মাত্র ২৪ ঘণ্টায় রহস্যভেদ! অরুণাচলে উদ্ধার ত্রিপুরার ২৪ কিশোর

Tripura missing youths rescued: চন্ডীপুর থেকে নিখোঁজ ২৪ জন কিশোর ও যুবককে অরুণাচল প্রদেশ থেকে সুরক্ষিতভাবে উদ্ধার করল ত্রিপুরা ও অরুণাচল পুলিশের যৌথ দল। মোবাইল লোকেশন ট্র্যাক করে দ্রুত অভিযানে সাফল্য, শীঘ্রই তাঁদের রাজ্যে ফিরিয়ে আনা হবে।

Tripura missing youths rescued: চন্ডীপুর থেকে নিখোঁজ ২৪ জন কিশোর ও যুবককে অরুণাচল প্রদেশ থেকে সুরক্ষিতভাবে উদ্ধার করল ত্রিপুরা ও অরুণাচল পুলিশের যৌথ দল। মোবাইল লোকেশন ট্র্যাক করে দ্রুত অভিযানে সাফল্য, শীঘ্রই তাঁদের রাজ্যে ফিরিয়ে আনা হবে।

author-image
Debraj Deb
New Update
Tripura missing youths rescued  ,Arunachal Pradesh police rescue  ,Unakoti missing case  ,Chandipur missing youths,  Joint police operation India,  Tripura police rescue operation  ,Youth trafficking India,  Mobile location tracking police  ,Child welfare rescue India  ,Arunachal Tripura coordination,ত্রিপুরা নিখোঁজ যুবক  ,অরুণাচল থেকে উদ্ধার,  ঊনকোটি নিখোঁজ মামলা  ,চন্ডিপুর নিখোঁজ কিশোর  ,ত্রিপুরা পুলিশের অভিযান  ,যৌথ পুলিশ অভিযান  ,বহির্রাজ্যে কাজের টোপ  ,কিশোর পাচার অভিযোগ  ,মোবাইল লোকেশন ট্র্যাক,  ত্রিপুরা অরুণাচল পুলিশ

প্রতীকী ছবি।

মঙ্গলবার থেকে ত্রিপুরার উনকোটি জেলার চন্ডিপুর এলাকা থেকে নিখোঁজ ২৪ জন কিশোর ও যুবককে অরুণাচল প্রদেশ থেকে উদ্ধার করেছে রাজ্য পুলিশ এবং অরুণাচল পুলিশের একটি যৌথ তদন্তকারী দল।

Advertisment

আজ উনকোটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর এক সাংবাদিক সম্মেলনে বলেন, গত মঙ্গলবার কৈলাসহর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের হওয়ার পরই এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করা হয়।

মোবাইল লোকেশন ট্রেস করে জানা যায়, যুবকদের অরুণাচল প্রদেশের সিয়াং জেলার বেলাং থানা এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। এরপর অরুণাচল প্রদেশ পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে দ্রুত উদ্ধার করা হয়।

আরও পড়ুন- Pabung Kurseong: উত্তরবঙ্গের লুকনো রত্ন পাবং! কার্শিয়ঙের অফবিট অপূর্ব পাহাড়ি গ্রাম মন কাড়ছে পর্যটকদের

রাজ্য পুলিশের ডিজিপি অনুরাগ ধনকর (আইপিএস) ও অরুণাচল প্রদেশের ডিজিপি আনন্দ মোহন (আইপিএস)-এর সরাসরি সমন্বয়ের ফলে অভিযান সফল হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার। অরুণাচল প্রদেশ পুলিশ ২৪ জনকেই সুরক্ষিত উদ্ধার করেছে। বর্তমানে তারা পুলিশের তত্ত্বাবধানে রয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শীঘ্রই তাদের ত্রিপুরায় ফিরিয়ে আনা হবে।

আরও পড়ুন-SIR নিয়ে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, কোন কাজে দফতরগুলিকে সময়সীমা বেঁধে দেওয়া হল জানেন?

চন্ডীপুর বিধানসভা এলাকা থেকে নিখোঁজ হওয়া ২৪ জন কিশোর ও যুবককে অরুণাচল প্রদেশ থেকে সুরক্ষিতভাবে উদ্ধারের ঘটনায় স্বস্তির হাওয়া ঊনকোটি জেলায়। 

ত্রিপুরার শ্রমমন্ত্রী টিংকু রায় এবিষয়ে আজ জানিয়েছেন, অপ্রাপ্তবয়স্ক কিছু কিশোর ও যুবকদের কাজের কথা বলে বহি:রাজ্যে নিয়ে যাবার কথা তাঁর নজরে আসতেই তিনি অরুণাচল প্রদেশের শ্রম কমিশনার এবং শ্রমমন্ত্রীকে এবিষয়ে চিঠি লিখেছেন এবং ফোনে যোগাযোগ করে সহযোগিতা চেয়েছেন।

আরও পড়ুন-ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুন বাংলার শ্রমিককে, তোলপাড় ফেলা ঘটনায় হুলস্থূল

"একদিনের মধ্যেই নিখোঁজ হওয়া সকল কিশোর, যুবকদের ফোন লোকেশন ট্র্যাক করে তাদের খুঁজে পাওয়া সম হবে হয়েছে। আমাদের রাজ্য সরকারের শ্রম আধিকারিক, চাইল্ড ওয়েলফেয়ার কর্মী ও পুলিশ কর্মীদের একটি দল অরুণাচল প্রদেশ সরকারের সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে মিলে তাদের নিয়ে আসার জন্যে কাজ করছেন। এক দুদিনের মধ্যেই শিশুরা চলে আসবে রাজ্যে," জানিয়েছেন মন্ত্রী।

tripura Tripura missing youths rescued Arunachal Pradesh police rescue Chandipur missing youths