/indian-express-bangla/media/media_files/2025/12/02/tripura-2025-12-02-07-30-24.jpg)
Lok Bhavan Tripura: লোক ভবন ত্রিপুরা।
Raj Bhavan renamed: তামিলনাডু, অসম ও পশ্চিমবঙ্গের পর কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী এবার ত্রিপুরাতেও বদলে গেল রাজ ভবনের নাম। আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্সস্থিত রাজ্যপালের বাসভবনের নাম রাজ ভবন থেকে বদলে লোক ভবন করে দেওয়ার কাজ শুরু হয়েছে।
রাজ্যপালের বাসভবনের সামনের ফটকের গায়ে রাজ ভবন খোদাই করা ফলকটি তুলে লোক ভবন নামাঙ্কিত করার কাজ চলছে। ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু জানিয়েছেন, রাজ ভবন নাম থেকে রাজন্য আমলের কথা অথবা রাজার রাজত্বের কথা মনে হতো কিন্তু গণতন্ত্রে সাধারণ মানুষের দ্বারাই সরকার নির্বাচিত হয়, তাই রাজ ভবনের নাম বদলে লোক ভবন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন- তৃণমূল করায় সেবাইতকে বঞ্চনা! দাপুটে বিজেপি নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
সোমবার থেকেই লোক ভবন হিসেবে রাজ্যপালের বাসভবনের নাম চিহ্নিত হয়েছে। সাধারণ মানুষের জন্যেও লোক ভবনের ভেতর প্রবেশাধিকার থাকবে বলে জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তবে কখন এবং কোন সময়ে তাদের প্রবেশাধিকার থাকবে সেই সব নিয়মাবলী চূড়ান্ত করে তারপর সাধারণ লোকেদের লোক ভবনের ভেতরে প্রবেশাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন-শতাধিক ভূতুড়ে কর্মীর হদিশ! শতাব্দী প্রাচীন পুরসভায় তুলকালাম, কার প্রশ্রয়ে লাগামহীন নিয়োগ?
স্বরাষ্ট্র মন্ত্রকের একটি নির্দেশ অনুসারে এই নাম পরিবর্তনের সিদ্ধান্তটি ভারতবর্ষের সকল রাজ্যপালের বাসভবনে কার্যকর করা হচ্ছে। রাজভবন নামটিতে ঔপনিবেশিক অবশেষ রয়ে গেছে এমন একটি সিদ্ধান্ত থেকেই এই নির্দেশটি বলবৎ করা হয়েছে। ইতিমধ্যেই তামিলনাডু, অসম, পশ্চিমবঙ্গ এবং অন্যান্য কিছু রাজ্যে এই সিদ্ধান্তটি কার্যকর করা হয়ে গেছে।
কেরলেও রাজ্যপালের বাসভবনের নতুন নাম চালু করা হবে বলে জানা গেছিল। কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতেও লেফটেন্যান্ট গভর্নরদের সরকারি বাসভবন রাজনিবাস থেকে বদলে লোক নিবাস করা হচ্ছে বলেও জানা গেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us