Tripura News: কাঁটাতারের ফাঁক গলে কি পাচার হচ্ছিল? পিস্তল ও পাসপোর্টসহ দম্পতি ধরা পড়তেই চোখ কপালে পুলিশের

Tripura Border Raid: ত্রিপুরার সিপাহিজলায় পুলিশ ও বিএসএফ-এর বড়সড় সাফল্য। গোপন অভিযানে পিস্তল, কার্তুজ, মাদক এবং বাংলাদেশি মুদ্রাসহ গ্রেফতার এক দম্পতি। সোনামুড়া সীমান্তের এই রোমহর্ষক ঘটনার বিস্তারিত জানুন।

Tripura Border Raid: ত্রিপুরার সিপাহিজলায় পুলিশ ও বিএসএফ-এর বড়সড় সাফল্য। গোপন অভিযানে পিস্তল, কার্তুজ, মাদক এবং বাংলাদেশি মুদ্রাসহ গ্রেফতার এক দম্পতি। সোনামুড়া সীমান্তের এই রোমহর্ষক ঘটনার বিস্তারিত জানুন।

author-image
Debraj Deb
New Update
Tripura Border Raid  ,Police BSF Joint Operation,  Illegal Arms Seized Sonamura,  Drugs Seized Sipahijala,  Indo-Bangla Border Crime,  NDPS Act Arrest Tripura,ত্রিপুরা পুলিশ অভিযান  ,বিএসএফ-এর সাফল্য  ,সোনামুড়া ক্রাইম নিউজ  ,সিপাহিজলা সংবাদ,  অস্ত্র ও মাদক উদ্ধার,  ভারত-বাংলাদেশ সীমান্ত অপরাধ  ,বেআইনি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত  ,মাদক বিরোধী অভিযান ত্রিপুরা  ,এনডিপিএস আইনে গ্রেফতার  ,সীমান্ত সুরক্ষা ও বিএসএফ

Tripura Border Raid: সীমান্তে পুলিশের জালে দম্পতি।

Illegal Arms Seized Sonamura: ত্রিপুরার সীমান্তবর্তী সিপাহিজলা জেলার দুর্গাপুর এলাকা থেকে রাজ্য পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একটি যৌথ অভিযানে আজ পিস্তল, তাজা কার্তুজ, ভারতীয় ও বাংলাদেশী মুদ্রা, পাসপোর্ট এবং সন্দেহজনক মাদকদ্রব্যসহ এক পরিবারের স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisment

সাংবাদিকদের সাথে এবিষয়ে কথা বলতে গিয়ে সোনামুড়া থানার বড়কর্তা ইন্সপেক্টর তাপস দেব জানিয়েছেন, একটি গোপন খবরের ভিত্তিতে ৮১ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান এবং সোনামুড়া থানার পুলিশকর্মীদের যৌথ অভিযান চালানো হয়েছিল এলাকাটিতে।

আলী হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে একটি দেশী পিস্তল, তাজা কার্তুজ, ৬২,৭৬০ টাকা বাংলাদেশী মুদ্রা, ৫৯১০ ভারতীয় রুপি, দুটি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি পাসপোর্ট, ১.১০৫ কেজি সন্দেহজনক মাদক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পিস্তলটি অবৈধ দেশী আগ্নেয়াস্ত্র হয়েও ফ্যাক্টরিজাত যন্ত্র হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ তার গায়ে মেড ইন ইন্ডিয়া লেখা রয়েছে।

Advertisment

আরও পড়ুন- Tripura News: এডিসির জমি ‘জবরদখল’! বিশ্রামগঞ্জ ইস্যুতে বিজেপি-তিপ্রা মথা সংঘাত চরমে, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি প্রদ্যুতের

সীমান্তবর্তী এই জেলার কিছু জায়গায় এখনও কাঁটাতারের বেড়ার কাজ সম্পূর্ণ করা যায়নি। স্থানীয় সমস্যার কারণে সারা রাজ্যের ৮৫৬ কিমি আন্তর্জাতিক সীমান্ত এলাকার বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা আনুমানিক ৬৫ কিমি এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়নি। তার মধ্যে সিপাহীজলা জেলার কিছু জায়গাও রয়েছে।

আরও পড়ুন- Cyber Crime: কলকাতার ফ্ল্যাটে ‘মিনি আমেরিকা’! ঘুমন্ত মার্কিনীদের পকেট কেটে চলত টাকার হোলি!

এমনিতেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতির মাঝে আন্তর্জাতিক সীমান্তে প্রহরা কড়া করে রাখা হয়েছে গত দুবছর যাবৎ। এর মাঝে সিপাহিজলা জেলায় বন্দুক, কার্তুজ, মাদকদ্রব্য ইত্যাদি উদ্ধারের ঘটনায় বেশ গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে পুলিশ।

আলী হোসেন এবং তার স্ত্রী মরিয়ম বিবিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় অস্ত্র আইন এবং মাদক বিরোধী আইন এনডিপিএস এর বিভিন্ন ধারায় সোনামুড়া থানায় এদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন-Kolkata Metro: বিপজ্জনক কবি সুভাষ মেট্রোস্টেশন! কেন বন্ধ ব্লু লাইনের প্ল্যাটফর্ম? আসল সত্য ফাঁস করলেন রেলমন্ত্রী

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সঙ্গে জড়িত কিছু নামের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে সেসব ব্যক্তিদের সম্পর্কে যথাযথ তদন্ত করে তাদের কি ধরনের যোগসাজশ থাকতে পারে এবিষয়ে নিশ্চিত হয়ে যথাযথ প্রক্রিয়ায় তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও আশ্বস্ত করেছেন পুলিশ আধিকারিক।

Police BSF Joint Operation Tripura Border Raid Illegal Arms Seized Sonamura