/indian-express-bangla/media/media_files/2025/04/24/qTOJArS2BZ1tFULC9Ffr.jpg)
India-Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাহিনীর টহল।
Tripura News: ত্রিপুরা সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী আন্তর্জাতিক সীমানা ভারতে প্রবেশ করার ঘটনা সাম্প্রতিককালে অনেক কমে গেছে, বরং যেসব অবৈধ বাংলাদেশীরা বহুদিন ভারতে লুকিয়ে বসে ছিল, তারা সীমানা পেরিয়ে পালিয়ে যাচ্ছে। সম্প্রতি সীমান্তে যেসব অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে, এরাই তাদের অধিকাংশ, জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা।
সোমবার রাতে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর ত্রিপুরা সীমান্ত মুখ্য কার্যালয়ে বাহিনীর ৬১তম প্রতিষ্ঠা দিবসে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন এখন বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের ঘটনা প্রায় নেই। অতীতে ত্রিপুরা সুমন্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের ঘটনা ছিল ঠিকই কিন্তু এখন এ দেশে দীর্ঘদিন ধরে লুকিয়ে বসবাস করা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে যাচ্ছে এবং পালাবার সময় তাদের অনেকে ধরা পড়ছে। আইনি প্রক্রিয়ায় তাদের সঙ্গে যথাযোগ্য ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Meesho IPO–তে SBI Mutual Fundকে বড়সড় বরাদ্দ, সিদ্ধান্তে ক্ষুব্ধ একাধিক বড় বিনিয়োগকারী
বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির সঙ্গে সহযোগিতার মাধ্যমে এই সকল অবৈধ অনুপ্রবেশকারীদের সে দেশে পাঠাবার ব্যবস্থা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। অবৈধভাবে প্রবেশ বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার গুরুত্ব সহকারে প্রয়োজনে ব্যবস্থা নিচ্ছে এবং সীমান্ত সুরক্ষার গুরুত্ব আরোপ করছে বলে মন্তব্য করেন তিনি এবং বলেন ত্রিপুরার সীমান্ত এলাকায়, যেখানে অসমান ভূমি নদী খাড়ি ইত্যাদি মিলে সীমান্ত সুরক্ষা রক্ষার কাজটিকে যথেষ্ট জটিল করে তুলেছে, সেখানে কড়া নজরদারি বজায় রেখে চলেছে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
স্থানীয় বিষয় ভৌগোলিক অবস্থান ইত্যাদির জন্য কিছু কিছু জায়গায় এখনো ত্রিপুরা রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া তৈরি করা হয়নি। এই অঞ্চল গুলিতেও কাঁটাতারের বেড়া করে তোলার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে বলে জানিয়েছেন তিনি। বিহার পশ্চিমবঙ্গ ইত্যাদি রাজ্য থেকে নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন অথবা এসআইআর চালু হবার পর থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা নিজ দেশে পালিয়ে যাচ্ছে এই ধরনের খবরের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মানিক সাহা এও জানিয়েছেন যে ত্রিপুরা থেকেও অবৈধ অনুপ্রবেশকারীরা এসআইআর হতে পারে এই সম্ভাবনায় পালিয়ে যাবার চেষ্টা করছে এই ধারণাটিকে উড়িয়ে দেয়া যায় না।
CV Ananda Bose: অশান্তির আশঙ্কা থাকলে গ্রেফতার করা হোক হুমায়ুন কবীরকে, রাজ্যকে পরামর্শ রাজ্যপালের
নির্বাচনী প্রক্রিয়ায় বৈধ ভারতীয় নাগরিকরাই একমাত্র ভোট দান প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে এ কথা বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিহার এবং পশ্চিমবঙ্গের মতো এসআইআর প্রক্রিয়া, ত্রিপুরাতেও হতে পারে এবং এর জন্য অবৈধ প্রবেশকারীদের ওপর এখানেও প্রভাব পড়ছে।"এ সকল অবৈধ অনুপ্রবেশকারীদের সাহায্যেই তো এতদিন যেভাবে ভোট হয়েছে, হয়েছে। বিহার রাজ্যে তো দেখা গেল কতজন অবৈধ অনুপ্রবেশকারী সেখান থেকে বেরিয়ে গেছে। অতএব সব জায়গাতেই (এসআইআর) হবে। কেন্দ্রীয় সরকার থেকে যদি আমাদের নির্দেশ দেওয়া হয় তাহলে আমরাও প্রয়োজনীয় কাজকর্ম করব," জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিএসএফ এর ত্রিপুরা প্রদেশের নতুন ভারপ্রাপ্ত ইন্সপেক্টর জেনারেল অলক চক্রবর্তী জানিয়েছেন বাংলাদেশী সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে নদী, সমতল এবং অন্যান্য ভূতল এলাকায় যৌথ প্রহরা, তথ্য আদান প্রদান এবং অন্যান্য সহযোগিতার মাধ্যমে সীমান্ত সুরক্ষা কাজ করছে বিএসএফ।একটি ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে ত্রিপুরায় ভারত - বাংলাদেশ সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে সীমান্তরক্ষীরা।
'সঞ্চার সাথী' অ্যাপ নিয়ে বিতর্ক চরমে! শেষমেষ কী বললেন যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া?
গত এক বছরে ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্তে ৫৭ জন রোহিঙ্গা ৬২৮ জন বাংলাদেশী নাগরিক এবং 280 জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে সীমান্ত অনুপ্রবেশ করার সময় গ্রেপ্তার করেছে বিএসএফ। ত্রিপুরায় ৮৫৬ কিমি আন্তর্জাতিক ভারত - বাংলাদেশ সীমান্ত রয়েছে; এর মধ্যে প্রায় ৯৫ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে। অবশিষ্ট অংশে জোরকদমে কাজ চলছে এবং ইতিমধ্যে কড়া নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে বিএসএফ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us