের করিমাটিলা বিওপিতে পৌঁছে অস্ত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবং সীমান্তসংলগ্ন এলাকার ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ করেন।

author-image
Debraj Deb
New Update
cats

ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু

মাত্র ১০,৪৯১ বর্গ কিমি এলাকার সীমান্তঘেরা ছোট্ট রাজ্য ত্রিপুরা তিনদিকে বাংলাদেশ এবং অপরদিকে অসম ও পশ্চিমবঙ্গের শিলিগুড়ি ‘চিকেন নেক’–এর মাধ্যমে মূল ভারতের সঙ্গে যুক্ত। মানব পাচার, মাদক ও গোরু পাচার রোধে এ রাজ্যের ভারত–বাংলাদেশ সীমান্তে ইতিমধ্যেই কলাম নিরাপত্তা চালু হয়েছে। গত বছর শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সীমান্ত নজরদারি আরও কঠোর করা হয়েছে।

Advertisment

এই প্রেক্ষাপটে দক্ষিণ ত্রিপুরা জেলার সীমান্তবর্তী অঞ্চলের আর্থ–সামাজিক পরিস্থিতি, শিক্ষা–পরিকাঠামো ও স্থানীয় জন জীবনের বাস্তব চিত্র খতিয়ে দেখতে টানা দুদিনের সাব্রুম সফরে যান ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। মঙ্গলবার সন্ধ্যায় তিনি সাব্রুম মহকুমার লুধুয়ার একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। পড়াশোনা, আবাসন, সুবিধা–অসুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞতা শোনেন তিনি। উপস্থিত ছিলেন জেলাশাসক মহম্মদ সাজিদ পি, মহকুমাশাসক অভিজিৎ সিং যাদব, দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা।

আরও পড়ুন- 'এটা বাংলা উত্তর প্রদেশ নয়', ব্রিগ্রেডে প্যাটিস বিক্রেতাকে হেনস্থায় গর্জে উঠলেন মমতা

মতবিনিময়ের পরে রাজ্যপাল লুধুয়া টি গার্ডেন পরিদর্শন করেন। শতাব্দীপ্রাচীন ত্রিপুরার চা শিল্পে লুধুয়া অন্যতম উৎপাদনক্ষম বাগান। চা উৎপাদনের প্রতিটি ধাপ তিনি ঘুরে দেখেন এবং সহায়িকা দলের সঙ্গে কথা বলে তাঁদের জীবিকা ও নিত্যদিনের চ্যালেঞ্জ সম্পর্কে খোঁজ নেন।

পরবর্তী পর্যায়ে রাজ্যপাল সাব্রুম পিএম শ্রী বালিকা বিদ্যালয়ের উপজাতি ছাত্রী নিবাসে গিয়ে আবাসিকদের দাবি–অভিযোগ শোনেন এবং পরিকাঠামো পর্যালোচনা করেন।  রাত ৭টা ৪০ মিনিটে তিনি সাব্রুম থেকে প্রস্থান করেন।

আরও পড়ুন- Supreme Court: চিকিৎসক অনিকেত মাহাতোর বিরুদ্ধে চক্রান্ত? সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্যের!

বুধবার সকালে পুনরায় সাব্রুমে ফিরে তিনি কটবাইশ্বা এডভেঞ্চার পার্কে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন। ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের সদস্যা, স্থানীয় খামারি ও কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের আর্থ–সামাজিক অবস্থার খবর নেন। এরপর করোনা পর্বে বন্ধ হয়ে যাওয়া শ্রীনগর সীমান্ত হাট পরিদর্শন করে পুনরুজ্জীবনের সম্ভাবনা খতিয়ে দেখেন।

সবশেষে তিনি বিএসএফের ১২১ নম্বর ব্যাটেলিয়নের করিমাটিলা বিওপিতে পৌঁছে অস্ত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবং সীমান্তসংলগ্ন এলাকার ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ করেন।

আরও পড়ুন- “TMC-র ওরা সংসদে বসেই ই–সিগারেট খাচ্ছে”, অনুরাগ ঠাকুরের অভিযোগ শুনে কী বললেন অধ্যক্ষ?

tripura